আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর ঠিক আগে মস্ত বড় সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। রবিবার এক সরকারি বিবৃতিতে জানা গিয়েছে, পাকিস্তান ক্রিকেট দল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও গ্রুপ পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে নির্ধারিত ম্যাচে মাঠে নামবে না পাকিস্তান। সম্প্রতি, বাংলাদেশের ইস্যুতে আইসিসির সিদ্ধান্তের প্রতিবাদ হিসেবেই এই অবস্থান নিয়েছে পাক ক্রিকেট বোর্ড।
উল্লেখ্য, নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের মাটিতে খেলতে আপত্তি তোলে। বিসিবির দাবি ছিল, গ্রুপ পর্বের সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করা হোক। বিষয়টি নিয়ে আইসিসির বৈঠকে ভোটাভুটি হয়। সেই ভোটে বাংলাদেশের পাশে দাঁড়ায় কেবল পাকিস্তান ও বাংলাদেশই। বাকি ১৪টি সদস্য দেশ বিসিবির দাবিকে সমর্থন করেনি। এই সিদ্ধান্তের পরই আইসিসি বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে সরিয়ে দেয়।
ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না পাকিস্তান

বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভোট দেওয়ার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে, পাকিস্তান আদৌ বিশ্বকাপে খেলবে কি না। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি সরাসরি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন। জল্পনার অবসান ঘটিয়ে রবিবার পাকিস্তান সরকার আনুষ্ঠানিক ঘোষণা করে জানায়, বিশ্বকাপে অংশগ্রহণের জন্য পাকিস্তান দলকে অনুমোদন দেওয়া হচ্ছে।
Read More: ভারত থেকে সরতে চলেছে টি২০ বিশ্বকাপ, চিন্তায় মাথায় হাত BCCI’এর !!
পাকিস্তানকে বারবার নাস্তানাবুদ করেছে ভারত

সরকারি বিবৃতিতে বলা হয়, “পাকিস্তান ইসলামিক প্রজাতন্ত্রের সরকার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে অনুমোদন দিচ্ছে।” তবে একই সঙ্গে স্পষ্ট করে দেওয়া হয়, “আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল অংশ নেবে না।” তবে, পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কটের দাবিতে অনড় থাকে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। সব মিলিয়ে বিশ্বকাপ শুরুর আগেই ক্রিকেটবিশ্বে তৈরি হয়েছে অস্থির পরিস্থিতি।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬’এর আসর (T20 World Cup 2026)। বিশ্বকাপের মঞ্চে ভারত বনাম পাকিস্তানের ম্যাচটি সবথেকে বড় হাইভোল্টেজ ম্যাচ, দুই দলকেই একই গ্রুপে রাখা হলেও এবার হয়তো চিরপ্রতিদ্বন্দ্বীদের খেলতে দেখতে পাওয়া যাবে না। বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানকে বারবার পরাস্ত করেছে ভারত। শেষ ৫ বার পাকিস্তানের বিরুদ্ধে এই ফরম্যাটে দাপট দেখিয়েছিল টিম ইন্ডিয়া। যার মধ্যে দুটি বিশ্বকাপ ও তিনটি এশিয়া কাপের ম্যাচ ছিল। পাকিস্তান এই ম্যাচ বয়কট করলে ভারতকে পয়েন্ট তুলে দেওয়া হবে।