চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) সুপার ৮’এর প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Match) বিপক্ষে হারের সম্মুখীন হয়ে পিছিয়ে পড়েছিল ভারতীয় দল। ফলে ব্লু ব্রিগেডরা সেমিফাইনালে পৌঁছাতে পারবে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। তবে হয় সমস্ত বিতর্ক পিছনে ফেলে আবারও নতুন করে ঘুরে দাঁড়ায় গৌতম গম্ভীররা (Gautam Gambhir)।
জিম্বাবুয়েকে (India vs Zimbabwe Match) বিশাল ব্যবধানে হারানোর পর গতকাল শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকেও (India vs West Indies Match) পরাজিত করে শেষ চারে হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya) পৌঁছে গেছে। টুর্নামেন্ট শুরু হওয়ার পরেই পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ আমির (Mohammad Amir) বলেছিলেন ভারত সেমিফাইনালে পৌঁছাতেই পারবে। ফলে এবার তিনি সোশ্যাল মিডিয়ার রীতিমতো সমালোচনার মুখে পড়েছেন।
Read More: “ওস্তাদের মার শেষ রাতে…” উইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে ভারত, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!

রবিবার ইডেন গার্ডেন্সে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ প্রথম থেকেই ভারতের চোখে চোখ রেখে লড়াই করছিল। ক্যারিবিয়ানদের হয়ে ভালো শুরু করেন ওপেনার রস্টন চেস (Roston Chase) ও শাই হোপ (Shai Hope)। এরপর জেসন হোল্ডার (Jason Holder) এবং রোভম্যান পাওয়েল (Rovman Powell) দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। দুজনে মিলে ৩৫ বলে ৭৬ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েছিলেন।
এর ফলে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করতে সক্ষম হয়। অন্যদিকে এই রান তাড়া করতে নেমে ভারতীয় দল একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেলে। আবারও বড়ো ইনিংস গড়তে ব্যর্থ হন অভিষেক শর্মা (Abhishek Sharma)। ঈশান কিষাণ (Ishan Kishan) এবং সূর্যকুমার যাদবও (Suryakumar Yadav) আউট হয়ে গেলে দল এক সময় চাপের মুখে পড়ে যায়। তবে এইরকম সময় সঞ্জু স্যামসন (Sanju Samson) নিজের জাত চেনান। তিনি ধৈর্যের সঙ্গে প্রথম থেকেই একদিক থেকে ধরে রেখে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান।
প্রথম তিলক বর্মার (Tilak Varma) সঙ্গে এবং পরে হার্দিক পান্ডিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি বেঁধে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। তিনি ৫০ বলে ৯৭ রানে অপরাজিত থাকেন। তার অবিশ্বাস্য ইনিংসে ছিল ১২ টি চার এবং ৪ টি ছয়। এর ফলে ভারতীয় দল ১৯.২ ওভারেই প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। ৫ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে মহম্মদ আমিরের ভবিষ্যৎবাণী মিথ্যে করে সেমিফাইনালে পৌঁছে গেল ব্লু ব্রিগেডরা। এরপরই এই পাক তারকা পেসার সোশ্যাল মিডিয়া সমালোচনার মুখে পড়েছেন।
এক ক্রিকেট সমর্থক লিখেছেন, “নিজের দেশ সেমিফাইনালে পৌঁছাতে পারিনি। এবার মহম্মদ আমিরের ভারতকে নিয়ে ভবিষ্যদ্বাণী এলিমিনেট হয়ে গেছে। পুরো জোকার পাকিস্তান।” “সঞ্জু স্যামসন মহম্মদ আমিরের মুখে ঝামা ঘষে দিয়েছে। আর ভারতে নিয়ে কোনো মন্তব্য করবে না। নিজের দেশের পারফর্মেন্সের দিকে নজর দাও।” বলেও উল্লেখ করছেন নেটিজেনরা। “ক্রিকেট নিয়ে আর আলোচনা না করে মুদির দোকান দাও।” বলেও কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন অনেকে।
দেখুন ট্যুইট চিত্র-