আগামীকাল ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) ফাইনালে নিউজিল্যান্ডের (India vs New Zealand Match) মুখোমুখি হতে চলেছে। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ট্রফি জয়ের চূড়ান্ত ম্যাচে মুখোমুখি হতে চলেছে দুই দল। ফলে এই ম্যাচ ঘিরে ক্রিকেট ভক্তদের মধ্যে উন্মাদনা স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে পাকিস্তানের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার মহম্মদ আমির (Mohammad Amir) ভবিষ্যদ্বাণী করেছিলেন যে ভারতীয় দল চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেই পৌঁছাতে পারবে না। এই বিষয় নিয়ে সম্প্রতি মহম্মদ কাইফ (Mohammed Kaif) তাকে কটাক্ষ করেছিলেন। এবার রীতিমতো ক্ষুব্ধ হয়ে আমির কাইফকে কুরুচিকর ব্যক্তিগত আক্রমণ করলেন।
Read More: TOP 3: টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে ব্যর্থ হবে টিম ইন্ডিয়া, এই ৩ কারণ দিচ্ছে প্রমান !!

আরও একটি আইসিসি (ICC) ট্রফি জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছে ভারতীয় দল। সুপার ৮’এর প্রথম ম্যাচে ব্লু ব্রিগেডরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লজ্জাজনক হারের সম্মুখীন হয়ে চাপের মুখে পড়ে গিয়েছিল। এই ধাক্কা সামলে লড়াইয়ে ফেরে সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। প্রথমে জিম্বাবুয়েকে এবং শেষ সুপার ৮’এর শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করে তারা। ক্যারিবিয়ানদের বিপক্ষে সুযোগ পেয়ে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। তিনি একাই ৫০ বলে অপরাজিত ৯৭ রান সংগ্রহ করেছিলেন।
এই ফর্ম তার সেমিফাইনালে ইংল্যান্ডের (India vs England Match) বিপক্ষে অব্যাহত থাকে। ইংলিশ বাহিনীদের বিপক্ষে ৪২ বলে ৮৯ রান সংগ্রহ করে রীতিমতো জ্বলে ওঠেন। সঞ্জু স্যামসনের ব্যাট থেকে এসেছিল ৮ টি চার এবং ৭ টি ছয়। ফলে ভারত প্রথম ইনিংসে ২৫৪ রানের বিশাল লক্ষ্যমাত্রা দেয়। এই রান তাড়া করতে নেমে জ্যাকব বেথেল (Jacob Bethell) একাই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন। তবে এই তরুণ তারকা দুরন্ত শতরান করলেও ৭ রানে পরাজিত হয় ইংল্যান্ড। ফাইনালে পৌঁছে যায় ভারত।
ব্যক্তিগত আক্রমণ আমিরের-

মহম্মদ আমির (Mohammad Amir) টুর্নামেন্ট শুরু হওয়ার পর থেকেই ভারতকে নিয়ে ভবিষ্যদ্বাণী করে আলোচনায় উঠেছিলেন। তিনি বলেছিলেন ব্লু ব্রিগেডরা ফাইনালে দূরের কথা সেমিফাইনালেই জায়গা করে নিতে পারবে না। ফলে তাকে ভুল প্রমাণ করে হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya) ফাইনালে প্রবেশ করার পর মহম্মদ কাইফ জবাব দিয়েছেন। তিনি নিজের ইউটিউব চ্যানেলে বলেছিলেন, “মহম্মদ আমির অবশ্যই জানতেন ভারত সেমিফাইনালে উঠবে। তারপরেও এই ধরনের মন্তব্য করার কারণ হলো খবরের শিরোনামে থাকা।
আমাদের তাদের স্তরে নেবে উত্তর দেওয়ার প্রয়োজন নেই বলে মনে হয়।” এর উত্তরের মহম্মদ আমির এক ভিডিও বার্তায় বলেন, “আমি তার ক্রিকেট ক্যারিয়ার সম্বন্ধে জানতাম না। পরিসংখ্যান খুঁজে দেখেছি আইপিএলের মাত্র ২৯ টি ম্যাচ খেলেছেন। স্ট্রাইক রেট ১০৩। কাইফ বলেছেন আমি ভারতের কথা বলে মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছি। প্রথমত ভারতের কথা বলে আমার আলোচনায় থাকার দরকার নেই।
আমি আমার ক্রিকেট জীবনে ৩৫০ টি টি-টোয়েন্টি ম্যাচ ফেলেছি। আপনি আমার পরিসংখ্যান দেখতে পারেন। তাছাড়াও আমি শুধুমাত্র ফিল্ডিংয়ের কারণে সুযোগ পায়নি। আমি ধারাবাহিকভাবে পারফর্ম্যান্স করে জায়গা পেয়েছি। আপনার সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) দাদার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। আপনি একজন ক্রিকেটার তাই এই ধরনের মন্তব্য একেবারেই উচিত নয়।”