"চল নিকাল বেহেন@$%..." আবারও বিফলে আমিরের ভবিষ্যদ্বাণী, সমাজ মাধ্যমে হলেন ব্যাপক ট্রোল !! 1

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ভারত ৭ রানে জয় ছিনিয়ে নিলো টিম ইন্ডিয়া। কিন্তু ম্যাচের ফলাফলের তুলনায় বেশি আলোচনায় উঠে এসেছেন পাকিস্তানের প্রাক্তন পেসার মোহাম্মদ আমির (Mohammed Amir)। তাঁর করা এক মন্তব্যকে ঘিরেই উত্তাল হয়ে ওঠে সমাজ মাধ্যম, তিনি ভারত ও ইংল্যান্ড ম্যাচের বিজয়ী হিসাবে ইংল্যান্ডকে বাছাই করে নেওয়ার পর তাকে নিয়ে বেশ সমালোচনা শুরু হয়, আর গতকাল ভারতের জয়ের পর ভারতীয় ভক্তরা তাকে একহাত নিতে শুরু করে দিয়েছে।

ট্রোলের মুখে পাকিস্তানের প্রাক্তন তারকা আমির

Mohammad amir, champions trophy 2025 আমির
Mohammad Amir | Image: Getty Images

সেমি ফাইনাল ম্যাচের আগে আমির দাবি করেছিলেন যে ভারত সেমিফাইনালে পৌঁছাতে পারবে না। এমনকি তিনি বলেছিলেন, ইংল্যান্ডের কাছে ভারত হারবে। কিন্তু ম্যাচের ফল সেই ভবিষ্যদ্বাণীকে পুরোপুরি ভুল প্রমাণ করে দেয়। ভারত শুধু সেমিফাইনালেই ওঠেনি, বরং ইংল্যান্ডকে হারিয়ে সরাসরি ফাইনালে পৌঁছে গেছে। এরপরই আমিরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ট্রোলের ঝড়।

Read More: “বিশ্বকাপ জেতা শুধু সময়ের অপেক্ষা…” ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে টিম ইন্ডিয়া, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!

অনেকেই আমিরের পুরনো মন্তব্য তুলে ধরে তাকে কটাক্ষ করেন। এর জবাবে আমির বলেন, “ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত খুব ভালো ক্রিকেট খেলেছে। তারা নিখুঁত ক্রিকেট খেলেছে এবং ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের পুরো কৃতিত্ব তাদের প্রাপ্য।” তবে তিনি বলেন, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে ইংল্যান্ডের ভুলের কারণে ফল বদলে গেছে। বিশেষ করে ক্যাচ ফেলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আপনি যদি ফর্মে থাকা ব্যাটসম্যানের (সঞ্জু স্যামসন) ক্যাচ ফেলেন, তাহলে ম্যাচ হাতছাড়া হবেই।

ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে টিম ইন্ডিয়া

Ind vs eng
IND vs ENG | Image: Getty Images

ইংল্যান্ডের ফিল্ডিং নিয়ে কটাক্ষ করার পর, অক্ষর প্যাটেলের (Axar Patel) ফিল্ডিংয়েরও প্রশংসা করেন এবং বলেন যে তার নেওয়া দুটি ক্যাচ ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। ম্যাচের দিকে তাকালে দেখা যায়, প্রথমে ব্যাট করে ভারত বিশাল স্কোর দাঁড় করায়। সঞ্জু স্যামসনের ৮৯ রানের দুর্দান্ত ইনিংস দলের স্কোর বাড়াতে বড় ভূমিকা রাখে। ঈশান কিষাণ ১৮ বলে ৩৯ রান করেন। স্যামসন ও কিষাণ মিলে দ্বিতীয় উইকেটে ৯৭ রানের জুটি গড়েন। এরপর শিবম দুবে ২৫ বলে ৪৫ রান করেন।

শেষদিকে হার্দিক পাণ্ডিয়া ১২ বলে ২৭ রান এবং তিলক ভার্মা ৭ বলে ২১ রান করে ইনিংসকে আরও বড় করে তোলেন। ভারত ৭ উইকেটে ২৫৩ রান করে। জবাবে ইংল্যান্ডও জোর লড়াই দেয়। শেষ পর্যন্ত তারা ২০ ওভারে ৭ উইকেটে ২৪৬ রান করতে সক্ষম হয়। তবে লক্ষ্য থেকে ৭ রান দূরে থেমে যায় ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে জেকব বেথাল ১০৫ রানের অনবদ্য ইনিংস খেললেও দলকে জেতাতে ব্যর্থ হয়েছিলেন। সামনে একটাই এখন বড় চ্যালেঞ্জ ৮ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে লড়াই।

Read Also: জলে গেল জ্যাকব বেথেলের লড়াই, হার্দিক-বুমরাহের লড়াইয়ে ফাইনালে পৌঁছাল ভারত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *