মুজারাবানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে PSL, জিম্বাবুয়ের তারকাকে নিয়ে বিপাকে KKR !! 1

আইপিএলকে (IPL 2026) ঘিরে ক্রিকেটের উত্তাপ এখন থেকেই বৃদ্ধি পেতে শুরু করেছে। বিভিন্ন সমস্যার কারণে এই টুর্নামেন্টের সূচি তৈরি করতে রীতিমতো সমস্যার মুখে পড়তে হয়েছে বিসিসিআইকে (BCCI)। প্রথম পর্বের সূচি ইতিমধ্যেই সামনে এসেছে। ২৮ মার্চ থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। প্রথম ম্যাচে গত বছরের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru vs Sunrisers Haydrabad) শক্তিশালী প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিপক্ষে। তার আগেই এবার নাইট তারকা আইনি জটিলতার মধ্যে পড়লেন।

Read More: CSK’এর বিরুদ্ধে হাইকোর্টে মামলা করল কাব্য মারানের বাবার কম্পানি, বিপাকে ধোনির দল !!

মুস্তাফিজুরের বিকল্প পেল KKR-

মুজারাবানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে PSL, জিম্বাবুয়ের তারকাকে নিয়ে বিপাকে KKR !! 2
Blessings Muzarabani | Image: twitter

কলকাতা নাইট রাইডার্স (KKR);এই বছর আইপিএলে শক্তিশালী দল নিয়ে মাঠে নামতে চলেছে। তারা শেষ মিনি নিলামে একাধিক বিদেশি তারকাদের পিছনে কোটি-কোটি টাকা ঢেলেছে। মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) ৯ কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে ঘরে তুলে নেয় কলকাতা। তবে সেই সময় ভারত এবং বাংলাদেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক খারাপ থাকায় বিতর্ক তৈরি হয়। চাপ সৃষ্টি করতে থাকেন ভক্তরা।

ফলে বিসিসিআই (BCCI) কেকেআরকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার জন্য নির্দেশ দেয়। এর মধ্যেই এই তারকা পেসারের বিকল্প খুঁজে পেয়েছেন কর্মকর্তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) দুরন্ত ফর্মে থাকা ব্লেসিং মুজারাবানিকে (Blessings Muzarabani) দলে নিয়ে এসেছে নাইট বাহিনী। এই জিম্বাবুয়ের তারকা শেষ আইসিসি টুর্নামেন্টে বিধ্বংসী ফর্মে ছিলেন। তিনি ৬ ম্যাচে ১৩ উইকেট সংগ্রহ করে রীতিমতো চমক দেন।

বিপাকে ব্লেসিং মুজারাবানি-

মুজারাবানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে PSL, জিম্বাবুয়ের তারকাকে নিয়ে বিপাকে KKR !! 3
Blessings Muzarabani | Image: Getty Images

গত মাসে অনুষ্ঠিত হওয়া পাকিস্তান সুপার লিগের (Pakistan Super League) নিলামে অবিক্রিত ছিলেন ব্লেসিং মুজারাবানি। কিন্তু পরে শামার জোসেফকে (Shamar Joseph) ছেড়ে দেওয়ায় তার বিকল্প হিসেবে ইসলামাবাদ ইউনাইটেড এই জিম্বাবুয়ে তারকা পেসারকে বদলি হিসেবে নিয়ে আসে। কিন্তু এবার মুজারাবানি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি পিএস‌এল খেলবেন না। তার পরিবর্তে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে অংশগ্রহণ করবেন।

জিম্বাবুয়ের এই তারকা ইতিমধ্যেই ইসলামাবাদ ফ্র্যাঞ্চাইজিকে বিষয়টি জানিয়েছেন। তবে এই সিদ্ধান্ত মেনে নিতে পারছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড। সূত্র অনুযায়ী মহসিন নকভিদের (Mohsin Naqvi) পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই এই বিষয়ে আলোচনা শুরু করেছে পিসিবি কর্মকর্তারা। উল্লেখ্য ব্লেসিং মুজারাবানি এখনও পর্যন্ত দেশের হয়ে ৮৯ টি টি-টোয়েন্টি ম্যাচে মোট ১০৬ টি উইকেট সংগ্রহ করেছেন।

Read Also: মুস্তাফিজুরের পরিবর্ত পেল KKR, ব্লেসিং মুজারাবানিকে নিয়ে চমক দিল নাইট বাহিনী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *