ফের বঞ্চনা, যশস্বী-জাদেজাকে উপেক্ষা করে রাজস্থানের নতুন অধিনায়ক ঘোষণা !! 1

IPL 2026: ২০২৬ সালের আইপিএলে একেবারে নতুন রূপে দেখা যাবে রাজস্থান রয়্যালসকে। দলের নেতৃত্বে বড় পরিবর্তন এসেছে। সঞ্জু স্যামসন (Sanju Samson) চেন্নাই সুপার কিংসে যোগ দেওয়ার পর অধিনায়কের দায়িত্ব উঠেছে তরুণ তারকার কাঁধে। রাজস্থানের নতুন ক্যাপ্টেন হওয়ার কথা ছিল রিয়ান পরাগ, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুড়েল কিংবা রবীন্দ্র জাদেজার মধ্যে কাউকে। অবশেষে রাজস্থান ফ্রাঞ্চাইজি তাদের সমাজ মাধ্যমে ঘোষণা করে দিয়েছে দলের নতুন অধিনায়কের নাম। রাজস্থান দলের নতুন অধিনায়ক হয়েছেন রিয়ান পরাগ (Riyan Parag)। মাত্র ২৪ বছর বয়সেই এই বড় দায়িত্ব পাচ্ছেন অসমের এই তরুণ ক্রিকেটার।

নতুন অধিনায়কের নাম ঘোষণা করলো রাজস্থান রয়্যালস

Riyan Parag, ipl 2026
Riyan Parag | Image: Getty Images

পরাগের কাছে নেতৃত্ব নতুন নয়। গত মরশুমে স্যামসন চোটের কারণে আটটি ম্যাচ খেলতে না পারায় সেই সময় দলকে নেতৃত্ব দিয়েছিলেন পরাগ। তবে পরাগের ক্যাপ্টেন্সিতে মাত্র দুটি জয় পেয়েছিল রাজস্থান রয়্যালস। তবে, ব্যাট হাতে ধারাবাহিক ভাবে রান এসেছিল তাঁর ব্যাট থেকে। নতুন নেতৃত্ব বেছে নেওয়ার আগে রাজস্থান দলের প্রধান কোচ কুমার সাঙ্গাকারা (Kumar Sangakkara) একাধিক ক্রিকেটারের সঙ্গে আলোচনা করেছিলেন। শেষ পর্যন্ত পরাগকেই বেছে নেওয়া হয়েছে দলের ভবিষ্যৎ ভেবে। ফলে ২০২৬ মরশুমে রাজস্থানের থাকবে নতুন অধিনায়ক ও নতুন দিশা।

Read More: “ব্যাটে রবার লাগিয়ে রাখে…” বিশ্বকাপের মাঝে টিম ইন্ডিয়ার উপর বড় অভিযোগ শ্রীলংকান তারকার, করলেন এই মন্তব্য !!

২০২৫ মরশুমে সাঙ্গাকারার বদলে রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) দলের হেড কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে বছর শেষে রাহুল দ্রাবিড় ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দেন। তাঁর কোচিংয়ে ১৪ ম্যাচে মাত্র চারটি জয় পেয়ে তালিকার নবম স্থানে শেষ করেছিল রাজস্থান। দ্রাবিড়ের বদলে আবার কোচের ভূমিকায় দেখতে পাওয়া যাবে সাঙ্গাকারাকেই। স্যামসনের বদলে জাদেজা রাজস্থানে ফিরলেও তাকে দায়িত্ব তুলে দেওয়া হলোনা। অন্যদিকে, রিয়ান পরাগ ২০১৯ সালে আইপিএলে অভিষেক করেন। তবে, ২০২৪ সাল ছিল তার ক্যারিয়ারের মোড় ঘোরানো সময়। সেই মরশুমে ৫৭৩ রান করেন তিনি, গড় ছিল ৫২.০৯ এবং স্ট্রাইক রেট ১৪৯.২১। এখন পর্যন্ত রাজস্থানের হয়ে ৮৪টি ম্যাচে ১৫৬৬ রান ও সাতটি উইকেট নিয়েছেন পরাগ। আসন্ন আইপিএলে (IPL 2026) পরাগের নেতৃত্বে রাজস্থান কেমন খেলে তা শুধু অপেক্ষা মাত্র।

Read Also: “আমার ভয়ে হাসপাতালে আছে…” ভারত-পাক ম্যাচের আগে অভিষেক শর্মাকে নিয়ে বেফাঁস মন্তব্য উসমান তারিক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *