"সেমিফাইনালেই ভারত পৌঁছাবে না..", মহম্মদ আমিরের যুক্তিসঙ্গত ভবিষ্যদ্বাণী নিয়ে চিন্তায় ভক্তরা !! 1

দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Match) বিপক্ষে হারের পর বর্তমানে ভারতীয় দলকে নিয়ে কাটা-ছেঁড়া চলছে সোশ্যাল মিডিয়ায়। চিন্তায় রয়েছেন ক্রিকেট ভক্তরা। গৌতম গম্ভীরের (Gautam Gambhir) একাধিক সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ধারাবাহিকভাবে ব্যাট হাতে ব্যর্থ হচ্ছেন অভিষেক শর্মা (Abhishek Sharma) থেকে তিলক বর্মা (Tilak Varma)। প্রোটিয়াদের বিপক্ষে ভারতীয় ব্যাটিং অর্ডার কার্যত আত্মসমর্পণ করেছিল।‌ এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) ট্রফি জয়ের স্বপ্ন কার্যত শেষ বলে মনে করছেন অনেকে। এর মধ্যেই মহম্মদ আমিরের (Mohammad Amir) ভবিষ্যদ্বাণী চর্চায় উঠে এল।

Read More: বিশ্বকাপের মধ্যেই যৌন নির্যাতনের অভিযোগে নিষিদ্ধ হলেন বোর্ড কর্তা, চাঞ্চল্য ক্রিকেট মহলে !!

চাপে ভারতীয় দল-

ভারত
IND vs SA | Image: Twitter

বিশ্বকাপে (T20 WC 2026) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপার ৮’এ ভারতীয় দল ৭৬ রানে পরাজিত হয়। এই ম্যাচে প্রথম ইনিংসে বল হাতে ভরসা দেওয়ার চেষ্টা করেছিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও আদর্শদীপ সিং (Arshdeep Singh)। তবে ব্যাট হাতে জ্বলে উঠে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ডেভিড মিলার (David Miller)। তিনি ৩৫ বলে ৬৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এর সঙ্গেই ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs) নিচের দিকে ব্যাট করতে নেমে অপরাজিত ৪৪ রানের ইনিংস খেলে আত্মবিশ্বাস দেন।

অন্যদিকে দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের দেওয়া ১৮৮ রান তাড়া করতে নেমে চাপের মুখে পড়ে যায় ব্লু ব্রিগেডরা। ভারত একটা সময় ৫১ রানে গুরুত্বপূর্ণ ৫ টি উইকেট হারিয়ে ফেলেছিল। ধারাবাহিকভাবে ব্যর্থ হন ঈশান কিষাণ (Ishan Kishan), অভিষেক শর্মা (Abhishek Sharma) থেকে তিলক বর্মা (Tilak Varma)। একমাত্র শিবম দুবে (Shivam Dube) হাল ধরার চেষ্টা করেছিলেন। এই তারকা ব্যাটসম্যান ৩৭ বলে ৪২ রান সংগ্রহ করেন। তবে শেষ রক্ষা হয়নি। ৭৬ রানে বিশাল জয় ছিনিয়ে নেয় দক্ষিণ আফ্রিকা।

সত্যি হচ্ছে আমিরের ভবিষ্যদ্বাণী-

ক্রিকেট
Team India | Image: Getty Images

ভারতীয় দলের পারফর্মেন্স পর্যবেক্ষণ করে মহম্মদ আমির গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন। সুপার ৮’এ ভারতের থেকেও দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজকে এগিয়ে রেখেছিলেন তিনি। এই ধরনের মন্তব্যের অনেকেই সেই সময় সমালোচনা করেছিলেন। এবার ভারতীয় দল প্রোটিয়াদের বিপক্ষে হারার পর সোশ্যাল মিডিয়ায় মহম্মদ আমিরের সেই মন্তব্য আবারও আলোচনায় উঠে এসেছে। যা নিয়ে শুরু হয়েছে চর্চা।

এই প্রাক্তন পাকিস্তানি পেসার বলেছিলেন, “আমার মনে হয় যেভাবে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ খেলছে তারা যেকোনো দলকে হারাতে পারে। ফলে ভারত সেমিফাইনালে পৌঁছাবে না বলেই আমার মনে হয়। পাকিস্তানের বিপক্ষে ছাড়া আর কোনো ম্যাচে ভারতীয় ব্যাটিং অর্ডার দাঁড়াতেই পারেনি। ওয়েস্ট ইন্ডিজের রোভম্যান পাওয়েল (Rovman Powell), রাদারফোর্ড (Sherfane Rutherford) যেকোনো সময় ব্যাট হাতে চাপ সৃষ্টি করতে পারেন। দক্ষিণ আফ্রিকার পেস এবং স্পিন আক্রমণ দুরন্ত ফর্মে রয়েছে। তাদের ব্যাটসম্যানরাও ধারাবাহিকতা দেখাচ্ছেন।”

Read Also: বিশ্বকাপে পাকিস্তানকে বেআইনিভাবে সাহায্য করছে ICC, তোলপাড় ক্রিকেট মহল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *