বিশ্বের অন্যতম সফল টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হিসেবে আইপিএল (IPL 2026) নিজের জায়গা করে নিয়েছে। এই টুর্নামেন্টে বিশ্বের অসংখ্য তারকা ক্রিকেটার অংশগ্রহণ করে থাকেন। তরুণ ক্রিকেটারদের আত্মপ্রকাশের মঞ্চ হিসাবেও ভূমিকা পালন করছে এই লিগ। এই বছর আইপিএলের আগে মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) বাদ দেওয়ার কারণে বর্তমানে বিশ্বজুড়ে বিতর্কের ঝড় বইছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) ইতিমধ্যেই এই সিদ্ধান্তের বিরোধিতা জানিয়ে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। এবার আফগানিস্তানের তারকা ক্রিকেটার মহম্মদ নবি (Mohammad Nabi) এই বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন।
Read More: রাহুলের ম্যাচ জয়ী বাউন্ডারিতে অনুষ্কা শর্মার নাচ, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় !!
মুস্তাফিজুরকে নিয়ে বিতর্ক-

কলকাতা নাইট রাইডার্স (KKR) আইপিএলের অন্যতম সফল একটি দল। তারা ২০২৪ সালের মরসুমের শেষবার ট্রফি জয় করে নতুন ইতিহাস রচনা করে। এই বছর এই ফ্র্যাঞ্চাইজিটি মাঠে নামার আগে দলে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটিয়েছে। মিনি নিলামে তারা ক্যামেরন গ্ৰিন (Cameron Green), মাথিশা পাথিরানার (Matheesha Pathirana) মতো বিদেশি তারকাদের দলে তুলে নিয়েছে। এছাড়াও ৯ কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে নাইট বাহিনী মুস্তাফিজুর রহমানকে দলে তুলে নেয়।
এরপরই শাহরুখ খান (Sharukh Khan) ভারতীয় সমর্থকদের সমালোচনার মুখে পড়েন। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চলা ধারাবাহিকভাবে অত্যাচার এদেশের মানুষদের মনে প্রভাব ফেলেছে। এছাড়া এই প্রতিবেশী দেশের ভারতবিদ্বেষী মনোভাবের অগ্রসন দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কে দূরত্ব তৈরি করেছে। এই কারণে বিসিসিআই (BCCI) সমর্থকদের দাবিকে সমর্থন করে কলকাতা দলকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়।
আফগান তারকার মন্তব্য-

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার বিষয়টি ভালোভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতে দল পাঠাবে না। ইতিমধ্যেই আইসিসিকে (ICC) এই বিষয়টি জানিয়ে ভেন্যু পরিবর্তনের জন্য আবেদন জানানো হয়েছে। এই আবহে আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মহম্মদ নবির (Mohammad Nabi) মন্তব্য সামনে এল। তিনি বর্তমানে বাংলাদেশের প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করছেন।
এক সংবাদ সম্মেলনে মুস্তাফিজুর রহমানের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এই বিষয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি এটাই বলতে পারি যে তিনি একজন অসাধারণ বলার। রাজনীতির বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। এই বিষয়ে কোনো মন্তব্য আমি করতে চাই না।” ফলে বাংলাদেশী তারকা পেসার রাজনীতির কারণেই সমস্যার মধ্যে পড়েছেন বলেই কার্যত ইঙ্গিত করলেন এই আফগান তারকা। উল্লেখ্য মহম্মদ নবি এখনও পর্যন্ত আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians), সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) মতো দলের হয়ে অংশগ্রহণ করেছেন।