টি-টোয়েন্টি ফরম্যাট সময়ের সঙ্গে সঙ্গে বিপুল পরিমাণ জনপ্রিয়তা অর্জন করেছে। ফলে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে উৎসবের আমেজে মেতে উঠেছেন ভক্তরা। শনিবার দিনের প্রথম ম্যাচে মাঠে নামতে চলেছে পাকিস্তান ও নেদারল্যান্ডস (Pakistan vs Netherlands Match)। পাক বাহিনী টুর্নামেন্ট শুরু হওয়ার আগে থেকেই একাধিক কারণে চর্চায় রয়েছে। এই দেশের সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বাবর আজমরা (Babar Azam) টুর্নামেন্টে ভারতের বিপক্ষে মাঠে নামবে না। এই বিতর্ক এখনও অব্যাহত রয়েছে। এই আবহে জয় তুলে নিয়েই বিশ্বকাপের যাত্র শুরু করতে চাইছে পাক বাহিনী।
টি২০ বিশ্বকাপের ম্যাচের সময়সূচি-

পাকিস্তান বনাম নেদারল্যান্ডস
ম্যাচ সংখ্যা: ০১
তারিখ: ০৭/০২/২০২৬
ভ্যেনু: সিংহলিজ স্পোর্টস ক্লাব স্টেডিয়াম, কলম্বো
সময়: সকাল ১১:০০ (ভারতীয় সময়)
Read More: “বোমা দিয়ে উড়িয়ে…” টি-20 বিশ্বকাপ বিতর্কে ‘সন্ত্রাসী’ যোগ, ICC-BCCI’এর বিরুদ্ধে পাকিস্তানি ইউটিউবারের সরাসরি হুমকি !!
পিচ রিপোর্ট-

পাকিস্তান বনাম নেদারল্যান্ডস ম্যাচে পিচ থেকে ব্যাটসম্যানরা বিশেষ সুবিধা পাবেন। সিংহলিজ স্পোর্টস ক্লাব স্টেডিয়ামের পিচ ফ্ল্যাট থাকবে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। পেসাররা ম্যাচের শুরু থেকে প্রভাব ফেললেও মাঝের ওভারগুলিতে স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এই সময় পিচ মন্থর হয়ে যাবে। এর সঙ্গেই শিশিরের কারণে দ্বিতীয় ইনিংসে রান তাড়া করা সহজ হবে। এখনও পর্যন্ত কলম্বোর এই স্টেডিয়ামে মোট ৯ টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে ৩ ম্যাচে প্রথমে ব্যাটিং করা দল এবং ৫ টি ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল জয়লাভ করেছে। এই পিচে প্রথম ইনিংসে গড় টি২০ রান ১৬০।
আবহাওয়ার পূর্বাভাস-
পাকিস্তান বনাম নেদারল্যান্ডস অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার কলম্বোতে। শনিবার সকাল থেকে এখানকার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতেরও পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর। ফলে বৃষ্টি ম্যাচে প্রভাব ফেলতে পারে। এই দিন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। বাতাসে আপেক্ষিক আদ্রতা থাকবে গড়ে ৭৮ শতাংশ। ম্যাচ চলাকালীন বাতাস বইবে ঘন্টায় ১৪ কিমি বেগে।
হেড টু হেড-
টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে পাকিস্তান এবং নেদারল্যান্ডস এখনও পর্যন্ত দুবার একে অপরের মুখোমুখি হয়েছে। তারমধ্যে ২ টি ম্যাচেই পাক বাহিনী জয় তুলে নিয়েছে। উল্লেখ্য নেদারল্যান্ডসের থেকে আন্তর্জাতিক ক্রিকেটে সাম্প্রতিক পারফর্মেন্সের ভিত্তিতে অনেকটাই এগিয়ে আছে বাবর আজমরা।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ-

সাইম আইয়ুব, সাইবজাদা ফারহান (উইকেটকিপার), সালমান আলী আগা (অধিনায়ক), বাবর আজম, উসমান খান, শাদাব খান, মহম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, নাসিম শাহ, আবরার আহমেদ
নেদারল্যান্ডের সম্ভাব্য একাদশ-

মাইকেল লেভিট, ম্যাক্স ও’ডাউড, জ্যাক লায়ন-ক্যাশট, বাস ডি লিড, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটকিপার), রোলফ ভ্যান ডার মারউই, আরিয়ান দত্ত, লোগান ভ্যান বিক, ফ্রেড ক্লাসেন, পল ভ্যান মিকেরেন
লাইভ স্ট্রিমিং-
পাকিস্তান বনাম নেদারল্যান্ডস এবং ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কোরল্যান্ডের ম্যাচ টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলগুলিতে সরাসরি সম্প্রচারিত হবে। এছাড়াও অনলাইনে জিওহটস্টার ওটিটি প্ল্যাটফর্মে এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি দেখতে পাওয়া যাবে।