রবিবার বিশ্বকাপের (T20 WC 2026) সবচেয়ে বড়ো হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান (India vs Pakistan Match)। তবে এই ম্যাচ আদৌ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। পিসিবি (PCB) দেশের সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল। যা নিয়ে আন্তর্জাতিক মঞ্চে রীতিমতো সমালোচনার ঝড় উঠে। এরপর আইসিসি (ICC) আলোচনার মাধ্যমে শেষ পর্যন্ত সমাধান সূত্র বের করতে সক্ষম হয়। এর মধ্যেই আগামীকাল ম্যাচের আগেই মুখ পুড়ল সালমান আলী আগাদের (Salman Ali Agha)।
Read More: ফের বঞ্চনা, যশস্বী-জাদেজাকে উপেক্ষা করে রাজস্থানের নতুন অধিনায়ক ঘোষণা !!

হাইব্রিড মডেলে ভারত এবং শ্রীলঙ্কায় এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। পাক বাহিনীদের প্রতিটি ম্যাচ আয়োজন করা হয়েছে শ্রীলঙ্কায়। রবিবার এই দলের বিপক্ষে মাঠে নামার আগে ইতিমধ্যেই কলম্বোতে পৌঁছৈছে ভারত। এর মধ্যেই সালমান আলী আগা, বাবর আজমদের (Babar Azam) করুণ দশার ভিডিও সামনে এসেছে। সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে একটি অসাস্থ্যকর, পরিত্যক্ত কারখানার মধ্যে অনুশীলন করতে যাচ্ছেন পাক তারকারা।
নেটিজেনরা ভিডিও দেখে বলছেন এটা কোনো সিমেন্টের কারখানা মনে হচ্ছে। শ্রীলঙ্কা এবং আইসিসির ব্যবস্থাপনার দিকেও আঙুল তুলে অনেক সমর্থক প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন। এক ভক্ত লিখেছেন, “পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে অপমানজনক আচরণ করা হচ্ছে। এটা কেমন আতিথেয়তার উদাহরণ? দেখে মনে হচ্ছে তারা সিমেন্ট কারখানা থেকে বেরিয়ে আসছেন।” “শাহীন আফ্রিদিদের আরও ভাল সুযোগ-সুবিধা পাওয়া উচিত”, বলেও উল্লেখ করছেন অনেকেই।
দেখুন সেই ভিডিওটি-
দুরন্ত ফর্মে দুই দল-

সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে ভারতীয় দল ইতিমধ্যেই পরপর দুই ম্যাচে জয় তুলে নিয়ে যাত্রা শুরু করেছে। দলে ক্রিকেটারদের চোট ও অসুস্থতার সমস্যা থাকলেও পারফর্মেন্সে কোনোরকম তার ছাপ পড়েনি। মার্কিন যুক্তরাষ্ট্রের (India vs USA Match) বিপক্ষে প্রথম ম্যাচে ২৯ রানে জয় তুলে নেয় ব্লু ব্রিগেডরা। এই ম্যাচে চাপের মুখে দাঁড়িয়ে সূর্যকুমার ৪৯ বলে অপরাজিত ৮৪ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় ম্যাচে নামিবিয়াকে (India vs Namibia Match) ৯৩ রানে পরাজিত করেছে অক্ষর প্যাটেলরা (Axar Patel)।
এই ম্যাচে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এবং ঈশান কিষাণ (Ishan Kishan) দুরন্ত অর্ধশতরান হাঁকান। অন্যদিকে পাকিস্তানও পরপর দুই ম্যাচে জয় তুলে নিয়ে সুপার ৮’এ পৌঁছানোর দৌড়ে এগিয়ে রয়েছে। তারা প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে (India vs Netherlands Match) ৩ উইকেটে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের (India vs USA Match) বিপক্ষে ৩২ রানে জয় পেয়েছে ব্লু ব্রিগেডরা। এই ম্যাচে ৪৬ রানের ইনিংস খেলে বাবর আজম জ্বলে উঠেছিলেন।