"এটা নিয়ে ভয়ে আছি..", বিশ্বকাপের আগে ভারতীয় দলকে নিয়ে মহেন্দ্র সিং ধোনির উদ্বেগ প্রকাশ !! 1

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) উৎসব রীতিমতো শুরু হয়ে গেছে। এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে মাঠে নামার আগে আজ প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Match) বিপক্ষে মুখোমুখি হবে সূর্যকুমার যাদবরা‌ (Suryakumar Yadav)। এর আগে নিউজিল্যান্ডের (India vs New Zealand T20 Series) বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ব্লু ব্রিগেডদের দাপট অব্যাহত ছিল।

কিউইদের রীতিমতো উড়িয়ে দিয়ে নিজেদের আবার প্রমাণ করে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দল। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত অন্যতম ফেভারিট দল হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এর মধ্যেই হার্দিক পান্ডিয়াদের (Hardik Pandya) নিয়ে সমস্যার কথা শোনালেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)।

Read More: “রাস্তায় বসতে হবে এখন..”, বিশ্বকাপে ভারতকে বয়কটের সিদ্ধান্তের পর করুণ সুর বোর্ড চেয়ারম্যানে !!

দুরন্ত ফর্মে ভারতীয় দল-

"এটা নিয়ে ভয়ে আছি..", বিশ্বকাপের আগে ভারতীয় দলকে নিয়ে মহেন্দ্র সিং ধোনির উদ্বেগ প্রকাশ !! 2
IND vs NZ | Image: Twitter

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল রোহিত শর্মা (Rohit Sharma) নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর ব্লু ব্রিগেডদের ২০ ওভারের দলে একাধিক পরিবর্তনে এসেছে। এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli), হিটম্যান সহ রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) মতো তারকা। তবে গৌতম গম্ভীরের তত্ত্বাবধানে তরুণ ব্রিগেড‌ও ভক্তদের স্বপ্ন দেখাচ্ছে। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয় করে ভারত।

এই সিরিজে আবারও ব্যাট হাতে ফর্মে ফিরেছেন অধিনায়ক। তিনি ৫ ম্যাচে ২৪২ রান সংগ্রহ করে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়ে উঠেছিলেন। তার ব্যাট থেকে ৩ টি গুরুত্বপূর্ণ অর্ধশতরান এসেছিল। অন্যদিকে ঈশান কিষাণ (Ishan Kishan) কামব্যাক করে রীতিমতো জ্বলে ওঠেন। তিনি ৪ ম্যাচে তুলে নেন ২১৫ রান‌। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে একটি দুরন্ত শতরান পর্যন্ত করে মুগ্ধ করেন তিনি। অন্যদিকে এই সিরিজে ৪ ম্যাচে ৮ উইকেট তুলে নিয়ে জ্বলে উঠেছিলেন আর্শদীপ সিং (Arshdeep Singh)।

আশঙ্কা প্রকাশ করলেন ধোনি-

বিশ্বকাপ
Team India | Image: Getty Images

আগামী শনিবার ভারতীয় দল এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের (India vs USA Match) মুখোমুখি হবে। ১৫ ফেব্রুয়ারি ব্লু ব্রিগেডরা সঙ্গে পাকিস্তানের (India vs Pakistan T20 Match) ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে পিসিবির (PCB) বিতর্কিত অবস্থানের জন্য এই ম্যাচ ধোঁয়াশার মধ্যে রয়েছে। অন্যদিকে ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী মরসুমেই চ্যাম্পিয়ন হয়েছিল। এই দলের নেতৃত্বে ছিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। এবার তিনি সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) সতর্ক করে নিজের অভিজ্ঞতা জানালেন।

তিনি বলেন, “ভারত বিশ্বের অন্যতম শক্তিশালী দল। ব্যাটিং-বোলিং থেকে সমস্ত বিভাগেই এই দলের ভারসাম্য রয়েছে। দলের প্রত্যেকেই অভিজ্ঞ। তারা এই ফরম্যাটে দীর্ঘদিন ধরে খেলছে। চাপের মুখে খেলার অভিজ্ঞতা রয়েছে ক্রিকেটারদের। তবে আমাকে সবচেয়ে বেশি ভয়ে রেখেছে একটা বিষয়। সেটা হলো শিশির। এটা আমার জন্য খুবই বিরক্তিকর। শিশির ম্যাচে অনেক কিছু বদলে দিতে পারে। আমি নিজে যখন খেলতাম তখনও এই সমস্যা ভয় পেতাম। অনেক সময় টস ভাগ্য বদলে দেয়। এই সমস্যা না থাকলে আমরা প্রতিটা দলের বিরুদ্ধে জিতব।”

Read Also: বিশ্বকাপের নতুন দল ঘোষণা করলো BCCI, গম্ভীরের ‘চোখের বালি’ পেলেন নো-এন্ট্রি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *