ধান্দাবাজ পাকিস্তান, ম্যাচ বয়কটের দাবি করে ICC'এর থেকে দাবি করছে বড়সড় অর্থ !! 1

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে তৈরি হওয়া উত্তেজনায় নতুন মোড়। দীর্ঘ টানাপোড়েনের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) এবার আলোচনার দরজা খুললেও, নিজেদের অবস্থান ছাড়তে রাজি নয় তারা। ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্কের টানাপোড়ন বহু বছর ধরে চলে আসছে। তবে পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশের সঙ্গে ও ভারতের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। গত দুই বছর ধরে বাংলাদেশ সরকারের পরিবর্তনের পর থেকেই দুই দেশের সম্পর্কের ফাটল ধরেছে। এমনকি ভারত ও বাংলাদেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্কেও ব্যাঘাত ঘটেছে। বিশ্বকাপের মঞ্চে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে তারা। তাদের বদলে চলতি বিশ্বকাপে স্কটল্যান্ডকে খেলতে দেখা যাচ্ছে।

বাংলাদেশের পাশে দাঁড়ালো পাকিস্তান

পাকিস্তান
Pakistan and Bangladesh Cricket Team | Image: Twitter

অন্যদিকে বাংলাদেশ ইসুতে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে অস্বীকার জানিয়েছে। পাকিস্তান বিশ্বকাপে ভারত এবং পাকিস্তানের ম্যাচ সব থেকে জমজমাট হয়ে থাকে আর এই ম্যাচেই বয়কটের ডাক দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সম্প্রতি পাকিস্তান সরকার ঘোষণা করে দিয়েছে কোন মতেই ভারতের বিরুদ্ধে চলতি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হবে না তারা। পাশাপশি, আইসিসির সঙ্গে সাম্প্রতিক বৈঠকে ভারত ম্যাচ খেলার ইঙ্গিত মিললেও, পিসিবি রেখেছে তিনটি গুরুত্বপূর্ণ শর্ত যার সবকটিই বাংলাদেশের স্বার্থে।

Read More: ছিটকে গেলেন অভিষেক শর্মা, নামিবিয়ার বিপক্ষে ম্যাচের আগেই বিপর্যয় ভারতীয় দলে !!

রবিবার লাহৌরে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খোয়াজা এবং প্রতিনিধি মুবাশির উসমানির সঙ্গে পিসিবি কর্তাদের বৈঠক ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম। বৈঠকের আগে নকভি ও আমিনুলের একান্ত আলোচনা গোটা বিষয়টিকে আরও কূটনৈতিক মাত্রা দিয়েছে। আইসিসি বৈঠকে স্পষ্ট করে দিয়েছে, পাকিস্তান যদি ম্যাচ বয়কট করে, তবে আর্থিক জরিমানা দিতে হতে পারে। তবে, পিসিবি আইসিসিকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।

ICC’র থেকে মোটা টাকা চায় পাকিস্তান

PCB, champions trophy 2025
PCB | Image: Twitter

বাংলাদেশের জন্য আইসিসির লভ্যাংশ বাড়ানোর দাবি জানিয়েছে পিসিবি। বাংলাদেশের পাশে দাঁড়ালেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের এটাও একটি দাবি বিশেষ করে আইসিসি সব থেকে বেশি লভ্যাংশ বিসিসিআই পেয়ে থাকে যেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ড খুবই কম পরিমাণে অর্থ পায় যেটা অবশ্য সহ্য নয় পাকিস্তানের যে কারণেই ম্যাচ বয়কটের ডাক দেখে আইসিসি থেকে মোটা অংকের টাকা তুলে নিতে চাইছে পাকিস্তান। তাছাড়াও, বাংলাদেশ যদি কোনো কারণে বিশ্বকাপে খেলতে না পারে, তবুও তাদের পূর্ণ ‘পার্টিসিপেশন ফি’ দিতে হবে। তৃতীয়ত, ভবিষ্যতে বাংলাদেশে বড় আইসিসি প্রতিযোগিতা আয়োজনের সম্ভাবনা নিয়ে লিখিত আশ্বাস চাইছে পিসিবি। নকভি ইতিমধ্যেই আইসিসির কাছে ২৪ ঘণ্টার সময় চেয়েছেন।

Read Also: চোট-অসুস্থতায় জর্জরিত দল, পরবর্তী ম্যাচের আগে বুমরাহ-অভিষেককে নিয়ে এল বড়ো আপডেট !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *