"ভাইজানের জান নিয়ে গেল..", বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান সিরিজ হেরে এখন মজার খোরাক !! 1

পাকিস্তান এক সময় শক্তিশালী দল হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের পরিচয় তৈরি করেছিল। কিন্তু যতদিন যাচ্ছে তাদের খেলার মান অনেকটাই নিচে নেমে যাচ্ছে। এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) সুপার ৮ থেকেই বিদায় নেয় বাবর আজমরা (Babar Azam)। এরপর পাক বাহিনী আগামী বছরের ওডিআই বিশ্বকাপের (ODI WC 2027) জন্য প্রস্তুতি শুরু করেছে। বাংলাদেশের (Pakistan vs Bangladesh) বিপক্ষে গুরুত্বপূর্ণ ৩ ম্যাচের এক দিনের সিরিজে মাঠে নেমেছিল তারা। এই সিরিজে লজ্জাজনক হারের সম্মুখীন হয়ে শাহীন আফ্রিদিরা (Shaheen Afridi) বর্তমানে আলোচনায় উঠে এসেছে। সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল চর্চা।

Read More: TOP 3: রাহানে নন, KKR দলের এই তিনজন তারকা অধিনায়ক হওয়ায় দাবিদার !!

"ভাইজানের জান নিয়ে গেল..", বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান সিরিজ হেরে এখন মজার খোরাক !! 2
PAK vs BAN | Image: Getty Images

বিশ্বকাপের পরাজয় ভুলে বাংলাদেশের বিপক্ষে ওডিআই সিরিজে দুরন্ত পারফর্ম্যান্স করার মানসিকতা নিয়ে মাঠে নেমেছিল পাকিস্তান দল। সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটে পাক বাহিনী পরাজিত হয়। তবে দ্বিতীয় ম্যাচে ১২৮ রানে জয় ছিনিয়ে নিয়ে ঘুরে দাঁড়িয়েছিল সালমান আলি আঘারা (Salman Ali Agha)। এরপর গতকাল বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওডিআই ম্যাচে মুখোমুখি হয় পাকিস্তান।

এই ম্যাচে টাইগার বাহিনী তানজিদ হাসান তামিমের (Tanjid Hasan Tamim) দুরন্ত শতরানে ভর করে প্রথম ইনিংসে ২৯০ রান সংগ্রহ করে। এই রান তাড়া করতে নেমে সালমান আলি আঘা দুরন্ত শতরান করে জ্বলে ওঠেন। কিন্তু পাক বাহিনী শেষ পর্যন্ত ১১ রানে পরাজিত হয়। মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman) দলের হয়ে ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করেন। তাসকিন আহমেদ (Taskin Ahmed) পান ৪ টি উইকেট। শাহীন আফ্রিদিদের (Shaheen Afridi) এই হতাশাজনক পারফর্ম্যান্স সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছে।

বাংলাদেশ সিরিজ জয়ের পর অজয় জাদেজা লিখেছেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর বাংলাদেশ এই সিরিজ ছিনিয়ে নেওয়ার জন্য মরিয়া ছিল। বাংলাদেশ র‌্যাঙ্কিংয়ের দিক থেকে অনেকটাই পিছিয়ে আছে। ‌ কিন্তু পাকিস্তানকে দেখে মাথামোটা দল বলে মনে হচ্ছিল।” এক ক্রিকেট ভক্ত উল্লেখ করেছেন, “পাকিস্তানের খারাপ সময় একেবারেই কাটছে না। তারা দিনে দিনে জোকারের দলে পরিণত হয়েছে। বাংলাদেশের দলের কাছেও হেরে গেছে তারা।” “ভাইজানের জান নিয়ে গেল। এই সিরিজ হারের পর পাকিস্তানকে মনে হয় ২০৩১ ওডিআই বিশ্বকাপের কোয়ালিফায়ার রাউন্ড খেলতে হবে।”, বলেও কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন নেটিজেনরা।

দেখুন ট্যুইট চিত্র-

Read Also: “বয়স বাড়িয়ে খেলছে..”, বৈভব সূর্যবংশীকে নিয়ে মুশফিকুর রহিমের বিতর্কিত মন্তব্য চর্চায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *