আজ আইপিএলে (IPL 2026) আরও এক হাইভোল্টেজ ম্যাচের আগে সেজে উঠেছে ইডেন গার্ডেন্স। প্রসঙ্গত চলতি টুর্নামেন্টের শুরুটা একেবারেই ভালো হয়নি কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders)। ফলে আজ ঘরের মাঠে জয় তুলে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত তারা। বৃহস্পতিবার লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিপক্ষে মাঠে নামছে আজিঙ্কা রাহানেরা (Ajinkya Rahane)। এই ম্যাচেও জয় তুলে নেওয়া নাইট বাহিনীদের জন্য সহজ হবে না। সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ হতে পারে ঘরের ছেলে। কলকাতার দুর্বল ব্যাটিং অর্ডারকে গুঁড়িয়ে দিতে পারেন এই তারকা। ফলে চাপের মুখে রয়েছে রিঙ্কু সিং’রা (Rinku Singh)।
Read More: “ওকে নিয়ে ছেলেখেলা চলছে..”, ব্যাটিং ব্যর্থতার মধ্যেই রিঙ্কুকে নিয়ে নাইটদের বিশেষ পরামর্শ সৌরভ গাঙ্গুলির !!

এই বছর কলকাতা নাইট রাইডার্স টুর্নামেন্টের প্রথম ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিপক্ষে মাঠে নামে। এই ম্যাচে ব্যাট হাতে আজিঙ্কা রাহানে সহ অঙ্গকৃষ রঘুবংশী (Angkrish Raghuvanshi) জ্বলে উঠেছিলেন। কিন্তু বোলিং আক্রমণ সম্পূর্ণ ব্যর্থ হয়। র্যায়ান রিকেলটন (Ryan Rickelton) ও রোহিত শর্মার (Rohit Sharma) দুরন্ত ইনিংসে ভর করে মুম্বাই ৬ উইকেটে জয় ছিনিয়ে নেয়। এরপর ঘরের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) বিরুদ্ধে মাঠে নামে নাইট বাহিনী।
এই ম্যাচে ২২৬ রান তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে ১৬১ রানে অলআউট হয়ে যায় তারা। একমাত্র ব্যাট হাতে অঙ্গকৃষ অর্ধশতরান করে লড়াই চালান। অন্যদিকে তৃতীয় ম্যাচ ছিল শক্তিশালী প্রতিপক্ষ পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিপক্ষে। কিন্তু এই ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়। প্রথম ইনিংসে কলকাতা নাইট রাইডার্স কয়েক ওভার ব্যাটিং করার সুযোগ পেলেও শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়। দুই দলকে দেওয়া হয় ১ পয়েন্ট করে।
এই তারকা হতে পারেন কাঁটা-

আজ টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে কলকাতা নাইট রাইডার্স ঘুরে দাঁড়াতে চাইছে। কিন্তু লখনউ সুপার জায়ান্টসের বোলিং আক্রমণে রয়েছেন মহম্মদ শামির (Mohammed Shami) মতো তারকা পেসার। তিনি বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিক সময় দুরন্ত ফর্মে ছিলেন। বাংলার হয়ে খেললও কলকাতা নাইট রাইডার্স এই তারকাকে দলে নেওয়ার চেষ্টা করেনি। ২০১৩ সালে একটাই মরসুমে নাইটদের হয়ে খেলেছিলেন শামি।
সাম্প্রতিক সময় তিনি দুরন্ত ফর্মে রয়েছেন। জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করেন আবার। অন্যদিকে চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিপক্ষে ৪ ওভারে মাত্র ২৮ রান দিয়ে ১ টি উইকেট সংগ্রহ করেন। এরপর হায়দ্রাবাদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৪ ওভারে দেন মাত্র ৯ রান। তিনি সংগ্রহ করেন ২ টি উইকেটও। ফলে আজ কলকাতাকে বড়ো রান সংগ্রহ করার ক্ষেত্রে চাপের মুখে পড়তে হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।