IPL-এর টাকার টানে PSL ফাঁকা! একের পর এক তারকার পলায়নে মস্ত বড় সিদ্ধান্ত মহসিন নকভির 1

ক্রিকেট দুনিয়ায় ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর প্রভাব দিন দিন বেড়েই চলেছে। আন্তর্জাতিক মানের খেলোয়াড়রা এখন ফ্রাঞ্চাইজি ক্রিকেটের দিকেই বেশি ঝোঁক প্রবন হয়ে উঠছে। তবে ফ্রাঞ্চাইজি লীগের মধ্যে সবচেয়ে প্রভাবশালী নিঃসন্দেহে আইপিএল (IPL 2026)। আর মাত্র কয়েকদিনের অপেক্ষায় শুরু হতে চলেছে এই লীগ। তবে আইপিএলের প্রভাব এবার সরাসরি আঘাত হেনেছে পাকিস্তান সুপার লিগে (PSL 2026)। এবারের পিএসএল শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে টুর্নামেন্টটি।একাধিক বিদেশি ক্রিকেটার শেষ মুহূর্তে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন PSL থেকে। এর পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে আইপিএলের চুক্তি।

জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি, শ্রীলঙ্কার দাসুন শানাকা, অস্ট্রেলিয়ার স্পেন্সর জনসন ইতিমধ্যেই আইপিএলে যোগ দেওয়ার জন্য পিএসএল থেকে সরে গেছেন। এ ছাড়া আরও কয়েকজন ক্রিকেটার ব্যক্তিগত কারণ দেখালেও ক্রিকেট মহলের অনেকেই মনে করছেন, আইপিএলের আকর্ষণই তাদের এই সিদ্ধান্তের পেছনে প্রধান কারণ। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, যারা পিএসএলের সঙ্গে চুক্তিবদ্ধ থাকার পরেও আইপিএলে খেলার জন্য সরে গেছেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

Read More: TOP 5: ট্রফি জয় থেকে আদালতে মামলা, সময়ে সঙ্গে IPL থেকে হারিয়ে গেছে এই ৫ টি দল !!

PSL ছেড়ে যাওয়া খেলোয়াড়দের ভবিষ্যৎ অনিশ্চিত

Icc, bcci, নাকভি বিশ্বকাপ, psl
Mohsin Naqvi | Image: Getty Images

নাকভি সম্প্রতি এক সাক্ষাৎকারে মন্তব্য করে বলেছেন, “আমরা নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেব। কেউ যদি চুক্তি ভঙ্গ করে, তাহলে তাকে ছাড় দেওয়া হবে না।” তিনি আরও মনে করিয়ে দেন, গত বছর দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার করবিন বশকে (Corbin Bosch) একই ধরনের ঘটনার জন্য এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। পিসিবির এই কঠোর অবস্থান থেকে বোঝা যাচ্ছে, তারা ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটতে দিতে চায় না। কারণ এভাবে খেলোয়াড় হারালে লিগের মান এবং প্রতিযোগিতা দুটোই ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। অন্যদিকে খেলোয়াড়দের দিক থেকেও বিষয়টি সহজ নয়। আইপিএলের মতো বড় লিগে খেলার সুযোগ জীবনে বারবার আসে না। ফলে অনেকেই নিজেদের ক্যারিয়ারের কথা ভেবে এই সিদ্ধান্ত নিচ্ছেন।

সূচির সংঘাতে ক্রিকেট বিশ্বে নতুন টানাপোড়েন

Psl, ipl
IPL vs PSL | Image: Twitter

এবারের পিএসএল শুরু হবে ২৬ মার্চ এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ মে। এই সময়ের মধ্যেই আইপিএলও চলবে, ফলে খেলোয়াড়দের জন্য সিদ্ধান্ত নেওয়া আরও কঠিন হয়ে পড়েছে। এই দ্বন্দ্বের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পিএসএল। কারণ বড় নামের খেলোয়াড়রা না থাকলে দর্শকদের আগ্রহ কমে যেতে পারে, স্পন্সরদের আগ্রহও কমতে পারে। মধ্যপ্রাচ্যের সমস্যার জেরে পিএসএলের ভেন্যুর বদলও দেখা যাচ্ছে। কেবলমাত্র লাহর ও করাচিতেই অনুষ্ঠিত হবে পিএসএল এবং কোনোরকম দর্শকও দেখতে পাওয়া যাবে না, সম্পূর্ণ পর্দার আড়ালেই খেলাটি হবে। পাশাপশি, ওপেনিং সেরেমনিও বন্ধ করা হয়েছে।

Read Also: IPL খেলার জন্য PSL ছাড়লেন দাশুন শানাকা, আবারও মুখ পুড়ল পাকিস্তান ক্রিকেটের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *