বিশ্বকাপে পাকিস্তানকে বেআইনিভাবে সাহায্য করছে ICC, তোলপাড় ক্রিকেট মহল !! 1

আজ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) সুপার ৮’এর হাইভোল্টেজ মহারণে মেতে উঠতে চলেছে ক্রিকেট ভক্তরা। এই পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড (Pakistan vs New Zealand Match)। বাবর আজমরা (Babar Azam) গ্ৰুপ পর্বে ভারতের (India vs Pakistan Match) বিপক্ষে বিশাল ব্যবধানে হারের সম্মুখীন হয়। পাক বাহিনীদের প্রতিটি ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হচ্ছে। তারা সুপার ৮’এ সহজ গ্রুপে জায়গা পেয়েছে এবার গুরুতর অভিযোগ অভিযোগ উঠল। গ্রুপ পর্বের প্রতিটি সেরা দলকে একটি গ্ৰুপে রাখা হয়েছে‌। এরপরেই আইসিসির (ICC) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন ক্রিকেট ভক্তরা। যা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে।

Read More: “রাক্ষসের সঙ্গে বিয়ে হয়েছিল..”, সোশ্যাল মিডিয়ায় মহম্মদ শামিকে নিয়ে কুরুচিকর মন্তব্য হাসিন জাহানের !!

সহজ গ্ৰুপে পাকিস্তান-

পাকিস্তান
Pakistan Cricket Team | Image: Getty Images

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রাথমিক পর্বে গ্ৰুপ ‘এ’তে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস এবং নামিবিয়ার সঙ্গে অবস্থান করছিল পাকিস্তান‌। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের (Pakistan vs Netherlands Match) বিপক্ষে জয় তুলে নিতে গিয়ে চাপের মুখে পড়ে যায় বাবার আজমরা। মাত্র ৩ উইকেটে জয় পেয়েছিল তারা। অন্যদিকে ভারত ৬১ রানে পরাজিত করে কোণঠাসা করে দিয়েছিল। ফলে সালমান আলি আগারা (Salman Ali Agha) ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ তালিকায় দ্বিতীয় স্থানে শেষ করেছে।‌

সুপার ৮’এ পাক বাহিনী রয়েছে গ্ৰুপ ২’তে। এই গ্ৰুপে যে দলগুলি জায়গা পেয়েছে তারা প্রাথমিক পর্বে গ্রুপ তালিকায় দ্বিতীয় স্থানে শেষ করেছে। ফলে অপেক্ষাকৃত দুর্বল শ্রীলঙ্কা, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে তারা। এই কারণে তাদের সেমিফাইনালে পৌঁছানোর রাস্তা খুবই সহজ। অন্যদিকে গ্ৰুপ ১’এ প্রাথমিক পর্বে সবচেয়ে সফল দলগুলি জায়গা করে নিয়েছে। সুপার ৮’এ এই গ্রুপে ভারতের সঙ্গে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের মতো শক্তিশালী প্রতিপক্ষ।

আইসিসির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন-

সৌরভ গাঙ্গুলি
IND vs PAK | Image: Getty Images

দুর্বল দলগুলি একই গ্রুপে থাকায় আইসিসির সিদ্ধান্ত রীতিমতো সমালোচনার মুখে পড়েছে। বিশ্বকাপের সুপার ৮’এর গ্রুপ বিন্যাস আগে থেকেই কর্মকর্তারা করে রেখেছিলেন। কোন দল কোন গ্রুপে থাকবে তা আগে থেকেই ঠিক করা ছিল। এই পদ্ধতিকে বলা হয় ‘প্রি সিডিং’। এই পদ্ধতি প্রথমবারের মতো বিশ্বকাপে দেখতে পাওয়া যাচ্ছে। এর আগে সুপার ৮’এর গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন এবং রানার্স আপদের মিলিয়ে মিশিয়ে রাখা হতো।‌

উল্লেখ্য আগে থেকে নির্ধারণ থাকায় প্রাথমিক পর্বের শেষের দিকের ম্যাচগুলি খুব একটি গুরুত্বপূর্ণ ছিল না। সেই ম্যাচগুলি টানটান উত্তেজনাপূর্ণ হয়নি। আইসিসি এই বিষয়ে জানিয়েছে বিশ্বকাপ দুই দেশ জুড়ে হচ্ছে। তাই লজিস্টিক্যাল সমস্যা এড়ানোর জন্য আগে থেকেই কোন দল কোন মাঠে খেলবে তার নির্ধারণ করা জরুরী ছিল।

তবে এর পিছনে রয়েছে অন্য কারণ বলে বিশেষজ্ঞরা মনে করছেন। আসলে পাকিস্তানের ম্যাচগুলি সবকটি শ্রীলঙ্কায় আয়োজন করতে হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিল পিসিবি (PCB)। অন্যদিকে স্বাভাবিকভাবেই শ্রীলঙ্কা আয়োজক দেশ স্বাভাবিকভাবেই তারা প্রতিটা ম্যাচে নিজেদের মাটিতে খেলতে চাইছে। এই কারণেই আগে থেকেই সুপার ৮’এর দলগুলি ভাগ করে ফেলেছিল আইসিসি বলে জানা যাচ্ছে।

Read Also: “মেয়েদের পণ্য বানাচ্ছে..”, চাহালের সঙ্গে বিতর্কিত মিম নিয়ে বিস্ফোরক শেফালি বগ্গা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *