আইপিএলে (IPL 2026) তরুণ ক্রিকেটারদের অংশগ্রহণ প্রতি বছর অন্য মাত্রা নিয়ে আসে। এই মঞ্চ থেকে যাত্রা শুরু করে পরবর্তী সময় জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy), হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) মতো তারকা। গত বছর আইপিএলে বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi), প্রিয়াংশ আর্য (Priyansh Arya), আয়ুশ মাহাত্রের (Ayush Mhatre) মতো তরুণ ক্রিকেটারদের দাপট রীতিমতো চমক দিয়েছিল।
মাত্র ১৪ বছর বয়সে বৈভব আইপিএলে সেঞ্চুরি হাঁকিয়ে রীতিমতো জ্বলে উঠেছিলাম। এরপর তিনি দেশের জার্সিতেও নিজেকে প্রমাণ করেছেন। সাম্প্রতিক সময়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ (U19 WC 2026) জয়ের অন্যতম নায়ক হয়ে উঠেছেন এই তারকা। এবার এই আলোচিত ব্যাটসম্যানকে নিয়ে বিতর্কীত মন্তব্য করলেন মুশফিকুর রহিম (Mushfiqur Rahim)।
Read Also: অবশেষে হল বড়ো খোলসা, এই কারণে KKR’এর নাম শুনলে নাক সিটকন সৌরভ গাঙ্গুলী !!
দুরন্ত ফর্মে বৈভব-

গত বছর আইপিএলে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে আত্মপ্রকাশ করেছিলেন বৈভব সূর্যবংশী। তিনি এই দলের হয়ে বিধ্বংসী ওপেনার হিসেবে দৃষ্টান্ত তৈরি করেন। ১৪ বছর বয়সে আইপিএলে ৩৫ বলে দুরন্ত শতরান হাঁকিয়েছিলেন এই তারকা। যা টুর্নামেন্টের ইতিহাসে রেকর্ড হয়ে আছে। অন্যদিকে এরপর অনূর্ধ্ব ১৯ দলের হয়েও জ্বলে উঠেছিলেন বৈভব। রাইজিং স্টার এশিয়া কাপে (Rising Star Asia Cup 2025) গত বছর ৪ ম্যাচে ২৩৯ রান সংগ্রহ করে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছিলেন।
এই বছর অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দুরন্ত ফর্মে ছিল ভারতীয় দল। ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ট্রফি জয় করেছিল আয়ুশ মাহাত্রেরা (Ayush Mhatre)। ফাইনালে ৮০ বলে ১৭৫ রানের ঐতিহাসিক ইনিংস খেলে জ্বলে উঠেছিলেন বৈভব সূর্যবংশী। তিনি ১৫ টি চার এবং ১৫ টি ছক্কা হাঁকান। ব্যাটিং স্ট্রাইক রেট ছিল ২০০-এর ওপর। টুর্নামেন্টে ৭ ম্যাচে ৪৩৯ রান সংগ্রহ করে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছিলেন। সিরিজের সেরা নির্বাচিত হন এই ১৪ বছর বয়সী তারকা ব্যাটসম্যান।
বিতর্কিত মন্তব্য মুশফিকুরের-

বৈভব সূর্যবংশীর মতো প্রতিভা প্রায় সকলকেই রীতিমতো অবাক করে দিয়েছে। খুব তাড়াতাড়ি তিনি জাতীয় দলেও জায়গা করে নিতে পারেন বলে বিশেষজ্ঞরা মনে করছে। আসন্ন আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে আরও একটি দুর্দান্ত মরসুম কাটাতে চলেছেন বৈভব। তবে অনেকেই এই তরুণ ব্যাটসম্যানের বয়স নিয়ে সন্দেহ প্রকাশ করে থাকেন। এবার বাংলাদেশের তারকা ব্যাটসম্যান মুশফিকুরের মন্তব্য আলোচনায় উঠে এসেছে।
তিনি সম্প্রতি এক সাক্ষাৎকরে বলেন, “এখন ভারতের ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে নিয়ে সবাই কথা বলে। বড়ো বড়ো চার-ছয় মারেন এই তারকা। আমার দেখে তামিম ইকবালের কথা মনে পরে।” উল্লেখ্য তামিম ইকবালের বয়স বর্তমানে ৩৬ বছর। কার্যত বৈভবের বয়স নিয়ে কটাক্ষ করলেন মুশফিকুর বলে মনে করছেন ক্রিকেট ভক্তরা।