IPL'এর মাঝেই নির্জনে সুন্দরীর সঙ্গে ঘনিষ্ঠ, ভারতীয় তারকার ভিডিও ভাইরাল !! 1

আইপিএল (IPL 2026) শুরু হওয়ার আগে থেকেই একাধিক ঘটনা এই টুর্নামেন্টকে ঘিরে আলোচনায় ছিল। একাধিক রাজ্যের বিধানসভা ভোট থাকার কারণে সূচি প্রস্তুত করতে গিয়েও বিসিসিআইকে (BCCI) সমস্যার মধ্যে পড়তে হয়। তবে সমস্ত প্রতিকূলতা কাটিয়ে সফলতার সঙ্গে এগিয়ে চলেছে আইপিএলের ১৯ তম মরসুম‌। উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) শক্তিশালী প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদকে (Sunrisers Haydrabad) হারিয়ে যাত্রা শুরু করে। আজ গুজরাট টাইটান্স পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নেমেছে। এই ম্যাচের আগেই এবার ভারতীয় তারকা ক্রিকেটারের সঙ্গে সুন্দরী মহিলার ভিডিও আলোচনায় উঠে এল।

Read More: পুরনো প্রেম! চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে নেমে জাদেজার চোখে জল, হলুদ জার্সিকেও চুমু !!

চর্চায় তারকার কর্মকাণ্ড-

IPL'এর মাঝেই নির্জনে সুন্দরীর সঙ্গে ঘনিষ্ঠ, ভারতীয় তারকার ভিডিও ভাইরাল !! 2
Mohammed Siraj and Mahira Sharma Images Twitter

গত কয়েক মাসে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) সঙ্গে মাহিকা শর্মার (Mahika Sharma) সম্পর্ক নেটিজেনদের চর্চায় রয়েছে। বিশ্বকাপ জয়ের পর মাঠে মধ্যেই এই তারকা অলরাউন্ডার তার প্রেমিকাকে চুম্বন করেছিলেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অন্যদিকে এবার আইপিএলের মধ্যেই মহম্মদ সিরাজকে (Mohammed Siraj) এক মহিলার সঙ্গে একান্ত সময় কাটাতে দেখা গেল। এই মহিলা আর কেউ নন মাহিরা শর্মা (Mahira Sharma)। ‘বিগ বস’এর মতো রিয়ালিটি শো’তে অংশগ্রহণ করে তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

২০২৪ সালে প্রথম তাদের প্রেমের গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছিল। তবে তারা একে অপরকে সোশ্যাল মিডিয়ার ফলো করেন না। এই বিষয়টিও নিয়ে ছিল ধোঁয়াশা। এর মধ্যেই এবার এক আলো-আঁধারি কফি শপে দেখতে পাওয়া গেল সিরাজ এবং মাহিরাকে। দূর থেকে ছবি শিকার করেন পাপারাজ্জিরা। এই ছবি এবং ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে কয়েক দিন আগে এই বিষয়ে মাহিরার মা বলেছিলেন, “আমার মেয়ে এখন সেলিব্রেটি। তার সম্বন্ধে যা সামনে আসবে সব সত্যি হবে না। এই বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।”

দেখুন সেই ভিডিওটি-

আইপিএলে সিরাজ-

Ipl 2025
Mohammed Siraj | Image: Getty Images

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) আগে চোটের কারণে ছিটকে যান হর্ষিত রানা (Harshit Rana)। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছিলেন মহম্মদ সিরাজ। তবে তিনি একাদশে সেইভাবে জায়গা করে নিতে পারেননি। তবে প্রথম ম্যাচে আমেরিকার বিপক্ষে ৩ টি উইকেট তুলে নেন। অন্যদিকে এবার আইপিএলের মঞ্চে জ্বলে উঠতে প্রস্তুত এই তারকা পেসার। এই বছরও গুজরাট টাইটান্সের (Gujarat Titans) জার্সিতে মাঠে নেমেছেন। গত বছর আইপিএলে ১৫ ম্যাচে সংগ্রহ করেছিলেন মোট ১৬ টি উইকেট।

আইপিএলে তার ১০৮ ম্যাচে মোট ১০৯ টি উইকেট দখলে রয়েছে। দেশের হয়েও খেলেছেন ১৭ টি টি-টোয়েন্টি ম্যাচ। উল্লেখ্য গুজরাট টাইটান্স মঙ্গলবার প্রতিপক্ষ পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিপক্ষে মাঠে নেমেছে। এই ম্যাচে একাদশে জায়গা করে নিয়েছেন সিরাজ।

Read Also: ‘লর্ডসের রানি’ মন্তব্যে তোপ, নাসিম শাহকে ২ কোটির শাস্তি PCB-র !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *