"প্রথম থেকে ফিক্সিং করে..." সেমিফাইনাল নিয়েও বিস্ফোরক মন্তব্য, মোহাম্মদ আমিরের নিশানায় টিম ইন্ডিয়া !! 1

ক্রিকেট বিশ্লেষক হিসাবে নির্ভীক মন্তব্যের জন্য পরিচিত মহম্মদ আমির (Mohammad Amir)। আবারও একবার আলোচনায় উঠে এসেছেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার। ভারতকে নিয়ে চলতি বিশ্বকাপ শুরু থেকেই সমালোচনা শুরু করেছিলেন আমির। তাঁর দাবি টিম ইন্ডিয়া ভালো পারফরম্যান্স না করেও সেমিফাইনালে উঠেছে এমনকি আমিরের মতে ভারত নাকি সেমিফাইনাল খেলার যোগ্য দাবিদার নয়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৯৫ রানের লক্ষ্য তাড়া করে ভারত সেমিফাইনালে উঠেছে ৪ বল হাতে রেখেই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের জয় অনেকের চোখে চ্যাম্পিয়নসুলভ।

কিন্তু আমির মনে করেন, বড় দলের বিপক্ষে ফিল্ডিংয়ের সামান্য ভুলও মারাত্মক হতে পারে। তিনি স্পষ্টভাবে বলেন, “ভারত ভালো ক্রিকেট খেলছে না।” তাঁর এই বিতর্কিত মন্তব্যের পর বেশ প্রশ্ন উঠতে শুরু হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ভারতের জয়ে সবচেয়ে বড় অবদান ছিল সঞ্জু স্যামসন-এর (Sanju Samson) ব্যাটে। তাঁর ম্যাচজয়ী ইনিংস ভারতের আত্মবিশ্বাস বাড়িয়েছে। আমিরও স্বীকার করেছেন, নকআউট ম্যাচে এমন ইনিংস বিশেষ কৃতিত্বের দাবি রাখে। আমিরের বিশ্লেষণে ভারতের মিডল অর্ডার ও মাঝের ওভারগুলোতে স্পিন সামলানোর বিষয়টি বিশেষভাবে উঠে এসেছে।

Read More: সেমিফাইনালের আগে বড় ধাক্কা, সেলিব্রেশনের জেরেই ব্যান সঞ্জু স্যামসন !!

টিম ইন্ডিয়ার সেমিফাইনাল পৌঁছানো নিয়ে প্রশ্ন তুললো আমির

Mohammad amir, champions trophy 2025 আমির
Mohammad Amir | Image: Getty Images

তিনি মনে করেন, প্রতিপক্ষ দলগুলো এখন জানে কীভাবে ভারতের ব্যাটিং চাপে ফেলা যায়। ফিল্ডিং নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। কয়েকটি ক্যাচ মিস ও ভুল সিদ্ধান্ত ভবিষ্যতে বড় বিপদের কারণ হতে পারে। বোলিং আক্রমণ প্রসঙ্গে তিনি বলেন, জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ছাড়া বাকি বোলারদের ধারাবাহিকতা চোখে পড়ছে না। তাঁর দাবি, একটি বোলারের ওপর অতিরিক্ত নির্ভরতা দীর্ঘ টুর্নামেন্টে ঝুঁকিপূর্ণ। একই সঙ্গে তিনি হার্দিক পান্ডিয়ার বড় দলের বিপক্ষে বোলিং নিয়েও সংশয় প্রকাশ করেন।

এখন ভারতের সামনে বড় পরীক্ষা – সেমিফাইনালে ইংল্যান্ড। সমর্থকরা বিশ্বাস করেন, ভারত শিরোপা জয়ের অন্যতম দাবিদার। তবে আমির বলেছেন, “আমি এখনও বিশ্বাস করি ভারতীয় দল বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানোর যোগ্য দাবিদার নয়, ওয়েস্ট ইন্ডিজ তাদের থেকে ভালো ক্রিকেট খেলেছে। ওয়েস্ট ডিন্ডিজের খেলা দেখে মনে হয়েছে তারা ফিক্সিং করে খেলেছে, প্রথম থেকে মেরে খেললে তারা ২৪০ -এর ধারেকাছে পৌঁছাতে পারতো, তার সাথে বলবো সিমরন হেটমায়ারের আউটটা আউট ছিল না, ওটা নিয়ে আমার সংশয় রয়েছে।

Read Also: “ভালো না লাগলে ওই দেশে চলে যাও..”, নাম না করে রোহিতের স্ত্রীকে কটাক্ষ করলেন চাহাল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *