ভারতীয় দল বর্তমানে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) দুরন্ত পারফর্মেন্স করে জ্বলে ওঠার চেষ্টা করছে। প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের (India vs USA Match) বিপক্ষে জয় দিয়েই যাত্রা শুরু করেছে সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। অন্যদিকে আগামী বছর অনুষ্ঠিত হবে এক দিনের বিশ্বকাপ (ODI WC 2027)। তার আগে ভারতীয় একদিনের দলের বিপর্যয় রীতিমতো বিসিসিআইকে (BCCI) চিন্তার মধ্যে রেখেছে। এছাড়াও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) নতুন চক্রে একের পর এক গুরুত্বপূর্ণ সিরিজে হারের সম্মুখীন হয়ে ধাক্কা খেয়েছে ব্লু ব্রিগেডরা। ফলে প্রধান কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সঙ্গে জাতীয় নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকরও (Ajit Agarkar) সমালোচনার মুখে পড়েছিলেন। এবার তিনি নিজের দায়িত্ব থেকে সরতে চলেছেন বলে খবর সামনে এসেছে।
Read More: ICC-র চাপেই ইউ-টার্ন, ভারত–পাকিস্তান ম্যাচ নিয়ে আলোচনায় PCB !!
ভারতীয় দলের বিপর্যয়-

গত বছর অস্ট্রেলিয়া (India vs Australia Series) সফরের আগে ভারতীয় ওডিআই দলে অভাবনীয় পরিবর্তন দেখা যায়। অধিনায়কের পদ থেকে রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে দেওয়া হয়। হিটম্যানের বদলে এই দায়িত্বে আসেন শুভমান গিল (Shubman Gill)। কিন্তু তিনি এই দায়িত্বে এখনও পর্যন্ত প্রভাব ফেলতে পারেননি। অজিরা ৩ ম্যাচের ওডিআই সিরিজ ২-১ ব্যবধানে জয় তুলে নিয়েছিল। এরপর এই বছর গিলের নেতৃত্বে নিউজিল্যান্ডের (India vs New Zealand ODI Series) বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজে মাঠে নামে ব্লু ব্রিগেডরা।
রুতুরাজ গায়কোয়াডের (Ruturaj Gaikwad) মতো তারকা দুরন্ত ফর্মে থাকলেও এই সিরিজে জায়গা করে নিতে পারেননি। কিউইদের বিপক্ষে বিরাট কোহলিরা (Virat Kohli) ঘরের মাঠে ২-১ ব্যবধানে হারের সম্মুখীন হয়েছিল। টেস্ট ক্রিকেটেও ভারতীয় দলের ধারাবাহিক পরাজয় একাধিক প্রশ্ন তৈরি করেছে। দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Test Series) বিপক্ষে গত বছরের শেষে ২ ম্যাচের টেস্ট সিরিজের একটিও ম্যাচে জয় তুলে নিতে পারেনি ঋষভ পান্থরা (Rishbh Pant) । ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয় তারা।
আসতে চলেছে নতুন প্রধান নির্বাচক-

ভারতীয় দলের ধারাবাহিকভাবে বিপর্যয়ে বিশেষজ্ঞরা প্রধান নির্বাচক অজিত আগরকরের (Ajit Agarkar) দিকে আঙ্গুল তুলেছেন। তার একাধিক বিতর্কিত সিদ্ধান্ত রীতিমতো সমালোচনার মুখে পড়েছে। ফলে এবার সূত্র অনুযায়ী তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। খুব তাড়াতাড়ি এই পদে নতুন মুখ দেখতে পাওয়া যাবে। রাহুল দ্রাবিড় (Rahul Dravid) এই পদে আসতে পারেন বলে ইতিমধ্যেই খবর সামনে এসেছে।
ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে থাকাকালীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। তার তত্ত্বাবধানেই ২০২৪ সালে রোহিত শর্মার নেতৃত্বে ব্লু ব্রিগেডরা টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করে। এর আগে অনূর্ধ্ব ১৯ দলের প্রধান কোচ হিসেবেও তিনি নিজের অবদান রাখেন। ২০১৮ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানে তরুণ ব্লু ব্রিগেডরা ট্রফি ঘরে তুলেছিল। এই টুর্নামেন্টের সেরা নির্বাচিত হয়েছিলেন শুভমান গিল।