চলতি বিশ্বকাপে (T20 WC 2026) ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড সেমিফাইনালে নিজেদের জায়গা করে নিয়েছে। ভারতীয় দল শেষ ৪’এ পৌঁছানোর জন্য রবিবার ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies Match) বিপক্ষে মাঠে নামবে। এই ম্যাচের দিকে ভক্তরা বর্তমানে তাকিয়ে আছে। অন্যদিকে পাকিস্তানের সেমিফাইনালে পৌঁছানোর রাস্তা অনেকটাই বর্তমানে জটিল হয়ে গেছে। আজ তারা সুপার ৮’এর শেষ ম্যাচে শ্রীলঙ্কার (Pakistan vs Sri Lanka Match) বিপক্ষে মাঠে নামবে। এই ম্যাচে বেশি কিছু গুরুত্বপূর্ণ সমীকরণ সালমান আলি আগাদের (Salman Ali Agha) মাথায় রাখতে হবে।
Read More: ইডেনে মহারণের আগে দুশ্চিন্তা! বৃষ্টি হলে শেষ টিম ইন্ডিয়ার বিশ্বকাপ অভিযান !!

সুপার ৮’এ নিউজিল্যান্ড প্রথম ম্যাচে পাকিস্তানের (Pakistan vs New Zealand Match) বিপক্ষে মাঠে নামে। এই ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়। ফলে দুই দল ১ টি করে পয়েন্ট পেয়েছিল। অন্যদিকে কিউই বাহিনী শ্রীলঙ্কাকে হারিয়ে মোট ৩ পয়েন্ট সংগ্রহ করে সেমিফাইনালের লক্ষ্যে অনেকটাই এগিয়ে যায়। গতকাল ইংল্যান্ডকে (New Zealand vs England Match) হারাতে পারলেই তারা শেষ ৪’এ জায়গা করে নিত। ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে।
দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান তুলে নিয়েছিলেন গ্লেন ফিলিপস (Glenn PhilIips)। এই রান তাড়া করতে নেমে ১৯.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয় ইংল্যান্ড। ফলে ৪ উইকেটে দুরন্ত জয় ছিনিয়ে নেয় হ্যারি ব্রুকরা (Harry Brook)। তাই নিউজিল্যান্ড সেমিফাইনালে পৌঁছাতে পারবে কিনা তা জানার জন্য আজকে পাকিস্তান বনাম শ্রীলঙ্কার ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে।
এই সমীকরণে হবে বাজিমাত-

পাকিস্তান আজ শ্রীলঙ্কাকে হারালে ৩ পয়েন্ট সংগ্রহ করবে। বর্তমানে নিউজিল্যান্ডও ৩ পয়েন্টে রয়েছে। তবে কিউইদের নেট রান রেট +১.৩৯০। অন্যদিকে পাক বাহিনীরা নেট রান রেটের দিক থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। তাদের নেট রান রেট হল -০.৪৬১। এর ফলে তাদের আজ বিশাল ব্যবধানে শ্রীলঙ্কাকে হারালে তবে সেমিফাইনালে প্রবেশ করতে পারবে।
শেষ ৪’এ বাবর আজমদের (Babar Azam) পৌঁছাতে হলে প্রথম ইনিংসে ১৬০ সংগ্রহ করে লঙ্কা বাহিনীদের ৬৪ রানে পরাজিত করতে হবে। অথবা যদি বিপক্ষ দল ১৬০ রান করে ১৩.১ ওভারের মধ্যে জয় নিশ্চিত করতে হবে। না হলে ৩ পয়েন্ট পেলেও সালমান আলি আগারা শেষ ৪’এ পৌঁছাতে পারবে না। অন্যদিকে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজকে হারালেই সরাসরি সেমিফাইনালে পৌঁছে যাবে। এখানে নেট রান রেটের ওপর কোনো প্রভাব পড়বে না। ৪ পয়েন্ট সংগ্রহ করাই সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) প্রধান লক্ষ্য থাকবে।