যুদ্ধ পরিস্থিতি এবং একাধিক রাজ্যে বিধানসভা ভোট থাকার পরেও বিসিসিআই (BCCI) সফলভাবে আইপিএল (IPL 2026) আয়োজন করতে চলেছে। আয়োজনে কোনোরকম ত্রুটি রাখতে চাইছেন না কর্মকর্তারা। অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) তাদের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএল (PSL) আয়োজন করতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে। ইতিমধ্যেই একাধিক বিদেশি তারকা এই টুর্নামেন্ট ছেড়ে আইপিএলে যোগদান করেছে। যা নিয়ে চলছে বিতর্ক। এর মধ্যেই এবার পিএসএল খেলতে এলে বিদেশি ক্রিকেটারদের কার্যত হত্যা করা হবে বলে হুমকি দিল পাকিস্তানের এক জঙ্গি সংগঠন।
Read More: IPL’এর আগেই মালিকানা বদল RCB’র, হাজার-হাজার কোটি টাকা ওড়াচ্ছে আদিত্য বিড়লা !!
PSL’এ ঘিরে বিতর্ক-

আইপিএলকে টক্কর দিয়ে এই বছরও পিএসএলে একাধিক চমক দিতে চেয়েছিল পাকিস্তান বোর্ড। কিন্তু আফগানিস্তানের সঙ্গে তাদের যুদ্ধে পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। সীমান্ত অঞ্চলগুলিতে ধারাবিকভাবে গুলি ও বোমা বর্ষণ অব্যাহত রয়েছে। এছাড়াও ইরানের সঙ্গে আমেরিকা এবং ইসরাইলের যুদ্ধ সমগ্র বিশ্বের ওপরেই প্রভাব ফেলেছে। ফলে জ্বালানির সংকট পাকিস্তানে প্রকট হয়ে উঠেছে। এই আবহ একাধিক বিদেশি ক্রিকেটার পিএসএল খেলার জন্য এই দেশে আসতে চাইছে না।
তবে একাধিক বিতর্কের মুখে দাঁড়িয়েও এই টুর্নামেন্ট আয়োজন করতে চাইছেন মহসিন নকভি (Mohsin Naqvi)। ২৬ মার্চ থেকে মাত্র দুটি ভেন্যুতে এই লিগ আয়োজন করা হবে। জ্বালানির সংকটের কারণে স্টেডিয়ামে কোনো দর্শককে প্রবেশ করতে দেওয়া হবে না। এছাড়াও বাতিল করা হয়েছে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান। অন্যদিকে যে সমস্ত ক্রিকেটার পিএসএল ছেড়ে আইপিএল খেলার জন্য গেছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পিসিবি চেয়ারম্যান।
জঙ্গি সংগঠনের হুমকি-

এর মধ্যেই আরও বিপাকে পড়ল পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিএসএল খেললে বিদেশির ক্রিকেটারদের উপর হামলা হতে পারে বলে হুমকি দিয়ে রাখল জঙ্গি সংগঠন ‘তেহরিক-ই-তালেবান’। জামাত-উল-তালেবাদ গোষ্ঠীর একজন সিনিয়র কর্তা বিদেশি ক্রিকেটারদের উদ্দেশ্যে নজিরবিহীন বার্তা দিয়েছেন। ফলে পিএসএল আদৌ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তিনি বলেন, “আমরা সমস্ত ক্রিকেট বোর্ডগুলোকে তাদের খেলোয়াড়দের পাকিস্তানে না পাঠানোর পরামর্শ দিচ্ছি।
তাদের কিছু হলে তার দায় আমাদের থাকবে না। আমরা তাই আগে থেকেই সতর্ক করছি। ম্যাচগুলো যাতে না হয় এবং খেলোয়াড়রা যাতে খেলতে না পারেন তা নিশ্চিত করতে যা করার আমরা করব।” এরপরই আন্তর্জাতিক ক্রিকেট মহলের ইতিমধ্যেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উল্লেখ্য ডেভিড ওয়ার্নার (David Warner) আসন্ন পিএসএলে করাচি কিংসের (Karachi Kings) নেতৃত্ব দিতে চলেছেন। অন্যদিকে স্টিভ স্মিথ (Steve Smith) মুলতান সুলতানের (Multani Sultan) হয়ে এই টুর্নামেন্টে অভিষেক করতে চলেছেন। এছাড়াও এই লিগে নাম রয়েছে ডেভন কনওয়ে (Davon Conway), অ্যাডম জাম্পা (Adam Zampa), মঈন আলি (Moin Ali) সহ আরও বেশকিছু বিদেশি তারকার।