আইপিএলে (IPL 2026) প্রতিটা ম্যাচই টানটান উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। গতকাল এই টুর্নামেন্টে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ঘরের মাঠে শক্তিশালী প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে মাঠে নামে। এই ম্যচে রিয়ান পরাগরা (Riyan Parag) দুরন্ত জয় তুলে নিয়ে যাত্রা শুরু করেছে। আজ টুর্নামেন্টের চতুর্থ ম্যাচের মুখোমুখি হয়েছে পাঞ্জাব কিংস (Punjab Kings) ও গুজরাট টাইটান্স (Gujarat Titans)। গত বছর শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বে ফাইনালে পৌঁছেছিল পাঞ্জাব। কিন্তু ট্রফি জয় করতে পারিনি প্রীতি জিন্টার (Preity Zinta) দল। ফলে গুজরাটকে হারিয়ে এই বছর আইপিএলেও দুরন্ত শুরু করতে চাইছে পাঞ্জাব।
Read More: পুরনো প্রেম! চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে নেমে জাদেজার চোখে জল, হলুদ জার্সিকেও চুমু !!
IPL ম্যাচের সময়সূচি-

পাঞ্জাব কিংস বনাম গুজরাট টাইটান্স
ম্যাচ: ০৪
তারিখ: ৩১/০৩/২০২৬
ভেন্যু: মহারাজা যাদবিন্দ্র সিং স্টেডিয়াম, নিউ চন্ডিগড়
সময়: সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)
PBKS vs GT Match Preview-

শ্রেয়স আইয়ারের নেতৃত্বে গত বছর আইপিএলে নতুন করে ঘুরে দাঁড়িয়েছিল পাঞ্জাব কিংস। লিগ পর্বে ১৪ ম্যাচের মধ্যে ৯ ম্যাচে জয় পেয়েছিল তারা। কিন্তু ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) কাছে ৬ রানে পরাজিত হয় ট্রফি জয়ের স্বপ্ন শেষ করে। দলের হয়ে শ্রেয়স ১৭ ম্যাচে ৬০৪ রান সংগ্রহ করেছিলেন। অন্যদিকে গুজরাট টাইটান্সও টুর্নামেন্টে দুরন্ত ছন্দে ছিল।
লিগ পর্বে ১৪ ম্যাচের মধ্যে ৯ ম্যাচে জয় তুলে নিয়ে প্লে অফে প্রবেশ করে শুভমান গিলের (Shubman Gill) দল। এই দলের হয়ে সাই সুদর্শন ১৫ ম্যাচে ৭৫৯ রান সংগ্রহ করে সর্বোচ্চ রান সংগ্রহকারী হন। উল্লেখ্য এখনও পর্যন্ত গুজরাট এবং পঞ্জাব ৬ টি ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৩ ম্যাচে গিলরা এবং ৩ ম্যাচে শ্রেয়সরা জয়লাভ করেছে।
টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব।
PBKS’এর একাদশ-
প্রভসিমরান সিং (উইকেটকিপার), কুপার কনলি, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টইনিস, মার্কো জ্যানসেন, জেভিয়ার বার্টলেট, বিজয়শঙ্কর বৈশক, আর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল
ইমপ্যাক্ট প্লেয়ার-
প্রিয়াংশ আর্য, প্রবীণ দুবে, বিষ্ণু বিনোদ, হরপ্রীত বার, সূর্যাংশ সেজ
GT’এর একাদশ-
শুভমান গিল (অধিনায়ক), সাই সুদর্শন, জস বাটলার (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, গ্লেন ফিলিপস, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, কাগিসো রাবাডা, অশোক শর্মা, মহম্মদ সিরাজ
ইমপ্যাক্ট প্লেয়ার-
প্রসিদ্ধ কৃষ্ণা, জেসন হোল্ডার, জয়ন্ত যাদব, মানব সুতার, কুমার কুসাগ্ৰ