ক্রিকেট এমন একটি খেলা যেখানে প্রতিটি সুযোগই নতুন গল্প লেখার সুযোগ দেয়। ভারতের টেস্ট ও ওডিআই দলের অধিনায়ক শুভমন গিলের জন্য ২০২৬ সালের আইপিএল (IPL 2026) ঠিক তেমনই একটি মঞ্চ তৈরি করতে পারেন। তিনি নিজের ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে পারেন বলেই মনে করছেন চেতেস্বর পূজারা (Chetshwar Pujara)। ভারতের হয়ে টেস্ট ও ওয়ানডে – দুই ফরম্যাটেই দলের নেতৃত্ব দেওয়া, ধারাবাহিক পারফরম্যান্স, এবং ম্যাচ জেতানোর ক্ষমতা – সব মিলিয়ে তিনি এখন দলের অন্যতম প্রধান মুখ। টেস্ট ও ওডিআই ফরম্যাটে দাপট দেখালেও সম্প্রতি টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন এবং সহ অধিনায়কের পদও হারিয়েছেন। যদিও তাকে ছাড়াই ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া।
আসন্ন আইপিএলে ঝড় তুলবেন শুভমান গিল

কঠিন সময়ে শুভমানের পাশে দাঁড়িয়েছেন চেতেশ্বর পুজারা। পুজারা মন্তব্য করে বলেছেন, “চাপটা অবশ্যই থাকবে। কিন্তু এই চাপই ওকে আরও ভালো খেলতে সাহায্য করবে। কারণ বড় ক্রিকেটাররা চাপের মধ্যেই নিজেদের প্রমাণ করে।” গুজরাত টাইটান্সের দলটি ভারসাম্যপূর্ণ হলেও, নেতৃত্বের উপর অনেকটাই নির্ভর করবে তাদের সাফল্য। গিল যদি ব্যাট হাতে ভালো করেন, তাহলে দলের উপর তার প্রভাবও বাড়বে। গত আইপিএলে তার পারফরম্যান্স ছিল নজরকাড়া। তিনি প্রমাণ করেছেন, প্রয়োজন হলে তিনি আক্রমণাত্মক খেলতেও পারেন। ৫০ গড়ে ৬৫০ রান এবং ১৫৫.৮৮ স্ট্রাইক রেট। তার ক্যাপ্টেন্সিতে দল এমিনেটর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তবে মুম্বইয়ের কাছে পরাস্ত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল দল।
Read More: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া, খেলতে-খেলতেই প্রাণ হারালেন ২২ বছরের তরুণ তারকা !!
শুভমানের দিকে নজর গোটা ক্রিকেট বিশ্বের

পুজারা মনে করেন, “একটা ভালো মরসুমই সবকিছু বদলে দিতে পারে। গিল যদি এই আইপিএলে সফল হয়, তাহলে তাকে দলে ফেরানো নিয়ে আলোচনা শুরু হবেই।” গুজরাত টাইটান্সের প্রথম ম্যাচ পঞ্জাব কিংসের বিরুদ্ধে। ঘরের মাঠে এই ম্যাচে ভালো শুরু করাটা খুব গুরুত্বপূর্ণ হবে গিলের জন্য। কারণ, শুরুটা ভালো হলে আত্মবিশ্বাস বেড়ে যায় এবং পুরো টুর্নামেন্টে তার প্রভাব পড়ে। প্রথম ম্যাচেই যদি তিনি বড় ইনিংস খেলতে পারেন, তাহলে সমালোচকদের মুখ বন্ধ করবে।