গুয়াহাটিতে বৃষ্টির আশঙ্কা, বন্ধ হতে পারে RR vs MI মহারণ !! 1

ভারতের একাধিক অংশে অকাল বৃষ্টি প্রভাব ফেলেছে এবং কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস ম্যাচটি সোমবার বৃষ্টির কারণে চলতি আইপিএল ২০২৬ (IPL 2026) মরসুমের প্রথম পরিত্যক্ত ম্যাচে পরিণত হয়।রাজস্থান রয়্যালস গুয়াহাটির বরসাপাড়া স্টেডিয়ামে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হতে চলেছে। ম্যাচের আগে শহরে বৃষ্টি হওয়ায় এখানেও আবহাওয়া বড় ফ্যাক্টর হয়ে উঠেছে। ২০১২ সালের পর ২০২৬ সালে এসে মুম্বাই ইন্ডিয়ান্স তাদের মৌসুমের প্রথমটি জয় পেয়েছে। এরপর দিল্লির বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে পরাস্ত হয়েছে মুম্বাই। অন্যদিকে রাজস্থান রয়্যালস তাদের ঘরের মাঠে চেন্নাই সুপার কিংস এবং বাইরে গুজরাট টাইটান্সকে পরাস্ত করেছে।

দুই দলের কাছেই মানসম্পন্ন ব্যাটসম্যানরা রয়েছেন যারা ম্যাচটি আরও আকর্ষক বানিয়ে তুলবে। চলতি আইপিএলে রাজস্থান দলে রদবদল হয়েছে। দলে সঞ্জু স্যামসনের পরিবর্তে রবীন্দ্র জাদেজা এন্ট্রি নিয়েছেন। দলের এই পরিবর্তন বেশ ভালো ভাবেই কাজে দিয়েছে। প্রথম ম্যাচে ঘরের মাঠে সুপার কিংসকে একেবারে নাস্তানাবুদ করে দিয়েছিল সুপার কিংসকে। রাজস্থানের বোলিং আক্রমণ দুই ম্যাচেই বেশ ভালো পারফরম্যান্স দেখিয়েছে। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স দলের ব্যাটসম্যানরা দিল্লির কালো মাটির উইকেটে বেশ সমস্যায় পড়েছিল।

Read More: KKR-এর ব্যর্থতায় ক্ষুব্ধ শাহরুখ, মাঠেই CEO মাইসরকে নিলেন একহাত !!

RR vs MI, IPL 2026 পিচ রিপোর্ট

Ipl 2026
Barsapara Cricket Stadium | Image: Twitter

গুয়াগাটির বসরাপাড়া স্টেডিয়ামে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। আগে, এই ভেন্যুতে রাজস্থান রয়্যালস চেন্নাই সুপার কিংসকে ১২৭ রানে গুটিয়ে দিয়ে সহজেই লক্ষ্য তাড়া করে নিয়েছিল। দুই দলের আক্রমণাত্মক ব্যাটিং লাইনআপ বিবেচনায়, আগের পাঁচ ম্যাচে গড় ১৬১ রান হলেও আজ সেই স্কোর সহজেই ছাড়িয়ে যেতে পারে। এই মাঠে সাধারণত দলগুলো রান তাড়া করতে পছন্দ করে এবং দ্বিতীয় ইনিংসে শিশির গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, আজ গুয়াহাটিতে প্রায় ৪৯% থেকে ৫৫% পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্রঝড়ের পূর্বাভাসও রয়েছে। ফলে স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থার বড় পরীক্ষা হতে পারে। তবে ম্যাচের সময় সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা কমে প্রায় ১০%-এ নেমে আসে, যদিও খেলা চলাকালীন আকাশ মেঘলা থাকবে। অন্যদিকে, বৃষ্টির কারণে খেলা ব্যাহত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, তবে সোমবার কলকাতার ইডেন গার্ডেন্সের মতন স্টেডিয়ামে পুরো ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা কম। তবে আজ দুপুর ১টা থেকে ৩টার মধ্যে সম্ভাব্য বৃষ্টি ও বজ্রঝড় মাঠের অবস্থার উপর প্রভাব ফেলতে পারে কি না, সেটাই এখন দেখার।

Read Also: “ফালতু ডিসিশন রাহানের…”, বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নাইটদের সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিলেন রবিচন্দ্রন আশ্বিন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *