আইপিএল (IPL 2026) শুরু হওয়া আর মাত্র ৬ দিনেরই বিষয়। টুর্নামেন্ট শুরুর আগে উদ্বেগ বাড়ছে দলগুলোকে নিয়ে। আইপিএল শুরুর আগে একেরপর এক সমস্যায় পড়তে দেখা যাচ্ছে দলগুলোকে। একাধিক খেলোয়াড় চোটের কারণে এবারের আইপিএলে অংশ নিতে পারছেন না আবার অনেক খেলোয়াড় রয়েছেন যারা মাঝ পথে দলে যোগ দেবেন। এবারের আইপিএলে সবথেকে বেশি সমস্যায় দেখা যাবে কলকাতা নাইট রাইডার্স দলকে। একেরপর এক খেলোয়াড় চোটের কারণে আইপিএল থেকে ছিটকে যাচ্ছেন। হার্ষিত রানা বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে চোট পেয়েছিলেন, তিনি আসন্ন আইপিএল থেকে ছিটকে গেছেন। এরপর, মতিশা পথিরানাও চোটের কারণে এখনও আইপিএলে যোগ দিতে পারেননি। তাছাড়া, গতকাল তারকা পেসার আকাশ দীপও চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন।
রাহানের হাতে থাকবে KKR’এর ক্যাপ্টেন্সি

আসন্ন আইপিএলের জন্য একটি ব্যালান্স দল গড়ে তুলেছিল কেকেআর। নিলামের মঞ্চে বেশ কয়েকজন টি-টোয়েন্টি স্পেশালিস্টদের নিয়েই দল সাজিয়েছিল কেকেআর। তবে দলটি ক্যাপ্টেন কিনতেই ভুলে গেছে গত দুই মৌসুম ধরে। ২০২৪ সালে দলকে চ্যাম্পিয়ন বানানোর পর শ্রেয়াস আইয়ার নাইট রাইডার্স ছেড়ে পাঞ্জাব কিংস দলে যোগ দেন যেখানে দলকে ফাইনালে পৌঁছে দিয়েছিলেন তিনি। অন্যদিকে নাইট রাইডার্সকে বাধ্য হয়ে অজিঙ্কা রাহানেকে (Ajinkya Rahane) ক্যাপ্টেন করতে হয়েছিল। ২০২৫’এর আইপিএল নিলামে রাহানেকে একেবারে শেষ ভাগে দলে শামিল করেছিল। তাঁর উপরেই দায়িত্ব সেপে দিয়েছিল কেকেআর। এমনকি এবারের আইপিএলেও রাহানেই দেবেন দলকে নেতৃত্ব।
Read More: “ফালতু অধিনায়ক…”, KKR অধিনায়ক আজিঙ্কা রাহানেকে নিয়ে বিস্ফোরক মন্তব্য এস বদ্রিনাথের !!
রাহানে এবারের আইপিএলে দলকে নেতৃত্ব দেবেন। কিন্তু ক্রিকেট বিশেষজ্ঞদের মতে কেকেআরের ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন থাকবেই। প্রথমত, রাহানে দলে থাকলে কোথায় ব্যাটিং করবেন তা সবথেকে বড় প্রশ্ন। দলে বিদেশি টপ অর্ডার ব্যাটসম্যানরা রয়েছেন, যেখানে রাহানে চাইলেও তার জায়গা হয়না। অন্যদিকে রাহানে যদি মিডল অর্ডারে ব্যাটিং করে তাহলে তার স্ট্রাইক রেটে প্রভাব পড়বে। তামিলনাড়ুর বদ্রিনাথ একটি সাক্ষাৎকারে বলেছেন, “কোনো সন্ধেও নেই কলকাতার সবথেকে দুর্বল দিক নিয়ে, সেটা রাহানের ক্যাপ্টেন্সি।“
বেফাঁস মন্তব্য করে খবরের শিরোনামে অশ্বিন

অন্যদিকে অশ্বিনেরও মতে রাহানে কেকেআরের ক্যাপ্টেন হিসাবে সঠিক নির্বাচন নয়। তিনি এক মন্তব্যে বলেছেন, “কেকেআর এবারের অন্যতম শক্তিশালী দলের একটি, তবে রাহানের ক্যাপ্টেন্সি নিয়ে সংশয় আছে। একাদশে টপ অর্ডার ছাড়া ওর জায়গা হয়না। দল নির্ণয়ে রাহানের ক্যাপ্টেন্সি বড় বাঁধা হয়ে দাঁড়াবে।” এমনকি ক্যাপ্টেন হিসাবে সেভাবে কোনো সফলতা নেই রাহানের। গতবার তাঁর নেতৃত্বে দল ৫টি ম্যাচ জিতে অষ্টম স্থানে অভিযান সমাপ্ত করেছিল।