নোরা ফাতেহির নাচ-বাদশার গান, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের তালিকায় একের পর এক চমক !! 1

আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) মহারণ ক্রিকেটের উন্মাদনার সঙ্গে শুরু হয়ে গেছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তান নেদারল্যান্ডকে (Pakistan vs Netherland) হারিয়ে তাদের যাত্রা শুরু করেছে। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড (West Indies vs Scotland)। অন্যদিকে আজ তৃতীয় গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় দল মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হলেও সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav) একেবারেই ম্যাচটি হালকা ভাবে নিচ্ছে না। শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে ব্লু ব্রিগেডরা। তবে তার আগে রয়েছে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে মঞ্চ মাতাতে চলেছেন একাধিক জনপ্রিয় বলিউড তারকা।

Read More: PAK vs NED: ডাচদের বিপক্ষে ব্যর্থ বাবার-সালমান, টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ ওভারে জয় পেল পাকিস্তান !!

বিশ্বকাপে ভারতীয় দল-

বিশ্বকাপ
Team India | Image: Getty Images

নিউজিল্যান্ডের (India vs New Zealand T20 Series) বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সাম্প্রতিক সময় দুরন্ত ফর্মে ছিল ভারতীয় দল। এই সিরিজে কার্যত ৪-১ ব্যবধানে কিউই বাহিনীদের উড়িয়ে দেয় ব্লু ব্রিগেডরা। ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব থেকে ঈশান কিষাণ (Ishan Kishan)। অধিনায়ক ৫ ম্যাচে সংগ্রহ করেন ২৪২ রান। অন্যদিকে ৪ ম্যাচে ঈশানের ব্যাট থেকে আসে ২১৫ রানের ইনিংস। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচেও দুরন্ত ফর্মে ছিল গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দল।

ফলে চলতি বিশ্বকাপে অন্যতম ফেভারিট এই দল।টুর্নামেন্টে ভারত গ্রুপ ‘এ’তে পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র নেদারল্যান্ড এবং নামিবিয়ার সঙ্গে অবস্থান করছে। পাক বাহিনীদের সঙ্গে হার্দিক পান্ডিয়াদের (Hardik Pandya) হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ১৫ ফেব্রুয়ারি। তবে এই ম্যাচ আদৌ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পাকিস্তানের সরকারি পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সালমান আলি আগারা (Salman Ali Agha) ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে।

জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান-

নোরা ফাতেহির নাচ-বাদশার গান, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের তালিকায় একের পর এক চমক !! 2
IND vs NZ | Image: Twitter

আজ ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের (India vs USA Match) ম্যাচ অনুষ্ঠিত হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭:০০ থেকে। তার আগে ৬ টা থেকে এক ঘন্টা ধরে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। টি-টোয়েন্টির মহাযুদ্ধে মঞ্চ মাতাতে চলেছেন একাধিক বলিউড তারকা। নোরা ফাতেহির (Nora Fatehi) নাচের সঙ্গে বাদশার (Badshah) গানের মূর্ছনা মেতে উঠবেন ভক্তরা। তবে এখানেই শেষ নয়।

সঙ্গে জনপ্রিয় তালবাদ্য শিল্পী শিবমণিকেও এই তালিকায় রাখা হয়েছে। এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে উন্মোচন করা হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি। উপস্থিত থাকবেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ (Jay Shah) এবং ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তিনি এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এর সঙ্গে আতশবাজির প্রদর্শনীর মধ্যে দিয়ে পুরো অনুষ্ঠানটির পর্ব শেষ হবে।

Read Also: “বিশাল ক্ষতি হবে..”, চিঠি লিখে ভারতের বিপক্ষে পাকিস্তানকে ম্যাচ খেলার জন্য আবেদন শ্রীলঙ্কা‌র !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *