টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) ইতিহাসে সবচেয়ে বেশিবার ট্রফি জয় করে ভারতীয় দল নিজেদের ধারাবাহিকতা বজায় রেখেছে। প্রথম দল হিসাবে পরপর দু’বার টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্ব সেরা হওয়া ব্লু ব্রিগেডরা লিখল নতুন ইতিহাস। টুর্নামেন্টের শুরু থেকেই গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দল শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে মাঠে নেমেছিল। প্রাথমিক গ্রুপ পর্বে পাকিস্তানকে দাঁড়াতেই দেয়নি।
ফলে বিশেষজ্ঞরা উল্লেখ করছিলেন যে ভারত ট্রফি জয়ের অন্যতম দাবিদার। কিন্তু এর মধ্যেই মহম্মদ আমির (Mohammad Amir) টুর্নামেন্ট চলাকালীন একাধিকবার দাবি করেন যে ভারত সেমিফাইনালেই প্রবেশ করতে পারবে না। ব্লু ব্রিগেডরা বিশ্বকাপ জয়ের পর এবার সমালোচনার মুখে পড়েছেন এই পাক তারকা পেসার।
Read More: “একতরফা ভাবে হারিয়ে দিলো…” তৃতীয় বারের জন্য বিশ্বকাপ জিতলো ভারত, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!
ভারতের ঐতিহাসিক ট্রফি জয়-

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালের প্রথম থেকেই ভারতীয় দলের দাপট অব্যাহত থাকবে বলে ভক্তরা আশা করেছিলেন। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সঞ্জু স্যামসন (Sanju Samson) এবং অভিষেক শর্মা (Abhishek Sharma) বিপক্ষ দলের বোলারকে অনেকটাই পিছনে ফেলে দেন। অভিষেক ২১ বলে ৫২ রানের ইনিংস খেলেন। তবে সঞ্জু দলের হয়ে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিলেন। তার ব্যাট থেকে আসে ৪৬ বলে ৮৯ রান। ৮ টি ছয় এবং ৫ টি চার আসে তার ব্যাট থেকে।
অন্যদিকে ঈশান কিষাণের (Ishan Kishan) হাফ সেঞ্চুরি দলকে শক্তিশালী জায়গায় পৌঁছে দেয়। প্রথম ইনিংসে ২৫৫ রান সংগ্রহ করে চাপ সৃষ্টি করে ভারতীয় দল। এই রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ড (India vs New Zealand Match) একের পর এক উইকেট হারিয়ে কার্যত চাপের মুখে পড়ে যায়। ওপেনার টিম সেইফার্ট (Tim Seifert) ২৬ বলে ৫২ রান সংগ্রহ করে লড়াই চালিয়েছিলেন। এর সঙ্গেই অধিনায়ক মিচেল স্যান্টনার (Mitchell Santner) ৩৫ বলে ৪৩ রান করে জ্বলে ওঠার চেষ্টা করেন। কিন্তু এই লড়াই কিউইদের ম্যাচে ফিরিয়ে আনতে পারিনি।
কটাক্ষের মুখে মহম্মদ আমির-
ব্লু ব্রিগেডরা ৯৬ রানে বিশাল জয় ছিনিয়ে নিয়ে ট্রফি নিজেদের দখলে করেছে। টুর্নামেন্ট চলাকালীন মহম্মদ আমির (Mohammad Amir) একাধিকবার দাবি করেছিলেন যে ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে প্রবেশ করতে পারবে না। এই দলের কোনোভাবেই ফাইনালে ট্রফি জয় করা সম্ভব নয় বলে তিনি স্পষ্ট করে দিয়েছিলেন। তার এই মন্তব্যকে ভুল প্রমাণ করে সূর্যকুমার যাদবরা নিজেদের প্রমাণ করলেন।
ফলে সমালোচনার মুখে পড়েছেন মহম্মদ আমির। “আজ ভারতের জয় সবচেয়ে বেশি দুঃখ পেয়েছেন আমির। তিনি এইরকম ভাবেই ভবিষ্যদ্বাণী করতে থাকুন। আর আমাদের দল ট্রফি জিততে থাকুক।”, বলে জানাচ্ছেন নেটিজেনরা। “মহম্মদ আমিরের জন্য আমরা শোক প্রকাশ করছি। তিনি সম্ভবত ভারতের পারফর্ম্যান্স দেখে আন্ডারগ্রাউন্ড হয়ে গেছেন।” বলেও কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন অনেকে।