বিশ্বকাপের মঞ্চে নামার আগে নতুন পরিচয়, জার্সি উন্মোচন করল পাকিস্তান !! 1

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ (T20 World Cup 2026) শুরু হতে আর হাতে গোনা কয়েক দিন। ঠিক এই সময়েই পাকিস্তানের একটি সিদ্ধান্ত গোটা টুর্নামেন্টকে ঘিরে অনিশ্চয়তা তৈরি করেছে। সরকারিভাবে বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি মিললেও, ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার ঘোষণা দিয়েছে পাকিস্তানী সরকার। এর ফলে আইসিসি ও ক্রিকেট বিশ্ব বড়সড় বিতর্ক তৈরী হয়েছে। এই ঘোষণার মধ্যেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে পাকিস্তানের নতুন বিশ্বকাপ জার্সি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ শেষে জার্সি উন্মোচন করা হয়। অধিনায়ক সালমান আলি আগা (Salman Ali Agha), বাবর আজম (Babar Azam), শাহীন শাহ আফ্রিদি (Sheheen Afridi) ও আবরার আহমেদ (Abrar Ahmed) উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

বিশ্বকাপের জন্য জার্সি উন্মোচন করলো পাকিস্তান

বিশ্বকাপের মঞ্চে নামার আগে নতুন পরিচয়, জার্সি উন্মোচন করল পাকিস্তান !! 2
Pakistan Cricket Team | Image: Twitter

নতুন জার্সি, যার নাম “ভ্যানগার্ড মারখোর এডিশন”, রঙ ও নকশার দিক থেকে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন। হালকা সবুজের সঙ্গে গাঢ় সবুজের ব্যবহার এবং মারখোরের প্রতীক পাকিস্তানের জাতীয় পরিচয়কে তুলে ধরেছে বলে দাবি পিসিবির। অনেকের মতে, ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার সিদ্ধান্তের সঙ্গে এই প্রতীকী বার্তার মিল খুঁজে পাওয়া যায়। ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে নির্ধারিত ভারত-পাকিস্তান ম্যাচটি বিশ্বকাপের অন্যতম আকর্ষণ হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে পাকিস্তান প্রথমে ম্যাচ ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানায়। আইসিসি সেই অনুরোধ নাকচ করতেই ম্যাচ বয়কটের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

Read More: ভারত-পাকিস্তান ম্যাচে বিতর্ক, মাঠে মোবাইল ব্যবহার করে ICC’র নিয়ম ভাঙলেন সরফরাজ !!

পাকিস্তান সরকারের বক্তব্য অনুযায়ী, খেলোয়াড়দের নিরাপত্তা তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। তবে ক্রিকেট মহলের একটি বড় অংশ মনে করছে, টুর্নামেন্ট থেকে বাংলাদেশের বাদ পড়া ঘিরে যে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে, পাকিস্তানের এই অবস্থান তারই প্রতিবাদ। এই সিদ্ধান্ত আইসিসিকে যথেষ্ট চিন্তায় ফেলেছে। সংস্থার মতে, ভারত-পাকিস্তান ম্যাচ শুধু ক্রীড়াগত নয়, বাণিজ্যিক ও সম্প্রচার স্বার্থের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যাচ বাতিল বা বয়কট হলে টুর্নামেন্টের আর্থিক কাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে। একই সঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি।

Read Also: নিজের পাতে ফাঁদে ফাঁসল পাকিস্তান, বিতর্কিত সিদ্ধান্তের জন্য নিষিদ্ধ করছে ICC !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *