'হৃদয়ে ইন্ডিয়া....', বয়কট করেও বেকায়দায় পাকিস্তান, বিশ্বকাপ জুড়ে ভারতের নাম বয়ে বেড়াতে হবে !! 1

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2026) এবার ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলেছে। পাকিস্তানের আবেদনে সাড়া দিয়েই তাদের ম্যাচগুলি শ্রীলঙ্কায় আয়োজন করেছে আইসিসি (ICC)। কিন্তু তারপরেও পিসিবি (PCB) টুর্নামেন্ট শুরু হওয়ার আগে আন্তর্জাতিক ক্রিকেটকে অস্থির করে তোলার প্রচেষ্টা করছে। সরকারিভাবে সিদ্ধান্তের মাধ্যমে তারা ঠিক করেছে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে। এই সিদ্ধান্ত নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। তবে বাবর আজমরা (Babar Azam) কোনভাবেই ভারতের নাম তাদের থেকে দূরে করতে পারছে না। টুর্নামেন্ট জুড়ে তাদের সঙ্গে জুড়ে থাকবে ইন্ডিয়ার নাম।

Read More: “রাস্তায় বসতে হবে এখন..”, বিশ্বকাপে ভারতকে বয়কটের সিদ্ধান্তের পর করুণ সুর বোর্ড চেয়ারম্যানে !!

পাকিস্তানের বিতর্কিত সিদ্ধান্ত-

পাকিস্তান
Pakistan Cricket Team | Image: Getty Images

গত বছর পাহেলগামে জঙ্গি হামলার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও খারাপ হয়েছে। ফলে দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা ক্রিকেট মাঠেও প্রভাব ফেলেছে। এইরকম পরিস্থিতিতে গত বছর এশিয়া কাপে (Asia Cup 2025) সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav) সালমান আলী আগাদের (Salman Ali Agha) বিপক্ষে মাঠে নামলেও তাদের সঙ্গে হ্যান্ডশেক করেননি। এই ঘটনায় পিসিবি ক্ষুব্ধ হয়ে আইসিসি’র ও দ্বারস্থ হয়েছিল। এবার তারা টি-টোয়েন্টি বিশ্বকাপে বিসিসিআইকে (BCCI) চাপে ফেলার চেষ্টা করছে।

পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি (Mohsin Naqvi) পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা মধ্যে দিয়ে সরকারিভাবে বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী সালমান আলী আগারা বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাঠে নামবে না। এই ঘটনা আন্তর্জাতিক ক্রিকেটের স্বার্থের ক্ষেত্রে ক্ষতিকর বলেই উল্লেখ করেছে আইসিসি।

ভারতকে উপেক্ষা করতে পারছে না-

'হৃদয়ে ইন্ডিয়া....', বয়কট করেও বেকায়দায় পাকিস্তান, বিশ্বকাপ জুড়ে ভারতের নাম বয়ে বেড়াতে হবে !! 2
Pakistan Cricket Team | Image: Twitter

ভারত এবং পাকিস্তানের (India vs Pakistan Match) ম্যাচ ঘিরে ক্রিকেট ভক্তদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যায়। ফলে এই ম্যাচ থেকে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে আইসিসি। এই কারণে আর্থিক জরিমানার মুখে পড়তে হতে পারে বাবর আজমদের। তারপরও ভারতীয় দলকে বিপাকে ফেলা থেকে পিছু পা হচ্ছে না পাকিস্তান। তবে ম্যাচ বয়কট করলেও টুর্নামেন্ট জুড়ে ইন্ডিয়ার নাম সঙ্গে নিয়ে চলতে হবে সালমান আলী আগাদের।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পিসিবি তাদের জার্সি প্রকাশ করেছে। সেই জার্সিতে আয়োজক দেশ হিসাবে ভারতের নাম উল্লেখ করা আছে। কোনভাবেই তারা এই নাম বাদ দিতে পারবে না। মুখে ভারত বয়কটের কথা বললেও তাদের কাছে অন্য কোনো রাস্তা খোলা নেই। উল্লেখ্য পাক বাহিনী আসন্ন টুর্নামেন্টের গ্রুপ ‘এ’তে ভারত, নামিবিয়া, নেদারল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অবস্থান করছে। ব্লু ব্রিগেডদের সঙ্গে তাদের হাইভোল্টেজ ম্যাচটি ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হ‌ওয়ার কথা রয়েছে।

Read Also: বিশ্বকাপের নতুন দল ঘোষণা করলো BCCI, গম্ভীরের ‘চোখের বালি’ পেলেন নো-এন্ট্রি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *