ভারতের পাশে দাঁড়িয়ে বন্ধুত্বের নজির গড়লেন এই আফগান ক্রিকেটার, ছাড়লেন PSL !! 1

পাকিস্তান সুপার লিগ (PSL) মানেই বড় তারকা, হাইভোল্টেজ ম্যাচ আর নতুন গল্পের জন্ম। এবারের আসরের আগে তেমনই এক সম্ভাবনাময় গল্প তৈরি হচ্ছিল বাবর আজম ও রাহমানউল্লাহ গুরবাজের সম্ভাব্য ওপেনিং জুটি নিয়ে। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই সেই গল্পের ইতি টানলেন আফগানিস্তান দলের তারকা খেলোয়াড়। আইপিলের মঞ্চে বিক্রি না হওয়া তারকা আফগান খেলোয়াড় পিএসএলের মঞ্চে সুযোগ পেলেও তারা না খেলার সিদ্ধান্ত নিয়েছে।

আসলে, এবারের পিএসএলে (PSL) পেশাওয়ার জালমি নিলামের আগে আফগানিস্তানের  উকেটরক্ষক ব্যাটসম্যান রহমানুল্লা গুরবাজকে (Rahmanullah Gurbaz) দলে নিয়েছিল। সবকিছু স্বাভাবিক থাকলে তিনি বাবর আজমের সঙ্গে ওপেনিংয়ে নামতেন। কিন্তু শনিবার ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় তিনি জানান, ব্যক্তিগত ব্যস্ততা ও আফগানিস্তানে তার দাতব্য ফাউন্ডেশনের কাজে মনোযোগ দেওয়ার জন্য এবারের পিএসএল থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। এই ঘোষণার পরপরই শুরু হয় বিশ্লেষণ।

Read More: জেন্ডার চেঞ্জ করে ক্রিকেটে এন্ট্রি নিলেন অনয়া বাঙ্গার, টিম ইন্ডিয়ার হয়ে তুলবে ঝড় !!

PSL থেকে হঠাৎ সরে দাঁড়ালেন গুরবাজ

rahmanullah gurbaz, psl
Rahmanullah Gurbaz | Image: Getty Images

কারণ, পাকিস্তানে গুরবাজের গ্রহণযোগ্যতা নিয়ে আগে থেকেই প্রশ্ন ছিল। বিশেষ করে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার পর তার প্রতিবাদী অবস্থান অনেক পাকিস্তানি সমর্থকের মনে ক্ষোভ তৈরি করেছিল। ২০২৫ সালের অক্টোবরে সেই হামলায় স্থানীয় ক্রিকেটারসহ সাধারণ মানুষ নিহত হন। এর প্রতিবাদে আফগানিস্তান ক্রিকেট বোর্ড পাকিস্তানে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নেয়। ক্রিকেটারদের কণ্ঠে তখন মানবিক প্রতিবাদই শোনা গিয়েছিল। ক্রিকেটীয় দিক থেকে দেখলে, গুরবাজের সরে দাঁড়ানো পেশাওয়ারের জন্য বড় ক্ষতি। টি-টোয়েন্টিতে তার স্ট্রাইক রেট ১৫৯-এর ওপরে।

পাওয়ারপ্লেতে দ্রুত রান তুলতে তিনি অত্যন্ত কার্যকর। বাবর আজমের স্থির ও ক্লাসিক ব্যাটিংয়ের সঙ্গে গুরবাজের আগ্রাসন পেশাওয়ারকে ভয়ংকর ওপেনিং জুটি উপহার দিতে পারত। বর্তমানে আফগানিস্তান দলের সঙ্গে ভারতে আছেন গুরবাজ। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, যেখানে আফগানিস্তান আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী দল হিসেবে বিবেচিত হচ্ছে। নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই তার ব্যাটের দিকে তাকিয়ে থাকবে ক্রিকেটবিশ্ব। ২৩ মার্চ শুরু হতে যাওয়া পিএসএলে এবার ৮ দল অংশ নিচ্ছে এবং নিলাম পদ্ধতি চালু হচ্ছে। ২৩ মার্চ শুরু হওয়া নতুন ফরম্যাটের পিএসএল হয়তো গুরবাজকে মিস করবে।

Read Also: “এদের দ্বারা আর ট্রফি জেতা হল না..”, USA’এর বিরুদ্ধে ভারতের ব্যাটিং বিপর্যয় নিয়ে কটাক্ষ নেটিজেনদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *