চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে মাঠে নেমেছে ভারতীয় দল। একের পর এক ম্যাচে দুরন্ত জয় তুলে নিয়ে তারা ট্রাফি জয়ের স্বপ্ন দেখাচ্ছে। তবে গতকাল পাকিস্তানের (India vs Pakistan Match) বিপক্ষে জয় তুলে নেওয়া হয়তো সহজ হবে না বলেই বিশেষজ্ঞরা মনে করেছিলেন। কিন্তু লড়াইয়ে দাঁড়াতেই পারেনি সালমান আলি আঘারা (Salman Ali Agha)।
শ্রীলঙ্কার কঠিন পিচে ব্যাট হাতে জ্বলে ওঠেন ঈশান কিষাণ (Ishan Kishan)। এই তারকা ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। পাকিস্তান দল এই ব্যাটসম্যান নন বরং অভিষেক শর্মার (Abhishek Sharma) জন্য প্রস্তুত হয়ে নেমেছিল বলে খবর সামনে এসেছে। এই বিষয়ে পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসনের (Mike Hesson) মন্তব্যও সামনে এসেছে।
Read More: “ফাইটব্যাক করার আগেই আমরা…” ভারতের কাছে লজ্জাজনক হার পাকিস্তানের, ম্যাচ শেষে খেলোয়াড়দের দুষলেন অধিনায়ক !!
পাকিস্তানের পরাজয়-

গত বছর এশিয়া কাপে (Asia Cup 2025) পাকিস্তান ফাইনালে পৌঁছেছিল। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপেও গ্রুপ পর্বে একের পর এক ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে যাত্রা শুরু করে তারা। ফলে শ্রীলঙ্কার মাটিতে ভারতীয় দলকে বাবর আজমরা (Babar Azam) রীতিমতো টক্কর দেবে বলেই অনেকে মনে করেছিলেন। কিন্তু সমস্ত সম্ভাবনা উড়িয়ে দিয়ে পাকিস্তান ব্লু ব্রিগেডদের বিপক্ষে নিজেদের ধারাবাহিক ব্যর্থতা বজায় রাখল। প্রথম ইনিংসে ঈশান কিষাণ একাই দলকে চালকের আসনে পৌঁছে দিয়েছিলেন।
দ্বিতীয় ইনিংসে বল হাতে জ্বলে ওঠেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) থেকে অক্ষর প্যাটেল (Axar Patel), বরুণ চক্রবর্তীরা (Varun Chakaravarthy)। ফলে পাকিস্তানের ব্যাটিং অর্ডার রীতিমতো বিপর্যয়ের মুখে পড়ে যায়। অধিনায়ক ফেরেন মাত্র ৪ রানে। বাবর আউট হন ৫ রান করে। একমাত্র উসমান খান ৪৪ রান করে দলকে ভরসা দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত হার্দিক পান্ডিয়ারা ৬১ রানে বিশাল জয় ছিনিয়ে নেয়।
ভুল প্রস্তুতি পাকিস্তানের-

পাকিস্তানের পরাজয় বর্তমানে সোশ্যাল মিডিয়া সমালোচনার মুখে পড়েছে। এই দেশের প্রাক্তন ক্রিকেটাররাও তাদের কটাক্ষ করতে ছাড়ছেন না। এর মধ্যেই দলের প্রধান কোচের একটি মন্তব্য আলোচনায় উঠে এসেছে। তিনি বলেন, “দল অভিষেক শর্মাকে আউট করার জন্য ৩ দিন ধরে প্রস্তুতি নিচ্ছিল।” উল্লেখ্য গতকাল এই বিস্ফোরক ওপেনার শূন্য রানে মাঠ ছাড়েন। কিন্তু পরিকল্পনায় না থাকা ঈশান কিষাণ ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে ছিলেন।
এই তারকা একাই ৪০ বলে ৭৭ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে ১০ টি চার এবং ৩ টি ছয় এসেছিল। ম্যাচে শেষে মাইক হেসন আরও বলেন, “ঈশান কিষাণ যেভাবে খেলেছে আমাদের কোন ব্যাটসম্যান তার কাছাকাছি যেতে পারেনি। লক্ষ্যমাত্রা বেশি ছিল না। আমরা যদি আরেকটু সময় নিতাম তাহলে ভালো হতো। এক-দুটো জুটি হলে আমরা লড়াইয়ে থাকতাম।”