"পলাশকে ফাঁসানো হচ্ছে..", স্মৃতির বিয়েতে উপস্থিত থাকা অভিনেতা নন্দীশ সান্ধু মন্তব্য ঘিরে চাঞ্চল্য !! 1

ভারতীয় মহিলা ক্রিকেটের উত্থান আন্তর্জাতিক মঞ্চে দৃষ্টান্ত তৈরি করেছে। বর্তমানে জাতীয় দলের হয়ে হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur), স্মৃতি মান্ধানারা (Smriti Mandhana) হয়ে উঠেছেন ব্র্যান্ড। এই বছর মহিলাদের প্রিমিয়ার লিগেও তাদের দাপট অব্যাহত ছিল। এই টুর্নামেন্টে আবারও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) চ্যাম্পিয়ন হয়ে ভক্তদের আশা পূরণ করেছে। অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন স্মৃতি মান্ধানা। তবে তার বিয়ে বাতিল হয়ে যাওয়া নিয়ে বিতর্ক এখনও থামতেই চাইছে না। পলাশ মুচ্ছলের (Palash Muchhal) সঙ্গে বিয়ে ভাঙার বিষয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেতা নন্দীশ সান্ধু (Nandish Sandhu)।

Read More: ICC-র চাপেই ইউ-টার্ন, ভারত–পাকিস্তান ম্যাচ নিয়ে আলোচনায় PCB !!

বিয়ে বাতিল হয়ে যায় স্মৃতির-

স্মৃতি
Palash Muchhal and Smriti Mandhana | Image: Twitter

ভারতীয় মহিলা ক্রিকেট দল গত বছর একদিনের বিশ্বকাপে চ্যাম্পিয়ন (Women’s ODI WC 2025) হয়ে ইতিহাস রচনা করে। এরপরেই বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য স্মৃতি মান্ধানার বিয়ের খবর সামনে আসে। এই তারকা ক্রিকেটারের সঙ্গে বিয়ে হ‌ওয়ার কথা ছিল বলিউডের অন্যতম জনপ্রিয় মিউজিক ডিরেক্টর পলাশ মুচ্ছলের (Palash Muchhal)। গত বছর নভেম্বর মাসে এই তারকা জুটির বিয়ের প্রস্তুতি পুরো দমে চলছিল। কিন্তু বিয়ের দিন স্মৃতির বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।

এরপর বিয়ে স্থগিত করে দেওয়া হয়। তবে এই ঘটনার নতুন মোড় নেয় যখন পলাশের সঙ্গে ভিন্ন একটি মহিলার প্রেমের সম্পর্ক রয়েছে বলে খবর সামনে আসে। তার বিতর্কিত চ্যাটের স্ক্রিনশট ভাইরাল হয়। খবর সামনে আসে যে স্মৃতির কোরিওগ্রাফার এক বান্ধবীর সঙ্গে এই বলিউড মিউজিক ডিরেক্টরকে বিয়ের দিন ঘনিষ্ঠ অবস্থা দেখতে পাওয়া গিয়েছিল। তবে দুই বাড়ি থেকেই অফিসিয়ালি কিছু জানানো হয়নি। পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভারতীয় মহিলা ক্রিকেটের সহ অধিনায়ক বিয়ে বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে ছিলেন।

সামনে এল চাঞ্চল্যকর তথ্য-

স্মৃতি মন্ধনা
Palash Muchhal and Smriti Mandhana | Image: Twitter

সাম্প্রতিক সময় স্মৃতি মান্ধনার শৈশবের বন্ধু বিদ্যান মানে এক সাক্ষাৎকার বিস্ফোরক মন্তব্য করেছিলেন। তিনি জানান বিয়ের আগে পলাশ মুচ্ছলকে এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল। তারপরেই বিবাহ বিচ্ছেদ হয় বলেই উল্লেখ করেছিলেন তিনি। এবার বিয়েতে উপস্থিত আরও এক ব্যক্তি মুখ খুললেন। অভিনেতা নন্দীশ সান্ধু এই বিষয়ে বলেন, “এই মুহূর্তে বিয়ে ভাঙার বিষয় কিছু না কথা বলাই ভালো। আমার মনে হয় পলাশের দিক থেকেও কথা বলতে দিন।

আমি বিয়ের জন্য অনুষ্ঠানে গিয়েছিলাম। আমায় শুধু জানানো হয়েছিল এই মুহূর্তে বিয়ে হচ্ছে না। খবরে যা সামনে এসেছে আমরা সেটাই জেনেছিলাম। স্মৃতির বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাই সবকিছু স্থগিত করে দেওয়া হয়। পরে আমি সংবাদমাধ্যমে খবর দেখি। যা দেখে খুবই খারাপ লেগেছিল। যে কারণেই হোক বিয়েটা হল না। কিন্তু আমি ওদের ভালোবাসা দেখেছি। গত পাঁচ-ছয় বছর ধরে ওরা একে অপরের সঙ্গে পাগলের মত প্রেম করেছে। সত্যিই ওরা সুন্দর কাপল ছিল।”

Read Also: IND vs USA: আর্শদীপ-সিরাজের দাপুটে বোলিং, প্রথম ম্যাচেই জয় নিশ্চিত করল ভারত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *