প্রতিদিনই আইপিএলের (IPL 2026) হাইভোল্টেজ ম্যাচগুলির একাধিক চিত্তাকর্ষক ইনিংস সামনে উঠে আসছে। গতকাল ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) পরাজিত করেছে। এই ম্যাচে রোহিত শর্মা (Rohit Sharma ) ব্যাট হাতে রীতিমতো জ্বলে ওঠেন। অন্যদিকে প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) হয়ে দুরন্ত ইনিংস খেলেন বিরাট কোহলি (Virat Kohli)। এর সঙ্গেই চলছে পাকিস্তান সুপার লিগ (PSL 2026)। এই আবহে হঠাৎ করেই নাসিম শাহের (Nassem Shah) অপহরণের খবর সামনে এসেছে। যা নিয়ে শুরু হয়েছে তুমুল চর্চা।
Read More: IPL শুরুতেই দুঃসংবাদ, গুরুতর চোটে ছিটকে গেলেন KKR অধিনায়ক রাহানে !!

গত ২৬ মার্চ তোমার থেকে এই বছরের পাকিস্তান সুপার লিগ শুরু হয়েছে। চলমান যুদ্ধ পরিস্থিতি দাঁড়িয়ে এই টুর্নামেন্টকে নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। উদ্বোধন অনুষ্ঠান সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হয়। প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে দর্শক শূন্য স্টেডিয়ামে। এই টুর্নামেন্টে রাওয়ালপিন্ডি পিন্ডিজ (Rawalpindi Pindiz) দলের হয়ে খেলছেন নাসিম শাহ। তাকে প্রায় ৮.৬৫ পাকিস্তান রুপিতে দলে নেওয়া হয়েছিল।
এখনও পর্যন্ত টুর্নামেন্টে এই দল একটি ম্যাচ খেলেছে। এই ম্যাচে ৪ ওভারে ৫১ রান দেন। কোনো উইকেট তুলে নিতে পারেননি। অন্যদিকে এখনও পর্যন্ত শাহীন আফ্রিদি (Shaheen Afridi) ২ ম্যাচে ৫ উইকেট তুলে নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী তালিকায় এগিয়ে গেছেন। প্রসঙ্গত আগামী ২ এপ্রিল দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে রাওয়ালপিন্ডি ফ্র্যাঞ্চাইজি।
অপহরণ করা হল নাশিম শাহ’কে-

পাকিস্তানের তারকা পেসার নাসিম শাহ সম্প্রতি বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েছিলেন। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়াম নাওয়াজ (Maryam Nawaz) উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন। তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কন্যা। তাকে কেন রানি’র মতো মর্যাদা দেওয়া হচ্ছে তা নিয়ে নাসিম শাহ সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন। এই বিষয়টি মেনে নিতে পারিনি পিসিবি।
বোর্ডের পক্ষ থেকে জবাবদিহি চাওয়া হয়েছে। এর মধ্যেই আজ এই পাক তারকা ক্রিকেটার অপহরণ হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় জল্পনা তৈরি হয়েছে। খবরের সত্যতা এখনও সামনে আসেনি। তবে সূত্র অনুযায়ী তাকে অজ্ঞাত পরিচয়ে আততায়ীরা রাস্তা থেকে অপহরণ করে তুলে নিয়ে গেছে। কেন এইরকম ঘটনা ঘটেছে এবং এর পিছনের কারণ কী তা এখনও সামনে আসেনি। পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে।