"ভারতের হার নিশ্চিত..", সেমিফাইনালের আগে বিস্ফোরক ভবিষ্যদ্বাণী নিয়ে চাঞ্চল্য ক্রিকেট মহলে !! 1

ইডেন গার্ডেন্সে গতকাল বিশ্বকাপের (T20 WC 2026) প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে রীতিমতো উড়িয়ে দিয়ে নিউজিল্যান্ড (South Africa vs New Zealand Match) ফাইনালে প্রবেশ করেছে। উল্লেখযোগ্যভাবে রান তাড়া করতে নেমে ১২.৫ ওভারেই প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয় কিউই বাহিনী। আজ ভারতীয় দল ইংল্যান্ডের (India vs England Match) বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামছে। ইংলিশ বাহিনীকে সহজে হারিয়ে ফাইনালে প্রবেশ করা সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) সহজ হবে না। ব্যাটিং অর্ডারের এখনও বেশ কিছু সমস্যা দলকে চিন্তার মধ্যে রেখেছে। এর মধ্যেই ভারতকে নিয়ে বড়ো ভবিষ্যৎবাণী সামনে এল। আশঙ্কার কথা শোনালেন প্রাক্তন তারকা।

Read More: অবসর ভেঙেই CSK-এ ফের অশ্বিন, রহস্যময় পোস্টে জল্পনা তুঙ্গে !!

Ind vs wi
Team India | Image: Getty Images

ভারতীয় দল চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে প্রথম থেকেই প্রভাব ফেলার চেষ্টা করছে। প্রাথমিক গ্রুপ পর্বে ধারাবাহিকভাবে জয় তুলে নিয়ে অনেকটাই এগিয়ে গিয়েছিল। এই পর্বে পাকিস্তানের মতো দলকে উড়িয়ে দিয়ে ট্রফি জয়ের অন্যতম দাবীদার হয়ে ওঠে সূর্যকুমার যাদবরা। তবে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Match) বিপক্ষে সুপার ৮’এর প্রথম ম্যাচে হারের সম্মুখীন হয়ে ধাক্কা খায়।

৭৬ রানে হারের সম্মুখীন হয়ে অনেকটাই পিছিয়ে পড়েছিল তারা। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে ঘুরে দাঁড়ায় গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দল। জিম্বাবুয়েকে ৭২ রানে পরাজিত করার পরে ওয়েস্ট ইন্ডিজকেও ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করে ভারত। ক্যারিবিয়ানদের বিপক্ষে ব্যাট হাতে একাই জ্বলে উঠেছিলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। তিনি ৫০ বলে অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলে দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে দিয়েছিলেন।

ভারতকে নিয়ে ভবিষ্যদ্বাণী-

"ভারতের হার নিশ্চিত..", সেমিফাইনালের আগে বিস্ফোরক ভবিষ্যদ্বাণী নিয়ে চাঞ্চল্য ক্রিকেট মহলে !! 2
Team India | Image: Getty Images

ভারতীয় দল সেমিফাইনালে প্রবেশ করলেও একাদশের এখনও একাধিক সমস্যা গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) চিন্তার মধ্যে রেখেছে। ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছেন বিস্ফোরক ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma)। রানের মধ্যে নেই তিলক বর্মাও (Tilak Varma)। ফলে এই তরুণ ক্রিকেটাররা সেমিফাইনালের মতো হাইভোল্টেজ ম্যাচের চাপ সামলাতে পারবেন কিনা তা নিয়ে বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন। এর মধ্যেই আবারও মহম্মদ আমির (Mohammad Amir) ভারতীয় দলকে নিয়ে বিস্ফোরণ মন্তব্য করলেন।

পাকিস্তানের এই প্রাক্তন তারকা এক ক্রিকেট বিষয়ক আলোচনায় বলেন, “ভারতীয় ব্যাটিং অর্ডারে দুজন ব্যাটসম্যান খালি ফর্মে রয়েছেন। বাকি কেউই রান পাচ্ছেন না। ঈশান কিষাণ (Ishan Kishan) একমাত্র আমাদের বিপক্ষেই ভালো খেলেছেন। অভিষেক শর্মা ফর্মে নেই। তিলক বর্মাও তেমন প্রভাব ফেলতে পারছেন না। সুপার আটে আসার পর সূর্যকুমার যাদব‌ও বড়ো ইনিংস গড়তে ব্যর্থ হন। ফলে এটা কখনোই নিশ্চিত হতে পারবেন না যে আজ ভারত প্রথম থেকেই ম্যাচে প্রভাব বিস্তার করবে। আমার মনে হয় ইংল্যান্ড অনেকটাই এগিয়ে আছে তারাই ম্যাচটি জিতবে।”

Read Also: ‘দালাল’ বলে সৌরভ গাঙ্গুলীকে কুরুচিকর মন্তব্য BJP নেতার, মোদির দরবারে চিঠি পাঠালেন মহারাজ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *