টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2026) বর্তমানে শেষ পর্বে এসে পৌঁছেছে। আজ থেকে শুরু হতে চলেছে সেমিফাইনালের মহারণ। প্রথম ম্যাচে নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকার (South Africa vs New Zealand Match) বিপক্ষে মাঠে নামবে। ইডেন গার্ডেন্সে আজ এই ম্যাচ হতে চলেছে। অন্যদিকে আগামীকাল ভারত হাইভোল্টেজ ম্যাচে ইংল্যান্ডের (India vs England Match) মুখোমুখি হবে। এই ম্যাচ ঘিরে এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। এই দলের ফাইনালে যাওয়ার সমস্তরকম সম্ভাবনা রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies Match) বিপক্ষে হার্দিক পান্ডিয়াদের (Hardik Pandya) জয়ে অনেকটাই আত্মবিশ্বাস পেয়েছেন ভক্তরাও। অন্যদিকে এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের মধ্যে এবার এই স্টেডিয়ামের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সামনে এল।
Read More: টি-২০ বিশ্বকাপের মাঝেই বড় দায়িত্ব পেলেন জাহির খান, ঘোষণা করে চমকে দিল BCCI !!
ফাইনালের দৌড়ে ভারত-

প্রাথমিক পর্বে অপরাজিত থেকে দুরন্ত শুরু করেছিল ভারতীয় দল। পাকিস্তানের (India vs Pakistan Match) মতো শক্তিশালী প্রতিপক্ষ লড়াই করতেই পারেনি। সালমান আলি আগাদের (Salman Ali Agha) ৬১ রানে হারিয়েছিল ব্লু ব্রিগেডরা। তবে সুপার ৮’এ নিজেদের ধারাবাহিকতা বজায় রাখতে ব্যর্থ হয় ভারত। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৬ রানে পরাজিত হয়ে ধাক্কা খায়। ম্যাচে শিবম দুবে ছাড়া আর কোনো ব্যাটসম্যান লড়াই করতে পারেননি।
এইরকম পরিস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে ৭২ রানে জয় ছিনিয়ে নিয়ে ঘুরে দাঁড়ায় ‘ম্যান ইন ব্লু’রা। শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চাপের মুখে পড়ে গেলেও সঞ্জু স্যামসনের (Sanju Samson) দুরন্ত ব্যাটিংয়ে হাত ধরে দৃষ্টান্ত তৈরি করেছে দল। এই তারকা ব্যাটসম্যান ৫০ বলে অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে ১২ টি চার এবং ৪ টি ছয়। ফলে শেষ পর্যন্ত ভারত ৫ উইকেটে জয় তুলে নিয়ে সেমিফাইনালে প্রবেশ করেছে।
ফাইনালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ-

২০২৩ একদিনের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ নরেন্দ্র মোদির স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। চলতি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটিও বিশ্বের সবচেয়ে বড়ো ক্রিকেট গ্রাউন্ডে আয়োজন করা হয়েছে। ৮ মার্চ এই গুরুত্বপূর্ণ ম্যাচ দেখার জন্য মাঠে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের অসংখ্য ক্রিকেট ভক্ত। এছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ আইসিসি ও বিসিসিআইয়ের সর্বোচ্চ কর্তারা উপস্থিত থাকবেন বলে খবর সামনে এসেছে।
তবে তার আগেই এই মাঠের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামায় আতঙ্কে রয়েছে বিশ্ববাসী। অন্যদিকে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যেও চলছে তুমুল যুদ্ধ। এই আবহ জঙ্গি সংগঠনগুলি ভারতে বিশ্বকাপের ফাইনালে বড়ো নাশকতা সৃষ্টি করতে পারে বলে গোয়েন্দা সংস্থা মনে করছে। ইতিমধ্যেই সমস্ত সন্দেহজনক গতিবিধি নজরে রাখছেন তারা। বিশেষ নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করা হবে জানানো হয়েছে।