শিরোনাম হতে গিয়ে খবর হয়ে গেলেন নাসিম শাহ, মুখ্যমন্ত্রীকে নিয়ে কমেন্ট করে হারালেন সর্বস্য !! 1

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি পরিচয়, প্রভাব এবং দায়িত্বের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। আর সেই প্ল্যাটফর্মে একটি ভুল পদক্ষেপ কিভাবে বড় বিতর্ক তৈরি করতে পারে, তার সাম্প্রতিক উদাহরণ নাসিম শাহ (Naseem Shah)। পাকিস্তান দলের তারকা পেসার হলেন নাসিম, দলের অন্যতম মূল ভরসা তিনি। তবে তরুণ বয়সে কোথায় কোন শব্দ ব্যবহার করা উচিত সেটাই হয়তো ভুলে গিয়েছেন তরুণ এই তারকা। আপাতত পাকিস্তান সুপার লীগের মঞ্চে তাকে খেলতে দেখা যাচ্ছে। রাওয়ালপিন্ডির হয়ে এবার পিএসএল খেলছেন তিনি। এই পরিস্থিতিতে তার উপর বড় অভিযোগ এসেছে, যেখানে ক্ষমা চাওয়ার পরেও শাস্তি মুকুব হয়নি।

নাসিম শাহ বিতর্কে পাকিস্তান ক্রিকেটের কঠোর বার্তা

Naseem Shah, world cup 2023
Naseem Shah | Image: Getty Images

ঘটনার শুরু লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। পাকিস্তান সুপার লিগের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। তাকে সম্মান জানাতে বিশেষ আয়োজন করা হয়, এবং মাঠে উপস্থিত খেলোয়াড়দের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই বিতর্কের সূচনা। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি পোস্ট করেন নাসিম শাহ। সেখানে তিনি লেখেন, “মাঠে তাকে কেন লর্ডসের রানীর মতো খাতির করা হচ্ছে?” এই মন্তব্যটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় এবং শুরু হয় তীব্র সমালোচনা। পরিস্থিতি সামাল দিতে তিনি দ্রুত পোস্টটি মুছে ফেলেন। প্রথমদিকে নাসিম শাহ দায় এড়ানোর চেষ্টা করেন। তিনি দাবি করেন তার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অবশেষে তিনি ক্ষমা চান। এ প্রসঙ্গে তিনি বলেছেন, “আমার অ্যাকাউন্ট থেকে সম্প্রতি একটি পোস্ট করা হয়েছে। যা করেছে আমার ম্যানেজমেন্ট টিম, তবে আমার প্ল্যাটফর্মের সম্পূর্ণ দায় আমি নিচ্ছি।” তাঁর বয়ানের পরেও থামেনি বিতর্ক।

ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারেনি পাকিস্তানি ক্রিকেটার

Naseem Shah, t20 world cup 2024 নাসিম শাহ
Naseem Shah | Image: Getty Images

এই ঘটনার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) কঠোর পদক্ষেপ গ্রহণ করে। বোর্ডের পক্ষ থেকে নাসিম শাহের ওপর ২ কোটি পাকিস্তানি টাকা জরিমানা করা হয়, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৬৮ লাখ টাকার সমান। পাকিস্তান ক্রিকেট ইতিহাসে এটি অন্যতম বড় জরিমানা হিসেবে চিহ্নিত হয়েছে। এই শাস্তি শুধু অর্থনৈতিক নয়, বরং একটি বার্তাও বহন করে যে, ক্রিকেটারদের সামাজিক দায়িত্ব এবং রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তানে এই ঘটনা অবশ্য প্রথম নয়। এর আগে ২০২৫ সালে আমির জামালকেও রাজনৈতিক মন্তব্যের জন্য জরিমানা করা হয়েছিল। তিনি ইমরান খানের সমর্থনে স্লোগান দেওয়ায় ৪০০০ ডলার জরিমানা গুনেছিলেন। তবে এই ঘটনাটি তাঁর ক্যারিয়ারে একটি বড় শিক্ষা হয়ে থাকবে। নাসিম শাহের কথা বলতে গেলে পিএসএলে আপাতত একটি ম্যাচ খেলেছেন তিনি যেখানে বল হাতে প্রচুর রান দিয়ে ফেলেন তিনি।

Read Also: IPL ম্যাচের সময় স্টেডিয়ামে থেকে চুরি কয়েকশো ফোন, চোখ কপালে উঠেছে পুলিশের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *