টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2026) শুরু হওয়ার প্রাক মুহূর্তে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত যোগ্যতা অর্জনকারীর দলগুলি। টুর্নামেন্টের আগে নিউজিল্যান্ডের (India vs New Zealand T20 Series) বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুরন্ত ফর্মে ছিল সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। আসন্ন ২০ ওভারের মহাযুদ্ধে ভারতীয় দল ফেভারিট বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর মধ্যেই পাকিস্তান আসন্ন বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাঠে নামবে না বলে প্রস্তুতি শুরু করেছে। সরকারিভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে ইতিমধ্যেই। এই আবহে বিসিসিআইকে (BCCI)!কটাক্ষ ছুড়ে দিলেন ভারতের জনপ্রিয় এক নেত্রী।
Read Also: “আসল জায়গায় সমস্যা..”, বিশ্বকাপের আগে সৌরভ গাঙ্গুলী করলেন সূর্যকুমারদের সতর্ক !!
ভারতকে বয়কট পাকিস্তানের-

গত বছর এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতীয় দল গ্রুপ পর্ব সহ ফাইনাল মিলিয়ে মোট ৩ বার পাকিস্তানের (India vs Pakistan Match) সাথে মুখোমুখি হয়েছিল। তবে একটিও ম্যাচে সূর্যকুমার যাদবরা সালমান আলী আগাদের (Salman Ali Agha) সঙ্গে সৌজন্য বিনিময় করেনি। টসের সময় এবং ম্যাচ শেষে হ্যান্ডশেক করেননি দুই দলের ক্রিকেটাররা। এর মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতে বিসিবি (BCB) দল পাঠাবে না বলে বিতর্ক তৈরি করে। তারা নিরাপত্তার অভাবকে চিহ্নিত করে ভারতের বদলে নিরপেক্ষ ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজন করার জন্য আবেদন করেছিল।
এই দাবি উড়িয়ে দিয়ে আইসিসি (ICC) আবেদনের সাড়া দেয়নি। শেষ পর্যন্ত বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়। এরপরই পাকিস্তানও আসন্ন বিশ্বকাপ বয়কট করতে পারে বলে জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর সাথে আলোচনার মাধ্যমে পিসিবি (PCB)!সিদ্ধান্ত নিয়েছে যে বিশ্বকাপে অংশগ্রহণ করলেও বাবর আজম (Babar Azam) ভারতে বিপক্ষে ম্যাচ খেলবে না।
বিসিসিআইকে কটাক্ষ-

গত বছর পাহেলগামে সাধারণ পর্যটকদের ওপর জঙ্গিরা নির্মমভাবে গুলি চালায়। এই ঘটনার সঙ্গে পাকিস্তানের সরাসরি যোগাযোগ রয়েছে বলে খবর সামনে এসেছিল। তারপরেই ভারত এই প্রতিবেশী দেশে সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে। এক সময় মনে করা হচ্ছিল ব্লু ব্রিগেডরা আর আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে পাক বাহিনীর বিপক্ষে মাঠে নামবে না। কিন্তু সেই পথে হাঁটেনি বিসিসিআই (BCCI)।
গত বছর এশিয়া কাপে এই চির প্রতিদ্বন্দ্বীদের মাঠে নামতে দেখা যায়। সেই সময় শিব সোনার জনপ্রিয় নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী বিসিসিআইয়ের সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, “ভারতীয় সেনার রক্তের বিনিময় নিজেদের ফায়দা তোলা বন্ধ করা হোক। ভারতীয় ক্রিকেট বোর্ড রক্তমাখা টাকার পিছনে ছুটছে।” এবার পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করায় কটাক্ষ ছুঁড়ে দিলেন প্রিয়াঙ্কা। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, “যেটা বিসিসিআই করতে পারিনি সেটা আতঙ্কিস্তান করে দেখাল।”