টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) পর এবার আইপিএলের উৎসবে আনন্দের জোয়ার দেখা যাচ্ছে। এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) শনিবার মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) বিপক্ষে। গত বছর তারা পাঞ্জাব কিংসকে (Punjab Kings) হারিয়ে টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়।
এই বছরও শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বে মাঠে নামতে চলেছে প্রীতি জিন্টার (Preity Zinta) দল। এই তারকা ব্যাটসম্যানের প্রেমের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। এবার আইপিএল শুরু হওয়ার আগেই তার প্রেমের সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এল।
Read Also: ‘থুথু ফেলে চাটার অভ্যাস আছে…’ অবশেষে IPL থেকে ব্যান সরালো বাংলাদেশ !!
মাঠে নামছে পাঞ্জাব কিংস-

গত বছর আইপিএলে প্রথম থেকেই পাঞ্জাব কিংস শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে নিজেদের পরিচয় তৈরি করেছিল। ১৪ ম্যাচের মধ্যে ৮ ম্যাচে জয় তুলে নিয়ে লিগ তালিকায় শীর্ষে শেষ করে এই ফ্র্যাঞ্চাইজিটি। তবে শেষ পর্যন্ত ফাইনালে আরসিবির বিপক্ষে মাত্র ৬ রানে পরাজিত হয়ে ট্রফি জয়ের স্বপ্ন শেষ করে। ফলে এই বছর অধরা স্বপ্নকে পূরণ করতে প্রীতি জিন্টার দল বর্তমানে শেষ মুহূর্তে প্রস্তুতি শুরু করে দিয়েছে।
এই বছর মিনি নিলামে দলে বেশ কিছু তারকা ক্রিকেটারকে দলে তুলে নিয়েছে তারা। উল্লেখ্য ৩১ মার্চ পাঞ্জাব কিংস এই বছর আইপিএলের প্রথম ম্যাচে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিপক্ষে মাঠে নামবে। ৩ মার্চ রয়েছে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে হাইভোল্টেজ মহারণ। এই বছরও ভারতীয়দের তারকাদের ওপর ভরসা রেখেই তৈরি হচ্ছে শক্তিশালী একাদশ।
শ্রেয়সের গার্লফেন্ড নিয়ে চর্চা-

প্রথম ম্যাচে মাঠে নামার আগেই অনুশীলন শুরু করে দিয়েছে পাঞ্জাব কিংস। নেটে ঘাম ঝরাচ্ছেন আর্শদীপ সিং (Arshdeep Singh) থেকে প্রভসিমরান সিং (Prabhsimran Singh)’রা। ছন্দে রয়েছেন শ্রেয়স আইয়ারও। গত বছর এই তারকা ব্যাটসম্যান ১৭ ম্যাচে ৬০৪ রান সংগ্রহ করেছিলেন। এই বছরও তিনি টুর্নামেন্টের রান সংগ্রহকারীর তালিকায় উপরের দিকেই থাকবেন বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। এর মধ্যেই গেমিং পায়েলের সঙ্গে একটি ভিডিওতে দেখা গেল অধিনায়ককে।
এরপরই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছে। পায়েল ধাড়ে একজন কনটেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবার। তার সঙ্গে শ্রেয়সকে পাঞ্জাবের একটি প্রচার বিজ্ঞাপনে দেখা গেছে। এর আগেও এই জুটিকে ২০২৪ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দলের একটি অনুষ্ঠানে দেখা গিয়েছিল। ফলে কার্যত এই সম্পর্কে এবার সিলমোহর পড়ল বলে ভক্তরা মনে করছেন।
দেখুন সেই ভিডিওটি-
Sarpanch Saab @ShreyasIyer15 and Payal @Payal_Dhaare pic.twitter.com/XSBZ652ox8
— Harsh Tandon (@HarshTandon007) March 27, 2026