"সেমিফাইনালেই জায়গা পাবে না..", ভারতকে নিয়ে বড়ো ভবিষ্যৎবাণী করলেন মহম্মদ আমির !! 1

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) আজ গ্রুপ লিগের শেষ ম্যাচে মাঠে নামবে অস্ট্রেলিয়া ও ওমান। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই স্পষ্ট হয়ে গেছে সুপার ৮’এর ছবিটা। ভারত গ্রুপ ‘এ’তে অপরাজিত থেকে নিজেদের দাপট বজায় রেখেছিল। অন্যদিকে পাকিস্তান‌‌ ব্লু ব্রিগেডদের কাছে হারলেও শেষ পর্যন্ত তারাও সুপার ৮’এর যোগ্যতা অর্জন করেছে। এরপর এই দুই চির প্রতিদ্বন্দ্বী দলকে (India vs Pakistan Match) সেমিফাইনালে মুখোমুখি হতে দেখা যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এর মধ্যেই সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মহম্মদ আমির (Mohammad Amir)।

Read More: IPL থেকে ছিটকে গেল মাতিশা পাথিরানা, দ্রুত সুস্থ হওয়ার প্রার্থনা করলো KKR !!

ind vs pak, ভারত, টিম ইন্ডিয়া
IND vs PAK | Image: Getty Images

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি জয়ের অন্যতম দাবিদার হিসেবে মাঠে নেমেছে ভারতীয় দল। গ্রুপ পর্বেই তাদের দাপট ইতিমধ্যেই প্রতিপক্ষদের রীতিমতো ভয় রেখেছে। প্রথম ম্যাচে ব্লু ব্রিগেডরা মার্কিন যুক্তরাষ্ট্রের (India vs USA Match) বিপক্ষে মাঠে নামে। এই ম্যাচে গুরুত্বপূর্ণ সময় ব্যাট হাতে হাল ধরেছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি ৪৯ বলে অপরাজিত ৮৪ রানের ইনিংস খেলেছিলেন। ফলে ভারত ২৯ রানে জয় তুলে নিতে সক্ষম হয়।

এরপর নামিবিয়ার (India vs Namibia Match) বিপক্ষে ৯৩ রানের বিশাল জয় ছিনিয়ে নিয়ে দৃষ্টান্ত তৈরি করেন গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দল। তবে পাকিস্তানের বিপক্ষে সূর্যকুমার যাদবদের জয় তুলে নেওয়া সহজ হবে না বলেই অনেকে মনে করেছিলেন। কিন্তু ঈশান কিষাণের বিধ্বংসী ইনিংস ম্যাচে মোড় ঘুরিয়ে দেয়। ম্যাচে ৬১ রানে জয় ছিনিয়ে নিয়ে সুপার ৮’এ প্রবেশ করে ভারতীয় দল। গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকেও ১৭ রানে পরাজিত করে হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya)।

আমিরের ভবিষ্যতবাণী-

Ind vs nam
IND vs NAM | Image: Getty Images

সুপার ৮’এ ভারতীয় দলকে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের মতো দলের বিপক্ষে লড়াই করতে হবে। তবে এই পর্বে ব্লু ব্রিগেডরা নিজেদের ধারাবাহিকতা বজায় রাখবে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। ফলে সেমিফাইনালে পৌঁছানোর লড়াইয়ে সূর্যকুমার যাদবরা অনেকটাই এগিয়ে আছেন। কিন্তু এর মধ্যেই পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ আমিরের বিস্ফোরক মন্তব্য সামনে এসেছে।

এই অভিজ্ঞ তারকা এক আলোচনায় বলেন, “আমার মনে হচ্ছে ভারতীয় দল সেমিফাইনালে প্রবেশ করতে পারবে না। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ ছাড়া প্রতিটা ম্যাচেই ভারতীয় ব্যাটিং অর্ডার ভেঙে পড়েছিল। দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ যেভাবে খেলছে তাতে তারা যেকোনো দলকে হারাতে পারে। অভিষেক শর্মাও ফর্মে নেই। তাকে রান সংগ্রহ করার জন্য কঠিন পরিশ্রম করতে হবে।”

Read Also: “বাধ্য হয়ে ব্লক করেছি…”, এই ভারতীয় ক্রিকেটারকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য পুনম পান্ডের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *