ভারতীয় ক্রিকেটে একেরপর এক সম্পর্ক ভাঙ্গনের গল্প। এবার মাত্র ২৬ বছর বয়সেই বিয়ে ভাঙলো তারকা লেগ স্পিনার রাহুল চাহারের (Rahul Chahar)। আইপিএল থেকে রাতারাতি উঠে এসেছিলেন তিনি। মুম্বাই ইন্ডিয়ান্স দলে খেলার সময় বিশাল জনপ্রিয়তা পেয়েছিলেন তারকা এই স্পিনার। শুক্রবার সমাজ মাধ্যমে একটি পোস্টে তিনি জানিয়েছেন, স্ত্রী ঈশানী জোহর-এর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়েছে। চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে শেষ দেড় বছর ধরে আইনি প্রক্রিয়ার মধ্যেই কাটাতে হয়েছে বলেও জানিয়েছেন রাহুল।
বিবাহ বিচ্ছেদ হলো রাহুল চাহারের

মাত্র ২৬ বছর বয়সেই বিবাহ বচ্ছেদ হলো রাহুলের, ভারতীয় দলের হয়ে খেলেছেন ৭টি ম্যাচ। মুম্বাই ইন্ডিয়ান্স দলে খেলা চলাকালীন বেশ জনপ্রিয়তা অর্জন করেন রাহুল এবং মাত্র ২২ বছর বয়সেই বিয়ে করেছিলেন তিনি। বিচ্ছেদের পর রাহুল জানিয়েছেন, ২২ বছর বয়সে তিনি নিজের মূল্যবোধ এবং জীবনের গভীরতা পুরোপুরি বোঝার সুযোগ পাননি। জীবনের এই অধ্যায় তাঁকে এমন কিছু শিক্ষা দিয়েছে, যা তিনি আগে কল্পনাও করেননি।
Read More: হর্ষিত রানার বিকল্প পেল KKR, চলতি বিশ্বকাপের এই বিস্ফোরক তারকা এবার মাতবেন IPL !!
গোয়ায় ঘনিষ্ঠ পরিবার ও আত্মীয়দের উপস্থিতিতে তাঁদের বিয়ে অনুষ্ঠিত হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীপক চাহার-ও, যিনি সম্পর্কে রাহুলের আত্মীয়। ২০২২ সালের ৯ মার্চ মাত্র ২২ বছর বয়সে গোয়ায় গাঁটছড়া বেঁধেছিলেন তারকা স্পিনার। তবে, ইনস্টাগ্রামে নিজের বিবাহবিচ্ছেদের কথা জানিয়েছেন চাহার। জানিয়েছেন শেষ ১৫ মাস তাঁর জীবনের সবথেকে চ্যালেঞ্জিং ছিল। এই কয়েক মাসে বারবার কোর্টের চক্কর কাটতে হয়েছে তাঁকে। জীবন সম্পর্কে এমন বেদনাদায়ক ধারণা ছিল না রাহুলের। তাঁর সাথে ঘটে যাওয়া এই ঘটনাগুলোকে বড় শিক্ষা হিসাবে দেখছেন রাহুল।
কঠিন সময়ের মধ্যে সময় কাটাচ্ছেন রাহুল

রাহুল সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “গত ১৫টা মাস আদালতে দৌড়োদৌড়ি করেই কেটে গিয়েছে। আজ জীবনের বড় একটা অধ্যায় শেষ হলো। সব সম্পর্ক সারা জীবন টেকে না। কিন্তু তারা আমাদের জাগিয়ে তোলে, শিক্ষা দেয় এবং জীবন বদলে দেয়। আপাতত সামনের দিকে এগিয়ে যেতে চাই।” তবে, তাদের দুজনের বিচ্ছেদের আসল কারণ সম্পর্কে মুখ খোলেননি রাহুল বা ঈশানী কেউই।
২০২১ সালে শেষবার ভারতের জার্সিতে খেলার সুযোগ পেয়েছিলেন রাহুল। তবে, সেভাবে নিজের জায়গা ধরে রাখতে পারেননি রাহুল। গতবার সানরাইজার্স হায়দ্রাবাদ দলে জায়গা হয়েছিল তাঁর। তবে, কেবল একটি ম্যাচেই দেখা গিয়েছিল তাঁকে।এবারের নিলামে ৫.২ কোটিতে তাঁকে কিনে নিয়েছে চেন্নাই সুপার কিংস। আইপিএলের মঞ্চে ৭৯ ম্যাচে চাহারের উইকেট পেয়েছেন ৭৫ টি। তাছাড়া, ২০১৯ এবং ২০২০ সালে মুম্বই ইন্ডিয়ান্সের চ্যাম্পিয়ন দলের অঙ্গ ছিলেন।