মনে বিষ নিয়ে BCCI'কে ভালবাসার বার্তা পাকিস্তানের, ICC'কে জব্দ করে দিল আজব শর্ত !! 1

ভারত এবং পাকিস্তানের (India vs Pakistan Match) মধ্যে রাজনৈতিক সম্পর্ক গত কয়েক মাসে আরও খারাপের দিকে গেছে। গত বছর পাহেলগামে জঙ্গি হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এশিয়া কাপে (Asia Cup 2025) এই দুই দল মাঠে নামলেও সূর্যকুমার যাদবরা প্রতিপক্ষদের সঙ্গে কোনোরকম সৌজন্য বিনিময় করেনি যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) এবার পাকিস্তান সরকারের সিদ্ধান্ত নতুন করে অস্থিরতা তৈরি করেছে। সালমান আলি আগাদের (Salman Ali Agha) ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার জন্য সরকারিভাবে নির্দেশ দেওয়া হয়েছে। এই সমস্যা মেটানোর জন্য মাঠে নেমেছে আইসিসি (ICC)। সমাধান সূত্রের বদলে মহসিন নকভি (Mohsin Naqvi) এবার অদ্ভুত শর্ত রাখলেন।

Read More: ভারতের পাশে দাঁড়িয়ে বন্ধুত্বের নজির গড়লেন এই আফগান ক্রিকেটার, ছাড়লেন PSL !!

পাকিস্তানের বিতর্কিত সিদ্ধান্ত-

টিম ইন্ডিয়া, bcci, ind vs pak
IND vs PAK | Image: Getty Images

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫ ফেব্রুয়ারি ভারত বনাম পাকিস্তানের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে‌। কিন্তু এই ম্যাচ আদৌ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি করেছে একাধিক বিতর্ক। বিসিসিআই (BCCI) আসন্ন আইপিএল (IPL 2026) থেকে মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) বাদ দেওয়ার পর সমস্ত বিতর্কের শুরু হয়েছিল। এই ঘটনায় অপমানিত হয়ে বিসিবি (BCB) চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। তারা স্পষ্ট জানিয়ে দেয় যে বিশ্বকাপের জন্য ভারতে তারা টাইগার বাহিনীদের পাঠাবে না।

নিরাপত্তার অভাবকে চিহ্নিত করে আইসিসির কাছে নিরপেক্ষ ভ্যেনুর জন্য আবেদন পর্যন্ত করেছিল বোর্ড। কিন্তু আইসিসি জানিয়ে দেয় যে ভারতে নিরাপত্তা সংক্রান্ত কোনো সমস্যা নেই। তারপরেও সমাধান সূত্র বের হয়ে না আসায় ভোটাভুটির মাধ্যমে বাংলাদেশকে বাদ দেওয়া হয়। এই বিতর্কে একমাত্র পাকিস্তান লিটন দাসদের (Litton Das) পাশে এসে দাঁড়িয়েছিল। বর্তমানে পিসিবি সরকারের সঙ্গে সিধান্ত নিয়ে ব্লু ব্রিগেডদের সঙ্গে আসন্ন হাইভোল্টেজ ম্যাচ খেলবে না বলে সিদ্ধান্ত নিয়েছে।

PCB’এর রাখল শর্ত-

টিম ইন্ডিয়া, t20 world cup 2025
IND vs PAK | Image: Getty Images

শ্রীলঙ্কায় চলতি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত না হলে বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হবে আইসিসি। এছাড়াও এই ঘটনা আন্তর্জাতিক ক্রিকেট স্বার্থের ক্ষেত্রেও ক্ষতিকারক প্রভাব ফেলবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ফলে কর্মকর্তারা সমাধান সূত্র খোঁজার জন্য আলোচনা শুরু করেছেন। রবিবার পাকিস্তানে পৌঁছায় আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা (Imran Khwaja) এবং আইসিসির সহযোগী সদস্যদের প্রতিনিধি মুবাশির উসমানীর সমন্বয়ে গঠিত দুই সদস্যের দল। গুরুত্বপূর্ণ বৈঠকে তারা পিসিবির (PCB) চেয়ারম্যান মহসিন নকভির (Mohsin Naqvi) সঙ্গে বসেছিলেন। এই বৈঠকে পাকিস্তানের পক্ষ থেকে তিনটি শর্ত রাখা হয়।

এই দাবি না মানলে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে তারা। ৩ টি শর্তের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ভারত-পাকিস্তান ম্যাচে হ্যান্ডশেক প্রথা ফিরিয়ে আনার জন্য আবেদন করেছেন নকভি সাহেব। বিসিসিআই’কে কূটনৈতিকভাবে চাপে ফেলতে চাইলেও মুখে ভালোবাসার বার্তা দিচ্ছে পাকিস্তান। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন নেটিজেনরা। বাকি দুই শর্ত হিসাবে বার্ষিক তহবিল বৃদ্ধি এবং ভারত-পাকিস্তানের মধ্য দ্বিপাক্ষিক সিরিজ চালু করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

Read Also: ‘ওরা অধিনায়ক হ‌ওয়ার যোগ্য..’, KKR’এর নেতৃত্ব ছাড়ছেন বলে জানালেন আজিঙ্কা রাহানে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *