আজ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) সুপার ৮’এর হাইভোল্টেজ লড়াই শুরু হতে চলেছে। ভারতীয় দল এই পর্বে রবিবার দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Match) বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে। গ্ৰুপ পর্বে দুরন্ত ফর্মে ছিল গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দল। একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে প্রতিপক্ষদের রীতিমতো উড়িয়ে দিয়ে ভক্তদের ট্রফি জয়ের স্বপ্ন দেখাচ্ছে ব্লু ব্রিগেডরা।
তবে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে থেকেই চোট সমস্যা দলকে চিন্তার মধ্যে রেখেছে। চোটের কারণে চলতি বিশ্বযুদ্ধ থেকে ছিটকে গেছেন হর্ষিত রানা (Harshit Rana)। এর মধ্যেই এবার আরও এক তারকা পেসারের অনুশীলন চলাকালীন চোট পাওয়ার খবর সামনে এসেছে।
Read More: “রাক্ষসের সঙ্গে বিয়ে হয়েছিল..”, সোশ্যাল মিডিয়ায় মহম্মদ শামিকে নিয়ে কুরুচিকর মন্তব্য হাসিন জাহানের !!
চোটের কবলে তারকা পেসার-

গ্রুপ পর্বের লড়াই শেষে এবার সুপার ৮’এ জ্বলে উঠতে চলেছে ভারতীয় দল। রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে ব্লু ব্রিগেডরা। তার আগে শুক্রবার অনুশীলন করার সময় গুরুতর চোট পেলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। নেটে বোলিং করার সময় হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) মারা একটি বল সজোরে এসে তার হাঁটুতে আঘাত করে। যন্ত্রণার কারণে তাকে মাঠ ছাড়তে দেখা যায়। ফলে টিম ম্যানেজমেন্টের চিন্তা অনেকটাই বৃদ্ধি পেয়েছে।
হর্ষিত রানা চোট পাওয়ার কারণে বদলি হিসেবে ভারতীয় দলে জায়গা পেয়েছিলেন মহম্মদ সিরাজ। তিনি টুর্নামেন্টের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের (India vs USA Match) বিপক্ষে একাদশের জায়গা করে নেন। সুযোগ পেয়েই বল হাতে জ্বলে ওঠেন এই তারকা। ৪ ওভারে ২৯ রান দিয়ে ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করেন। তবে এরপর আর একাদশে সুযোগ পাননি তিনি।
দুরন্ত ফর্মে ভারতীয় দল-

ভারতীয় দল গ্রুপ পর্বে প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নেমেছিল। এই ম্যাচে চাপের মুখে দাঁড়িয়ে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ৪৯ বলে অপরাজিত ৮৪ রানের ইনিংস খেলেন। ফলে ২৯ রানে জয় ছিনিয়ে নেয় ব্লু ব্রিগেডরা। দ্বিতীয় ম্যাচে নামিবিয়াকে (India vs Namibia Match) ৯৩ রানে পরাজিত করে লড়াইয়ে এগিয়ে যায় গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দল। এই ম্যাচে ব্যাট এবং বল দুই বিভাগেই প্রভাব ফেলেছিলেন হার্দিক পান্ডিয়া। ঈশান কিষাণও (Ishan Kishan) ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন।
এই তারকা ব্যাটসম্যান পাকিস্তানের বিপক্ষেও ব্যাট হাতে জ্বলে ওঠেন। পাক বাহিনীদের বিরুদ্ধে ঈশান কিষাণ ৪০ বলে ৭৭ রান সংগ্রহ করেন। ফলে ৬১ রানে বাবর আজমরা (Babar Azam):পরাজিত হয়। অন্যদিকে নেদারল্যান্ডসের (India vs Netherlands Match) বিপক্ষে ১৭ রানে জয় ছিনিয়ে নিয়ে গ্ৰুপ পর্বে শীর্ষে থেকে শেষ করেছে সূর্যকুমার যাদবরা।