ভারতীয় দল চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে দুরন্ত প্রদর্শন দেখাচ্ছে। ভারতীয় দল ইতিমধ্যে গ্রুপ পর্যায়ে তিন ম্যাচ জিতে সুপার এইটের জন্য জায়গা পাকা করে ফেলেছে। ভারত তাদের গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচটি নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে চলেছে। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে টিম ইন্ডিয়া চাইবে তাদের বেঞ্চ শক্তি পরীক্ষা করতে। ভারত ও নেদারল্যান্ডসের ম্যাচের আগে সমাজ মাধ্যমে চর্চায় উঠে এসেছে ভারতীয় দলের খেলোয়াড়রা। এবার ভারতীয় খেলোয়াড়দের নিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন জনপ্রিয় মডেল পুনম পান্ডে।
আবার আলোচনায় উঠে এসেছে পুনম

নিজের সাহসী ও বেপরোয়া ইমেজের জন্য বরাবরই আলোচনায় থাকেন পুনম । বিতর্ক যেন তাঁর নিত্যসঙ্গী। সম্প্রতি এক সাক্ষাৎকারে পুনম ভারতীয় দলের ক্রিকেটারদের নিয়ে এমন এক মন্তব্য করেছেন যার জেরেই তোলপাড় সমাজ মাধ্যম। এক অনলাইন প্ল্যাটফর্মে দেওয়া সাক্ষাৎকারে পুনম জানান, সোশ্যাল মিডিয়ায় তিনি নিয়মিত বহু ডাইরেক্ট মেসেজ (DM) পান। প্রশ্ন করা হয়েছিল, ব্লু-টিকধারী জনপ্রিয় ব্যক্তিদের থেকেও কি মেসেজ আসে?
Read More: বিশ্রামে হার্দিক-বুমরাহ, সঞ্জু-সুন্দরের এন্ট্রি, প্রকাশ্যে নেদারল্যান্ডসের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার একাদশ !!
জবাবে তিনি ইঙ্গিত দিলেও কোনো খেলোয়াড়ের মুখ খোলেননি। মন্তব্য করে তিনি বলেন, “না, আমি কারও নাম বলতে পারব না। তবে অনেক ভারতীয় ক্রিকেটাররা আমাকে DM করে। এক ক্রিকেটার লিখেছিল, ‘তোমাকে খুব সুন্দর লাগছে।’ সে আমাকে বারবার ম্যাসেজ দিতো। শেষমেষ বাধ্য হয়ে আমি তাকে ব্লক করে দিয়েছিলাম।”
ভারতীয় ক্রিকেটারের নামে বিস্ফোরক অভিযোগ

পুনম অবশ্য জানান এমন ঘটনা তার কাছে নতুন নয়। তিনি মন্তব্য করে আরও বলেন, “আমার কাছে যে ধরনের ম্যাসেজ আসে সেগুলো দেখে মনে হয়না যে কেউই আমার প্রতি সিরিয়াস, মনে হয় আমার সাথে শুধু সময় কাটানোর জন্যই এমন করেছে। আমার মাঝে মাঝে অবাক লাগে- ওরা নিজেদের কি ভাবে ? আমার তো মনে হয় এমন ম্যাসেজ আরও অনেকেই পেয়ে থাকে।” তবে কোনও নির্দিষ্ট ক্রিকেটারের নাম প্রকাশ করতে তিনি একেবারেই রাজি হননি। তাঁর দাবি, ব্যক্তিগত আলাপচারিতা প্রকাশ করা ঠিক নয়। উল্লেখ্য, এর আগে মডেল ও টিভি অভিনেত্রী খুশি মুখার্জি ভারতীয় টি-টোয়েন্টি দলের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছিলেন। তিনি দাবি করেছিলেন, স্কাই নাকি তাকে ম্যাসেজ দিতেন। পরে ঘটনাটি নিয়ে বেশি জলঘোলা হলে তিনি স্পষ্ট করেন, তাঁদের মধ্যে কোনও রোমান্টিক সম্পর্ক ছিল না, কেবল বন্ধুত্বপূর্ণ কথাবার্তা হতো।