PBKS vs GT IPL 2026 MATCH 04 PREVIEW: শ্রেয়াসের শিরোপা স্বপ্নে গিলের চ্যালেঞ্জ, জমজমাট লড়াইয়ে মুখোমুখি পাঞ্জাব ও গুজরাট !! 1

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬-এর (IPL 2026) চতুর্থ ম্যাচে মুখোমুখি হতে চলেছে দুই শক্তিশালী দল পাঞ্জাব কিংস এবং গুজরাট টাইটানস (PBKS vs GT)। মঙ্গলবার, ৩১শে মার্চ, নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই হাইভোল্টেজ লড়াই। গতবারের রানার্স আপ পাঞ্জাব কিংসের লক্ষ্য একেবারে স্পষ্ট – এবার শিরোপা জিততেই হবে। গত মরসুমে তারা ফাইনালে উঠেও অল্পের জন্য ট্রফি হাতছাড়া করে। অধিনায়ক শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বে দলটি এ বছর আরও দৃঢ় প্রতিজ্ঞ, এবং শুরু থেকেই তারা নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইবে। গত মৌসুমের টেবিল টপার পাঞ্জাব কিংস আবার চাইবে জয়ের ধারা অব্যহত রাখতে।

অন্যদিকে, গুজরাট টাইটানস প্রতিপক্ষের মাঠেও জয় ছিনিয়ে নেওয়ার জন্য পরিচিত। অধিনায়ক শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বে দলটি গতবার শেষ চারের খুব কাছাকাছি পৌঁছেও থেমে যেতে বাধ্য হয়। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এলিমিনেটরে হারতে হয়েছিল তাদের। যদিও গত মৌসুমে মিডিল অর্ডারে বেশ সমস্যা ছিল দলের এবং ইংল্যান্ডের জস বাটলার (Jos Buttler) শেষের কয়েকটা ম্যাচে উপালব্ধ না থাকার জন্য জয়ের পথ দুর্গম হয়ে উঠেছিল গুজরাটের। নতুন মরসুমে তারা সেই আক্ষেপ ঘুচিয়ে আবারও শিরোপার দৌড়ে জোরালোভাবে ফিরতে চাইবে। ২০২২ সালে প্রথম প্রচেষ্টায় হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেনসিতে শিরোপা জিতেছিল গুজরাট টাইটান্স।

PBKS vs GT IPL 2026 MATCH 04 PITCH REPORT

Ipl 2026
Maharaja Yadavindra Singh Stadium | Image: Twitter

নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে এই ম্যাচ। সাধারণত ব্যাটসম্যানদের জন্য অনুকূল পরিবেশ দেখা যায়। আগের ম্যাচগুলোর পরিসংখ্যান বলছে, এখানে প্রথমে ব্যাট করা দলগুলোর জয়ের হার তুলনামূলক বেশি। তাই টসে জিতে প্রথমে ব্যাট করার প্রবণতা দেখা যেতে পারে। তবে এখানে বেশ কয়েকটি ম্যাচে বোলারদের দাপট দেখা গিয়েছে। এই ভ্যানুতে খুব বেশি ম্যাচ খেলা হয়নি। এই পিচে রান দেখতে পাওয়ার সম্ভাবনা থাকলেও বোলারদের জন্য সুবিধা রয়েছে। তাছাড়া, মাঠের বাউন্ডারি বড় হওয়ার কারণে স্পিনারদের জন্য সুবিধা থাকবে উইকেট তুলে নেওয়ার।

Read More: IPL 2026: বৈভব-যশস্বীর বিধ্বংসী ব্যাটিং’এ উড়ে গেল CSK, দুরন্ত জয় শুরু করল রাজস্থান !!

আজকের ম্যাচের আবহাওয়ার কথা বলতে গেলে, চন্ডীগরের আকাশে আজ মেঘ যুক্ত আকাশ দেখতে পাওয়া যাবে। ১০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বাধিক ৩১℃ তাপমাত্রা এবং সর্বনিম্ন ১৭℃ তাপমাত্রা লক্ষ করা যাবে। বাতাসে ৩০% আপেক্ষিক আদ্রতা দেখতে পাওয়া যাবে। যা খেলার পক্ষে মনোরম পরিবেশ। হাড্ডাহাড্ডি এই লড়াইটি উপভোগ করবেন দর্শকরা।

PBKS vs GT IPL 2026 MATCH 04 দুই দলের সম্ভাব্য একাদশ

পাঞ্জাব কিংস: প্রিয়াংশ আর্য, প্রভসিমরান সিং (WK), শ্রেয়াস আইয়ার (C), কুপার কনোলি, নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টয়নিস, মার্কো জানসেন, হারপ্রীত ব্রার, বেন দ্বারশুইস, আরশদীপ সিং। ইমপ্যাক্ট প্লেয়ার: যুজবেন্দ্র চাহাল।

গুজরাট টাইটানস: শুভমান গিল (C), সাই সুধারসন, জস বাটলার (WK), ওয়াশিংটন সুন্দর, শাহরুখ খান, জেসন হোল্ডার, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, কাগিসো রাবাদা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ কৃষ্ণ। ইমপ্যাক্ট প্লেয়ার: আর. সাই কিশোর।

READ ALSO: IPL 2026 RR vs CSK Match 03 Highlights: বৈভবের দাপটে নাস্তানাবুদ CSK ব্রিগেড, ৪৭ বল বাঁকি থাকতেই জয় ছিনিয়ে নিলো রাজস্থান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *