টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) ইতিহাসে প্রথমবারের মতো ভারতীয় দলের সামনে ঘরের মাঠে ট্রফি জায়ের সুযোগ এসেছে। টুর্নামেন্টের আজ হাইভোল্টেজ ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হতে চলেছে ব্লু ব্রিগেডরা। এই ম্যাচ নিয়ে ক্রিকেটের উত্তাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ২০২৩ সালে নরেন্দ্র মোদির স্টেডিয়ামে ওডিআই বিশ্বকাপের ফাইনালে হারের সম্মুখীন হয়েছিল ‘মেন ইন ব্লু’রা। সেই ক্ষত ভুলে নতুন ইতিহাস লিখতে প্রস্তুত ভারত। এর মধ্যেই মহম্মদ আমিরের (Mohammad Amir) ভবিষ্যদ্বাণী আলোচনায় উঠে এল। আবারও বিতর্কে পাক তারকা পেসার।
Read More: TOP 3: এই ৩ কারণে ভারতীয় দল এই বছর বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে ট্রফি জয় করবে !!

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম প্রতিপক্ষ হিসেবে প্রথম থেকেই দুরন্ত ফর্মে ছিল ভারতীয় দল। প্রাথমিক গ্ৰুপ পর্বে পাকিস্তানের (India vs Pakistan Match) মতো দলকে দাঁড়াতেই দেয়নি। তবে সুপার ৮’এ দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Match) বিপক্ষে হারের সম্মুখীন হয়ে ধাক্কা খেয়েছিলাম সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। ট্রফি জয়ের স্বপ্ন কার্যত শেষ হয়ে যাচ্ছিল। এইরকম পরিস্থিতিতে নতুন করে ঘুরে দাঁড়ায় ভারত। প্রথমে জিম্বাবুয়েকে (India vs Zimbabwe Match) পরাজিত করে তারা।
তারপর শক্তিশালী ক্যারিবিয়ানদের হারিয়ে হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya) সেমিফাইনালে জায়গা করে নেয়। সুযোগ পেয়েই এই হাইভোল্টেজ ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। তিনি ৫০ বলে অপরাজিত ৯৭ রান সংগ্রহ করেন। সেমিফাইনালেও ইংল্যান্ডের (India vs England Match) বিপক্ষে ভারতের ঢাল হয়ে ওঠেন এই তারকা। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ৪২ বলে ৮৯ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা নির্বাচিত হন। ফলে ইংলিশ বাহিনীদের ৭ রানে হারিয়ে ফাইনালে পৌঁছায় ভারত।
আবারও বিতর্কে আমির-

টুর্নামেন্ট চলাকালীন একাধিকবার মহম্মদ আমির বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় উঠে এসেছেন। তিনি প্রথমে বলেছিলেন ভারত সেমিফাইনালেই প্রবেশ করতে পারবে না। ফলে ব্লু ব্রিগেডরা ফাইনালে প্রবেশ করার পর তাকে কটাক্ষের মুখে পড়তে হয়। এই বিষয়ে মহম্মদ কাইফের সঙ্গে ব্যক্তিগত আক্রমণে জড়িয়েছেন পাক তারকা পেসার। ফাইনালের আগেও তার ভবিষ্যদ্বাণী বর্তমানে চর্চায় উঠে এল।
তিনি এক আলোচনায় বলেন, “অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটকে আমি ভালো বুঝি। তাই আমি এখনও মনে করি ভারত ভালো অবস্থায় নেই। আমি এখনও বিশ্বাস করি ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতবে না।” এই মন্তব্য বর্তমানে মিডিয়ায় চর্চায় উঠে এসেছে। এইসব মন্তব্য করে খবরে থাকতে চান তিনি বলেই উল্লেখ করছেন নেটিজেনরা।