এই বছর আইপিএলে (IPL 2026) তরুণ ক্রিকেটারদের একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস ইতিমধ্যেই আলোচনায় উঠে এসেছে। বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi), সামির রিজভী (Sameer Rizvi) থেকে মুকুল চৌধুরী (Mukul Choudhary) বিধ্বংসী ব্যাটিং করে দলকে জয় এনে দিচ্ছেন। এর সঙ্গেই আম্পায়ারদের একাধিক বিতর্কিত সিদ্ধান্তও চর্চায় রয়েছে। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) শেষ ম্যাচে ফিন অ্যালেনের (Finn Allen) ক্যাচ নিতে গিয়ে দিগ্বেশ রাঠির (Digvesh Rathi) পা বাউন্ডারি লাইনে ঠেকে গিয়েছিল বলে অভিযোগ তুলছেন বিশেষজ্ঞরা। ভালো করে না দেখেই আম্পায়ার আউট দিয়ে দেন। এরপর সোশ্যাল মিডিয়ায় আম্পায়ারকে মারার হুমকি দিয়ে ব্যান হলেন তারকা ক্রিকেটার।
Read More: ভাই অর্জুনকে নয় ‘প্রেমিক’ গিলকে সমর্থন করতে মাঠে সারা, তুমুল চর্চা সমাজমাধ্যমে !!
আম্পায়ারকে মারার হুমকি-

একটি ক্রিকেট ম্যাচ সফলভাবে পরিচালনা করার জন্য আম্পায়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তবে তাদের অনেক সময় বিতর্কিত সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে ক্রিকেটাররা মেনে নিতে পারেন না। ফলে মাঠে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এই রকম ঘটনা সম্প্রতি ঘটে নেপালের পিএম কাপের একটি ম্যাচে। এই টুর্নামেন্টে গত শুক্রবার মুখোমুখি হয়েছিল বাগমাতি ও মাধেশ। ম্যাচ চলাকালী তৈরি হয় এক উতপ্ত পরিস্থিতি।
আম্পায়ারের সিদ্ধান্ত মেনে না নিতে পেরে তীব্র প্রতিবাদ জানান বাগমাতির অধিনায়ক সন্দীপ লামিচানে (Sandeep Lamichhane)। এই বাকবিতণ্ডার ছবি পোস্ট করে একটি ফেসবুক পেজ। তার নিচে বিতর্কিত কমেন্ট করে বসেন নেপালের অন্যতম তারকা ক্রিকেটার কারান কেসি (Karan KC)। তিনি আম্পায়ারকে মারার বিষয়ে উল্লেখ করেন। মজার ছলে কমেন্ট করলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে ব্যবস্থা নিয়েছে নেপাল ক্রিকেট বোর্ড।
নিষিদ্ধ করা হয়েছে তারকাকে-

কারান কেসি উস্কানিমূলক কমেন্ট করে লিখেছিলেন, “কোনো ক্রিকেটার যদি ভুলবশত কোনো আম্পায়ারকে মারে তাহলে সেই ক্রিকেটার কতগুলি ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারে? এমনি জিজ্ঞাসা করছি। কারণ ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি জানার প্রয়োজন রয়েছে।” এই মন্তব্য সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়ে যায়। ক্রিকেট ভক্তরা তীব্র নিন্দা জানান।
নেপাল ক্রিকেট বোর্ড বিষয়টি ক্রিকেটের স্বার্থের পরিপন্থী বলে মনে করে। তারা বিষয়টি সম্পূর্ণ তদন্ত করে রবিবার কারান কেসির বিরুদ্ধে চরম ব্যবস্থা নেয়। ম্যাচের জন্য এই তারকা ক্রিকেটারকে নিষিদ্ধ করা হয়েছে। এর সঙ্গেই ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডারের ম্যাচ ফির শতভাগ জরিমানাও করা হয়েছে। উল্লেখ্য করন টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপাল দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।