বৃষ্টিতে ভেস্তে গেল সুপার এইটের প্রথম ম্যাচ, সেমিফাইনালের স্বপ্নে বড় ধাক্কা পাকিস্তানের !! 1

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল পাকিস্তান এবং নিউজিল্যান্ড দলের। বৃষ্টির কারণে প্রথম ম্যাচ ভেস্তে যায়। ম্যাচ শুরু থেকেই বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা ছিল এবং বৃষ্টির কারণে ভেস্তে গেল প্রথম ম্যাচ। এদিন কেবলমাত্র টস পর্ব অনুষ্ঠিত হয়েছিল যেখানে পাকিস্তান দল টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল। বৃষ্টির এমন আনাগোনার মাঝে পাকিস্তান দলের ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েও বেশ প্রশ্ন উঠেছিল। তবে, ম্যাচ ভেস্তে যাওয়ার পর দুই দল ভবিষ্যতে সমস্যায় পড়তে পারে।

বৃষ্টির কারণে ভেস্তে গেল সুপার এইটের প্রথম ম্যাচ

পাকিস্তান
PAK vs NZ | Image: Getty Images

পাকিস্তানের গ্রুপে নিউজিল্যান্ড ছাড়া রয়েছে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। ঘরের মাঠে শ্রীলঙ্কা হতে চলেছে কঠিন প্রতিপক্ষ এবং ইংল্যান্ড দল নামে ভয়ঙ্কর হলেও তারাই বোধ হয় এই গ্রুপের সবথেকে দুর্বল দল। তবুও, ইংল্যান্ড পাকিস্তানের মতন দলকে পরাস্ত করার ক্ষমতা রাখে। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয় বারের জন্য চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। বৃষ্টির কারণে সুপার এইট পর্বে ও –এর ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয়। যদিও, টস সম্পন্ন হলেও টানা বৃষ্টির কারণে খেলা শুরু করা সম্ভব হয়নি। নিয়ম অনুযায়ী ফল নির্ধারণের জন্য অন্তত ৫ ওভার করে দুই ইনিংস খেলা বাধ্যতামূলক।

Read More: “মেয়েদের পণ্য বানাচ্ছে..”, চাহালের সঙ্গে বিতর্কিত মিম নিয়ে বিস্ফোরক শেফালি বগ্গা !!

তবে সেই ম্যাচ শুরু করার ডেডলাইন ছিল ১০টা বেজে ১৬ মিনিটে। তবে, আবহাওয়ার কোনো উন্নতি দেখতে পাওয়া যায়নি, যে কারণে আম্পায়ার ও ম্যাচ রেফারি নির্ধারিত সময়ের আগেই ম্যাচ পরিত্যক্ত করার সিদ্ধান্ত নেন। সুপার এইট পর্বে কোনও রিজার্ভ ডে রাখা হয়নি। যে কারণে এটা স্পষ্ট ছিল যে বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে গেলে এক পয়েন্ট করে দেওয়া হবে দুই দলকে। সেই অনুযায়ী পাকিস্তান ও নিউজিল্যান্ড উভয় দলই এক পয়েন্ট করে পেয়েছে। তবে এই ফলাফলে দুই দলের সেমিফাইনালে ওঠার সম্ভাবনায় বড় ধাক্কা লাগল। আসলে দুই গ্রুপ থেকে দুই দল সেমিফাইনাল পৌঁছাতে পারবে, ইংল্যান্ড ও শ্রীলংকা যদি তাদের ম্যাচগুলোতে ফলাফল পায় তাহলে পাকিস্তান বা নিউজিল্যান্ড দুই দলের কাছে সেমিফাইনালে পৌঁছানো কঠিন হয়ে দাঁড়াবে।

Read Also: “আমাদের জঙ্গির মতন ব্যাবহার করেছে…” শ্রীলঙ্কার নিরাপত্তা নিয়ে ক্ষোভ উগরে দিলেন উসমান তারিক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *