ভারত'কে মাথা নত করালো বাংলাদেশ-পাকিস্তান, সম্পর্ক মধুর করতে খেলতে হবে ট্রাই-সিরিজ !! 1

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) ক্রিকেটের উত্তাপ এখন ভক্তদের আচ্ছন্ন করে রেখেছে। প্রথম ম্যাচেই জয় তুলে নিয়ে যাত্রা শুরু করেছে ভারতীয় দল। গ্ৰুপে তাদের শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে রয়েছে পাকিস্তান (India vs Pakistan Match)। এই চির প্রতিদ্বন্দ্বী সঙ্গে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা আছে ১৫ ফেব্রুয়ারি। কিন্তু পিসিবির (PCB) বিভিন্ন নাটক এই ম্যাচ ঘিরে অনিশ্চয়তা তৈরি করে। আইসিসিকে (ICC) চাপের মধ্যে ফেলে বিসিসিআইকে (BCCI) বার্তা দিতে চেয়েছিল তারা। কর্মকর্তারা জটিলতা কাটানোর জন্য মাঠে নেমে আলোচনা শুরু করেন। শেষ পর্যন্ত যে শর্তে এই সমস্যা সমাধান হয়েছে তা জানলে রীতিমতো চমকে যাবেন ক্রিকেট সমর্থকরা।

Read More: ‘যেন চাদর চেঞ্জ করছে..’ হার্দিক পান্ডিয়ার নতুন গার্লফ্রেন্ড নিয়ে কটুক্তি করলেন আশিষ নেহেরা !!

Asia cup 2025
IND vs PAK | Image: Getty Images

এই বছর আইপিএলে (IPL) মুস্তাফিজুর রহমানের খেলাকে নিয়ে ভারতীয় সমর্থকদের আপত্তি সামনে এসেছিল। ফলে টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই এই ক্রিকেটারকে বাদ দেয় বিসিসিআই। কিন্তু ঘটনাটি ভালোভাবে দেখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারা পাল্টা চাপ সৃষ্টি করার জন্য ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য টাইগার বাহিনীদের পাঠাবে না বলে সিদ্ধান্ত নেয়। এমনকি নিরাপত্তার অভাবকে চিহ্নিত করে নিরপেক্ষ ভেন্যুর জন্য আবেদন জানায় আইসিসির কাছে। কিন্তু বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা জানিয়ে দেয় ভারতে লিটন দাসদের (Litton Das) নিরাপত্তার সমস্যা হবে না।

কিন্তু নিজেদের অবস্থানে অনড় থাকে বাংলাদেশ বোর্ড।শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে ঐতিহাসিক সিদ্ধান্ত হিসাবে তাদের টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়। একমাত্র পাকিস্তান বাংলাদেশের সমর্থনে প্রথম থেকে লড়াই চালাচ্ছিল। টাইগার বাহিনী বাদ পড়ার পর তারা ক্রিকেট মহলকে নতুন করে অস্থির করার চেষ্টা করে। সরকারিভাবে সিদ্ধান্ত নেওয়া হয় যে সালমান আলি আগারা (Salman Ali Agha) বিশ্বকাপে ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচ বয়কট করবে। এরপরই বিতর্কের ঝড় ওঠে।

এই শর্তে মিলেছে সমাধান-

ইরফান
IND vs PAK | Image: Getty Images

ভারত এবং পাকিস্তান ম্যাচের সঙ্গে বিপুল পরিমাণ আর্থিক দিক জড়িয়ে আছে। এছাড়াও এই ম্যাচ না হওয়া আন্তর্জাতিক ক্রিকেটের স্বার্থে বড়ো আঘাত আনবে। এই বিষয়টিকে মাথায় রেখে সমস্যা সমাধানের জন্য মাঠে নামে আইসিসি। সম্প্রতি পাকিস্তানে পৌঁছায় বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা (Imran Khwaja) এবং আইসিসির সহযোগী সদস্যদের প্রতিনিধি মুবাশির উসমানীর সমন্বয়ে গঠিত দুই সদস্যের দল।

তারা রবিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির (Mohsin Naqvi) সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিলেন। এই বৈঠকে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান আমিনুল ইসলাম বুলবুল (Aminul Islam Bulbul)। আইসিসির সদস্যদের কাছে একাধিক গুরুত্বপূর্ণ শর্ত রাখা হয়। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি ছিল পাকিস্তান, বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে হবে। বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে না পারায় যা ক্ষতি হয়েছে তা এই সিরিজের মাধ্যমে পুনরুদ্ধার করতে চায়।

অন্যদিকে এই ত্রিদেশীয় সিরিজের মাধ্যমে পাকিস্তান আবারও ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলার বিষয়ে অনেকটাই এগিয়ে যাবে। গতকাল রাতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। ফলে মনে করা হচ্ছে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে ত্রিদেশীয় সিরিজের বিষয় আইসিসি এবং বিসিসিআই সম্মতি জানিয়েছে।

Read Also: ছিটকে গেলেন অভিষেক শর্মা, নামিবিয়ার বিপক্ষে ম্যাচের আগেই বিপর্যয় ভারতীয় দলে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *