অনভিজ্ঞ তরুণ প্রতিভা-শ্রেয়সের লড়াই, জানুন PBKS'এর শক্তি, দুর্বলতা ও এক্স ফ্যাক্টর !! 1

গত বছর আইপিএলে (IPL 2026) ফাইনালে প্রবেশ করেন পাঞ্জাব কিংস (Punjab Kings) রীতিমতো চমক দিয়েছিল। শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) অধিনায়ক হিসেবে আসার পর থেকেই এই দল নতুন ছন্দ পেয়েছে। এই বছরে‌ও শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে মাঠে নামতে মরিয়া প্রীতি জিন্টার (Preity Zinta) দল। ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের নতুন মরসুম। পাঞ্জাব প্রথম ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষ গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিপক্ষে মাঠে নামবে। তার আগেই প্রস্তুতি শুরু করে দিয়েছে যুজবেন্দ্র চাহালরা (Yuzvendra Chahal)। এই বছর দলের একাদশে খুব একটা বড়ো পরিবর্তন দেখা যাবে না বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। পাঞ্জাব কিংসের শক্তি, দুর্বলতা এবং এক্স ফ্যাক্টর নিয়ে এখানে আলোচনা করা হল।

Read Also: ভারতের সঙ্গে খেলতে মরিয়া বাংলাদেশ, চূড়ান্ত হল দ্বিপাক্ষিক সিরিজের দিনক্ষণ !!

পাঞ্জাব কিংসের শক্তি-

Ipl 2025
RR vs PBKS | Image: Getty Images

পাঞ্জাব কিংসের সবচেয়ে বড়ো শক্তি হল ভারতীয় ক্রিকেটারদের ওপর নির্ভরশীলতা। এই দলের অন্যতম মেরুদন্ড হিসেবে রয়েছেন অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), আর্শদীপ সিং (Arshdeep Singh) এবং যুজবেন্দ্র চাহাল। গত বছর ওপেনিং জুটি হিসেবে প্রভসিমরান সিং (Prabhshimran Singh) এবং প্রিয়াশ আর্য (Priyansh Arya) দুরন্ত ফর্মে ছিলেন। ওপেনার হিসেবে প্রিয়াংশের ১৮০’এর কাছাকাছি স্ট্রাইক রেট বিপক্ষদের রীতিমতো চিন্তার মধ্যেই রাখবে।

অন্যদিকে বোলিং আক্রমণে আর্শদীপ সিং (Arshdeep Singh) এবং মার্কো জ্যানসেনের (Marco Janson) বাঁহাতি পেস জুটি পাওয়ার প্লেতে উইকেট তুলে নিয়ে চাপ তৈরি করার বিষয়ে দক্ষ। দুজনের কাছেই আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা রয়েছে। এছাড়াও স্পিন আক্রমণে যুজবেন্দ্র চাহাল আইপিএলের ইতিহাসে অন্যতম সফল বোলার। গত বছর তিনি এক ওভারে ৪ টি উইকেট নিয়ে অনন্য নজির স্থাপন করেছিলেন। এর সঙ্গেই অভিজ্ঞ অলরাউন্ডার হিসেবে মার্কাস স্ট‌ইনিসের (Marcus Stoinic) উপস্থিত দলকে অনেকটাই ভরসা দেবে।

পাঞ্জাব কিংসের এক্স ফ্যাক্টর-

গত বছর পাঞ্জাব কিংসের হয়ে আত্মপ্রকাশ করে রীতিমতো চমক দিয়েছিলেন প্রিয়াংশ আর্য। এই তরুণ ব্যাটসম্যান ১৭ ম্যাচে ৪৭৫ রান সংগ্রহ করেছিলেন। তার ব্যাট থেকে এসেছিল দুরন্ত একটি শতরান। ফলে এই তরুণ প্রতিভাবান ব্যাটসম্যান আসন্ন আইপিএলেও দলের এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন। অন্যদিকে সম্প্রতি ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পিছনে আর্শদীপ সিং’এর গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। গত বছর আইপিএলে পাঞ্জাবের হয়ে ২১ উইকেট সংগ্রহ করেছিলেন এই তারকা। তিনি দলের অন্যতম ট্রাম কার্ড হয়ে উঠতে পারেন।

পাঞ্জাব কিংসের দুর্বলতা-

Ipl 2025
PBKS vs RCB | Image: Getty Images

পাঞ্জাব কিংসে বেশ কিছু ঘরোয়া ক্রিকেটের প্রতিভাবান তারকা রয়েছেন। কিন্তু তাদের অভিজ্ঞতা খুবই কম। প্রয়োজনে একাদশ সাজাতে গিয়ে সমস্যায় পড়তে পারে দল। প্রভসিমরান সিং এই দলের উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। কিন্তু দীর্ঘ সময় ধরে চলা টুর্নামেন্টে চোটের কারণের ছিটকে গেলে তার পরিবর্তে অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যান পাঞ্জাবে নেই। এছাড়াও মিডল অর্ডারের ব্যর্থতা দলকে গত বছর সমস্যার মধ্যে ফেলেছিল। অন্যদিকে প্রথম ইনিংসে বড়ো স্কোর করলেও তাকে হারতে হয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচে। হাইভোল্টেজ ম্যাচের চাপ সামলাতে না পারা পাঞ্জাবের অন‌্যতম দূর্বলতা হিসাবে দেখছেন বিশেষজ্ঞরা।

Read More: IPL থেকে নিষিদ্ধ হতে চলেছে অজি তারকারা, BCCI’কে বোকা বানাতে গিয়ে বিপাকে প্যাট কামিন্সরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *